ডাই : প্লাস্টিকের বোতল এবং রঙিন কাগজ দিয়ে তৈরি প্লেন।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি প্লাস্টিকের বোতল এবং রঙিন কাগজ দিয়ে প্লেন তৈরি করলাম।
আসলে আমরা চাইলে প্লাস্টিকের বোতল দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারি। তাই জন্য আমি ভাবলাম প্লাস্টিকের বোতল দিয়ে কিছু একটা তৈরি করা যাক। তার সাথে রঙিন কাগজ নিয়ে নিলাম। এরপর আমি এই দুইটা জিনিস দিয়ে একটা প্লেন তৈরি করার চেষ্টা করি। আসলে এসব জিনিস গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এই জিনিসগুলো বাচ্চাদের খেলনা হিসেবেও ব্যবহার করা যায়। তারা কিন্তু এই ধরনের খেলনা গুলো খুবই পছন্দ করে। আমিও এটা তৈরি করার পরে আমার মেয়েকে খেলার জন্য দিয়ে দিয়েছিলাম। সে তো ভীষণ খুশি হয়েছিল। আশা করি আপনাদের আমার তৈরি করা প্লেন ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• প্লাস্টিকের বোতল
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটাকে কেটে সমানভাবে দুইটা করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে দুইটা কাগজকে কেটে আবারো একপাশে গোল করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি হলুদ রঙের একটা কাগজের মধ্যে তারা এঁকে নিলাম। এরপর তারা গুলোকে কেটে নিলাম।
ধাপ - ৪ :
এরপর হলুদ রঙের আরো দুইটা কাগজ নিলাম কাগজগুলোকে একটু গোল করে ভাজ করে জোড়া লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৫ :
এরপর আমি মিষ্টি কালারের একটা কাগজ নিয়ে প্রথমে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপরে দাগ অনুসারে কেটে নিয়েছি।
ধাপ - ৬ :
এরপরে আমি হলুদ রঙের গোল অংশটার উপরে কাটা অংশটা লাগিয়ে নিলাম। এরপরে হলুদ রঙের তারা গুলো লাগিয়ে দিলাম
ধাপ - ৭ :
এরপর আমি একটা বোতলের উপরে কাগজ দিয়ে গোল করে জোড়া লাগিয়ে নিয়েছি। এরপর দুই পাশে তৈরি করা ডানাগুলো জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এরপর সামনের অংশে এবং পিছনের অংশে কেটে নেওয়া দুইটা অংশ জোড়া লাগিয়ে নিয়েছি।
শেষ ধাপ :
এভাবে আমি প্লাস্টিকের বোতল এবং রঙিন কাগজ দিয়ে একটা প্লেন তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

হায় রে কপাল! কি ক্রেয়েটিভিটি আপনার। কত সুন্দর মেধা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানান আপনি। আপনার মেধা দেখে তো হতবাক আমি। যাই হোক অনেক দারুন একটি প্রেন বানিয়েছেন আপু। দোয়া করি এমন সুন্দর করে আসল প্লেন যেন একদিন বানাতে পারেন।
আপনার কাছ থেকে দুইবার মন্তব্য পেয়ে আরও বেশি ভালো লাগলো।
https://x.com/TASonya5/status/1726420658647932930?s=20
প্রথমেই বলি বোতলের প্লেনটি অনেক সুন্দর হয়েছে। এতে বাচ্চারা যেমন খুশি হবে তেমনি পরিবেশ ও সুন্দর থাকবে।কারন এভাবে বোতল ব্যবহার করলে মানুষ যত্রতত্র বোতল ফেলে রাখবে৷ না,ফলে পরিবেশ ও সুন্দর থাকবে। ধন্যবাদ আপু বোতল দিয়ে প্লেন তৈরির পদ্ধতি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আসলেই পরিবেশ সুন্দর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ্ আপু সুন্দর একটি প্লেন তৈরি করে আপনার মেয়েকে খেলতে দিয়েছিলেন জেনে ভালো লাগলো। আপু আপনার তৈরি প্ল্যানটি দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। প্লাস্টিকের বোতল এবং রঙিন কাগজ দিয়ে প্লেন তৈরি পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
প্লাস্টিকের বোতল এবং রঙিন কাগজ দিয়ে তৈরি প্লেন অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করেছেন। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।
আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে
বাহ দারুন আইডিয়া, বোতলের সাথে রঙিন কাগজ লাগিয়ে প্লেন তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। ভিন্ন কিছু তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
আইডিয়াটা আমার নিজের কাছেও ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ।
প্লাস্টিক বোতল এবং রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্লেনের অরিগ্যামী তৈরি করেছেন আপনি। আসলে আপনার এরকম প্লেন তৈরির আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লেনটি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে।
আপনি এত সুন্দর ভাবে প্রশংসা করেছেন এটা শুনেই খুশি হলাম। অনেক ধন্যবাদ।
আপনার পোস্টগুলো দেখলে আমি অবাক দৃষ্টিতে চেয়ে থাকি। একটা মানুষের কত ধরনের ক্রিয়েটিভিটি থাকতে পারে যা আপনার মাধ্যমে প্রকাশ পায়। আপনার প্রশংসা অবশ্যই করতে হয়। রঙিন কাগজ ও প্লাস্টিকের বোতল দিয়ে প্লেন অসাধারণভাবে তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যি আপনাদের এত বেশি উৎসাহের কারণেই আমার কাজ করতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
জি আপু আপনি কিন্তু ঠিক বলেছেন। বোতল দিয়ে অনেক কিছুই তৈরি করা যআয়। রঙিন কাগজ এবং বোতল দিয়ে অনেক সুন্দর ভাবে প্লেন তৈরি করেছেন। এধরনের জিনিস গুলো ছোটদের তৈরি করে দিলে ভীষণ খুশি হয়। ভালো লাগলো আপনার ইউনিক আইডিয়া দেখে ধন্যবাদ আপনাকে আপু।
আসলেই এই ধরনের জিনিসগুলো ছোটরাই সবথেকে বেশি পছন্দ করে। অনেক ধন্যবাদ।
আপু আপনার তো দারুণ বুদ্ধি। আসলে আমরা প্লাস্টিকের বোতল সব সময় ফেলে দেয়। তবে আপনার মতো এভাবে রঙিন কাগজ দিয়ে প্লেন তৈরি করলে বাচ্চারা অনেক আনন্দ করে খেলা শুরু করে দেবে।আপনার তৈরি প্লেন আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আমরা কিন্তু বোতল সব সময় ফেলে দি। তবে এবার একটু কাজে লাগালাম।