রেসিপি:- খাসির মাংসের বিরিয়ানি রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

রেসিপি

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের বিরিয়ানি রেসিপি।
রেসিপিটা খেতে অনেক মজার।

সত্যি বলতে আমি আগের খাসির মাংস খুব একটা খেতাম না। একদম যে খাইনা তা না। তবে কিছুদিন আগে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে যখন খাসির মাংস খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল। তখন থেকে বেশ ভালোই লাগতো খাসির মাংস। তাই জন্য যখন কিছুদিন আগে বাড়িতে খাসির মাংস নিয়ে এসেছিল, পরিবারের সবাই বলছিল বিরিয়ানি রান্না করার জন্য। এমনিতে বিরিয়ানি আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে। তাই জন্য আমিও ঝটপটে বিরিয়ানি রান্না করে ফেললাম। খেতে কিন্তু বেশ মজা লেগেছিল। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1700020563935.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
খাসির মাংস১ কেজি
আলু২ টা
বিরিয়ানির মসলা১ প্যাকেট
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_20231115931563.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি খাসির মাংস গুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে এরমধ্যে পেঁয়াজকুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি গুলো দিয়ে দিলাম।

CollageMaker_2023111593232109.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এর মধ্যে হলুদ মরিচের গুড়া, রসুন বাটা, মসলাগুড়া, বিরিয়ানির মসলা সহ সকল মসলাগুলো দিয়ে দিলাম।

CollageMaker_2023111593258907.jpg

ধাপ - ৩ :

সবকিছু দিয়ে এরপরে আমি পাতিল টাকে চুলায় বসিয়ে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব।

CollageMaker_2023111593322136.jpg

ধাপ - ৪ :

এরপরে ঢাকনাটা খুলে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব।

CollageMaker_2023111593335702.jpg

ধাপ - ৫ :

কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি আগে থেকে কিছু আলু ভেজে রেখেছিলাম। ভেজে রাখা আলুর টুকরো গুলোও দিয়ে দিলাম।

CollageMaker_2023111593348748.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি এভাবে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।

CollageMaker_2023111593358569.jpg

ধাপ - ৭ :

এরপর আমি চুলায় আর একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন বাটা দিয়ে দিলাম।

CollageMaker_202311159341433.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। চাল গুলোকে ভালোভাবে নেড়েছেড়ে দিব।

CollageMaker_2023111593429661.jpg

ধাপ - ৯ :

এরপরে এরমধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করব।

CollageMaker_2023111593443349.jpg

ধাপ - ১০ :

এরপরে কিছুটা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। রান্না করা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে দিলাম।

CollageMaker_2023111593456297.jpg

ধাপ - ১১ :

এরপরে এভাবে কিছুক্ষণ রেখে দেব। দেখবো অনেকটা হয়ে এসেছে। এরপরে চুলা থেকে নামিয়ে নিলাম।

CollageMaker_202311159356458.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20231109-WA0009.jpg

IMG-20231109-WA0007.jpg

IMG-20231109-WA0006.jpg

IMG-20231109-WA0005.jpg

IMG-20231109-WA0004.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

যদিও আপনি আগে এক খাসির মাংস তেমন একটা খেতেন না তবে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেয়ে খাসির মাংস খেয়ে এখন মোটামুটি খাসির মাংস খাওয়া শুরু করেছেন জেনে ভালো লাগলো। বাসায় খাসির মাংস নিয়ে আসায় আপনি ঝটপটে বিরিয়ানি রেসিপি রান্না করেছেন জেনে আরও বেশি খুশি হলাম কারণ খাসির মাংস দিয়ে বিরিয়ানি বরাবরি অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে। দেখেই তো এই দুপুরবেলা জিভে জল এসে যাচ্ছে,মজাদারের বিরিয়ানি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন আগে আমি খাসির মাংস না খেলেও এখন কিন্তু খাওয়া শুরু করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি খাসির মাংস খেতে বেশ খুব ভালোবাসি আপু। বেশ ভালো লাগে। যাক বাড়িতে সবাই মিলে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছেন এবং খুব সুন্দর ভাবে সেটা উদযাপন করেছেন। খাসির মাংসের বিরিয়ানি আমি খেয়েছি দারুন লাগে খেতে। আপনি রেসিপিটি তৈরি করার জন্য উপকরণ গুলি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পরিমাণ মতো বুঝিয়ে দিয়েছেন। যা ইচ্ছা করলে সহজেই আমরা বাসায় বানিয়ে নিতে পারবো খুব সহজে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা করার পর্যায়ক্রম খুব সুন্দর ছিল। আমাদের বুঝতে সুবিধা হয়েছে খুব সহজে। আপনার জন্য শুভেচ্ছা রইল। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই আমরা পরিবারের সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম বিরিয়ানি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিরিয়ানি খেতে সবাই খুব পছন্দ করে।আর এই ওয়েদারে আপনার শেয়ার করা খাসির বিরিয়ানি দেখে ভীষণ ভালো লাগলো আপু।আপনি পরিবারের সবার জন্য বিরিয়ানি রান্না করলেন।খেতে খুব মজা হয়েছিল আপনার পরিবেশন দেখেই বেশ বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন এই ওয়েদারে কিন্তু বিরিয়ানি খেতে সব থেকে বেশি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খাসির মাংসের অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই অসাধারণ রেসিপি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। রান্নার প্রয়োজনে উপাদান গুলো খুব সুন্দর ভাবে টেবিল আকারে প্রকাশ করেছেন এ পোষ্টের মাঝে। পাশাপাশি রান্নার কার্যক্রম গুলো ধাপে ধাপে শেয়ার করেছে। সব মিলে ছিল অনেক সুন্দর একটি পোস্ট।

 3 years ago 

আপনার কাছ থেকে রেসিপিটার প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু খাসির মাংসের বিরিয়ানি রেসিপি সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তো দিয়ে এই রেসিপিটা দেখে অনেক লোভনীয় লাগছে। এই রেসিপি তৈরির প্রতিটি ধাপ আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মত এখন আমারও খাসির মাংসের বিরিয়ানি খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খাসির মাংসের বিরিয়ানি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আজকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আপনার রেসিপি দেখেই মনে হচ্ছে ফেনীতে চলে যাই।রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চলে আসেন ভাইয়া তাহলে আপনার জন্য আবার রান্না করবো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খাসির মাংস আমার অনেক পছন্দের। খাসির মাংসের বিরিয়ানি রেসিপি বেশ লোভনীয় লাগছে। দেখেই বোঝা যাচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন সত্যিই অনেক লোভনীয় একটি রেসিপি ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শেষ কবে খাষির মাংসের বিরিয়ানি খেয়েছি মনে নেই।অনেক দারুন উপস্থাপন হয়েছে আপনার রেসিপিটা।।খুবই লোভনীয় লাগছে৷ ধন্যবাদ প্রতিটি ধাপ দারুন ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তাহলে ঝটপট তৈরি করে ফেলেন রেসিপি টা দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন খাসির মাংসের বিরিয়ানি রেসিপি। আপনার তৈরি বিরানি রেসিপি দেখে জিভে জল চলে আসলো আপু। আসলে বেশ কয়েকদিন এই রেসিপি খাওয়া হয়নি। তবে বাড়িতে গেলে আবারও চেষ্টা করব মায়ের হাতে সুস্বাদু বিরানি রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই ভাইয়া আপনার মাকে বলবেন আপনার জন্য বিরিয়ানি তৈরি করতে। রেসিপিটা সত্যিই দারুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38