ডাই : রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240525-WA0016.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলাম।

রঙিন কাগজ দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করা যায়। অনেকদিন হয়েছে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করি না। তাই জন্য ভাবলাম একটা ওয়ালমেট তৈরি করবো। চিন্তা করার সাথে সাথেই বসে পড়লাম কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে। আসলে এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। এই ওয়ালমেটের কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। তাছাড়া ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ভাবে তৈরি করেছিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240525-WA0015.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কালো রঙের রঙিন কাগজ নিলাম। এরপর আমি এই কাগজটাকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিলাম। এরপর আমি একটা কাগজ এক কোনা থেকে চিকন চিকন করে পেঁচিয়ে একটা চিকন কাঠি তৈরি করে নিলাম।

IMG-20240525-WA0024.jpg

ধাপ - ২ :

এভাবে আমি লম্বা চারটা এমনকি তার থেকে একটু ছোট চারটা কাঠি তৈরি করে নিলাম।

IMG-20240525-WA0020.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি উপরের দুইটা নিচে দুইটা কাঠি এবং চারপাশে দুইটা দুইটা করে কাঠি জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240525-WA0022.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি আরো কয়েকটা কাঠি একদম চিকন করে নিয়ে নিলাম। এরপর মাঝখানে বাসায় এগুলো একটু আঁকাবাঁকা করে লাগিয়ে নিলাম।

IMG-20240525-WA0023.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি হলুদ রঙের একটা কাগজ চারকোনা সমান করে নিয়ে নিলাম। এরপর এই কাগজটাকে ভাজ করে কেটে একটা ফুল তৈরি করে নিলাম। এ থেকে একটু ছোট এবং এর থেকে একটু ছোট করে আরো দুইটা ফুল বানিয়ে নিলাম।

IMG-20240525-WA0021.jpg

ধাপ - ৬ :

এরপর একটার উপর একটা ফুল রেখে জোড়া লাগিয়ে নিলাম। এরপর আমি কালো রংয়ের কাগজকে চিকন চিকন করে কেটে নিলাম। এরপর এই কাগজটাকে গোল করে ভাঁজ করে ফুলের মাঝখানের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240525-WA0018.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি মোট পাঁচটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20240525-WA0017.jpg

ধাপ - ৮ :

এবার ফুলগুলোকে একটা একটা করে চিকন চিকন অংশগুলোর উপরে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240525-WA0025.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240525-WA0013.jpg

IMG-20240525-WA0016.jpg

IMG-20240525-WA0015.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনার তৈরি করা আজকের এই ডাই অনেক বেশি সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর হয়। আর যদি এরকম সুন্দর ভাবে ডাই তৈরি করা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। এই ধরনের কাজগুলো করার জন্য নিজের দক্ষতার প্রয়োজন হয় অনেক বেশি। দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করলে জাস্ট অসাধারণ লাগে দেখতে। এটা যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখা হয়, তাহলে ঘরের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যাবে।

 2 years ago 

চেষ্টা করেছি দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে ওয়ালমেটটি তৈরি করার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপু। ভীষন চমৎকার লাগছে আপনার তৈরি করা রঙ্গিন কাগজের ওয়ালমেট টি। ধাপে ধাপে ওয়ালমেট তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট বানিয়ে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার তৈরি ওয়ালমেট চমৎকার লাগছে শুনে ভালো লেগেছে।

 2 years ago 

ফুলের ওয়ালমেট তৈরি দেখতে অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে হলুদ এবং কালো কাগজ দিয়ে ফুল তৈরি করাতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। আপু এধরনের তৈরি জিনিস গুলো ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সুন্দর্য্য দিগুন বেরে যায়। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আসলে এরকম জিনিস গুলো দেয়ালে লাগালে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

ওয়ালমেট তৈরির কাজ গুলো আমার অনেক ভালো লাগে। আপনার ওয়ালমেট সত্যি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়ালমেট তৈরির কাজগুলো আমি নিজেও অনেক পছন্দ করি।

 2 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেটের ফুল গুলো দেখে মনে হচ্ছে এগুলো সূর্যমুখী ফুল। আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে, হলুদ রঙের পেপার দিয়ে ফুল গুলো তৈরি করার জন্য অনেক ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

অনেক আনন্দিত হলাম এটা শুনে যে আমার ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন।খুবই সুন্দর লাগছে আপনার বানানো ওয়ালমেট টা। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বানানো ওয়ালমেট টা অনেক সুন্দর লাগতেছে শুনে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

হাজারও ক্রেয়েটিভ পোস্টের মধ্যে আজকের পোস্টটি একটি। আপনি কিন্তু বেশ সুন্দর সুন্দর ক্রেয়েটিভ পোস্ট করেন। যা দেখে আমি সত্যি বেশ মুগ্ধ হই। আজও রঙিন কাগজ দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করলেন। যা কিনা আমার চোখে লেগে আছে। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি সব সময় ক্রিয়েটিভ পোস্ট করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে । আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।আপনি খুব দারুণ ভাবে ওয়ালমেট টা তৈরি করেছেন। রঙিন কাগজ গুলোর রঙ গুলোর জন্য আরও বেশি সৌন্দর্য ফুটে উঠেছে।আপনি খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে রঙিন কাগজের কারণে অনেক সুন্দর ভাবে সৌন্দর্য ফুটে উঠেছে। রঙিন কাগজের কালার অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ওয়ালমেট তৈরি করে এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন এরকম কাজ করার জন্য সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন বেশি হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38