ডাই : রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের বাকেট।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ফুলের বাকেট তৈরি করলাম।

এই ধরনের ফুলগুলো তৈরি করতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমরা এই ফুলগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখতে পারি। তাছাড়া আমার বাংলা ব্লগের অনেক ইউজার খুব সুন্দর সুন্দর রং কাগজের তৈরি জিনিস গুলো শেয়ার করে। সেগুলো যখন দেখি তখন নিজেরও তৈরি করতে ইচ্ছে করে। সেই জন্য আমি নিজে ও তৈরি করতে ভীষণ ভালো লেগেছে। এই ফুলটা তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লেগেছিল। তখন আমি একটা গ্লাসের মধ্যে রেখে সাজিয়ে রেখেছি। দেখতে একটা ফুলের টবের মত মনে হচ্ছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20230624_153854.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20230616_132725.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর আমি কাগজটাকে লম্বা করে দুই ভাঁজ করে নিলাম।

IMG_20230616_132742.jpg

ধাপ - ২ :

এরপর মাঝখানের অংশ থেকে চিকন চিকন করে কেটে নেওয়া শুরু করি। এভাবে আমি পুরোটার মধ্যে কেটে নিলাম।

1687598183742.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর নিচের অংশটার মধ্যে ঘাম লাগিয়ে নিলাম। এরপর একটু একটু করে চিকন করে আস্তে আস্তে ভাজ করে নিলাম।

1687598206585.jpg

ধাপ - ৪ :

এরপর আমি বিভিন্ন কালারের কাগজ থেকে ছোট ছোট করে কয়েকটা কেটে নিলাম।

IMG_20230616_133517.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি কাগজগুলোকে ভাজ করে গোল করে কেটে নিলাম।

IMG_20230616_134142.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

IMG_20230616_134332.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি তৈরি করা ফুলটার মধ্যে একটা একটা অংশে একটা করে ফুল লাগানো শুরু করি।

1687598232193.jpg

ধাপ - ৮ :

এভাবে আমি সবগুলো মাথার মধ্যে ফুল লাগিয়ে নিলাম।

IMG_20230616_134859.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1687599305469.jpg

1687599279717.jpg

1687599285546.jpg

1687599290542.jpg

1687599294559.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের বাকেট তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো ‌‌ গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলঝুরি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
ঘরে রাখলে ঘরে সৌন্দর্য ও বৃদ্ধি করে দেবে।

 3 years ago 

ঠিক বলেছেন, ঘরে থাকলে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পায়।

 3 years ago 

আমার বাংলা ব্লগে রঙ্গিন কাগজ দিয়ে অনেকই বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেখতে বেশ সুন্দর লাগে। আর রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেসজ ভালো লাগে। রঙ্গিন কাগজ দিয়ে আপনার তৈরি করা ফুলের বাকেটটি দেখতে বেশ ভালো লাগছে। তৈরির প্রতিটি ধাপ বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজদের খুব সুন্দর করে একটি ফুলের বাকেট তৈরি করেছেন। ফুলের বাকেট তৈরির প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি যেভাবে তৈরি করেছেন এবং আমাদেরকে দেখেছেন তা দেখে সবাই এটি খুব সহজে তৈরি করতে পারবে। আপনার তৈরি বাকেটটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আসলেই ভালো লাগে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের বাকেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। আপনার রঙিন কাগজের ফুল গুলো খুব ভালো লাগছে। বিভিন্ন বিশেষ করে বিভিন্ন কালারের ফুল তৈরি করার কারণে দেখতে বেশি ভালো লাগছে। এগুলো তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে তা বানানোর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। সময় লাগলে কি হবে বানানোর পর খুব সুন্দর লাগছে তাই অনেক।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, ফুল তৈরি করতে বেশি ভালো লাগে।

 3 years ago 

আপু আপনার রঙিন কাগজের তৈরি ফুলের বাকেট দেখে অনেক ভালো লাগল। সত্যি আপু এই ধরনের বাকেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে ফুল গুলো ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকারভাবে ফুলের বাকেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এই ফুলের বাঁকেট যদি রুমের মধ্যে সাজিয়ে রাখা হয় তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখাবে। বিশেষ করে শেষের দিকের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন রুমের মধ্যে সাজিয়ে রাখলেই ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এরকম ফুলের বাকেট কিন্তু আর্টিফিশিয়াল ফুলের মধ্যে অনেক বেশি লক্ষ্য করা যায়। রঙিন কাগজ দিয়ে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর অনেক ইউনিক পোস্ট দেখতেছি। তবে তার মধ্যে আপনি আজকে ভিন্ন একটি রঙিন কাগজ দিয়ে বাকেট তৈরি করলেন অনেক গুলো কালারফুল কাগজ দিয়ে। বাকেট টি অনেক সুন্দর লেগেছে আমার কাছে।

 3 years ago 

ঠিক বলেছেন আমিও আর্টিফিশিয়াল ফুলের মধ্যে এরকম দেখেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63931.42
ETH 1841.62
USDT 1.00
SBD 0.39