ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

১. সাদা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি।

20231208_114926.jpg

device : Redme note 9

লোকেশন

সাদা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। সাদা কালারের বাগান বিলাস ফুলের চাহিদা অনেক বেশি রয়েছে। এর আগে একবার আমি আমার হাজব্যান্ড এর সাথে একটি নার্সারিতে গিয়েছিলাম। তাদের নার্সারিতে একটি সাদা বাগান বিলাস ছিল। তাদের গাছগুলো অনেক বেশি দামি। প্রথমত আমি আমাদের বাড়ির সামনে একটি বাগান বিলাস গাছ লাগানোর কথা ছিল। নার্সারিতে বাগান বিলাস গাছের টবের দাম শুনে আমরা চলে এসেছি। কিন্তু অসম্ভব সুন্দর লাগে যখন যে কোন গেটের মধ্যে এই ফুল গাছ লাগানো হয়। এজন্যই আমি চেষ্টা করেছি বাড়ির জন্য একটি দিনের কথা। আমি আশা করি আপনাদের সবার কাছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লাগবে।

২. পাতার ফটোগ্রাফি

20240109_132105.jpg

device : Redme note 9

লোকেশন

মাঝে মাঝে সাধারণ কিছুর ফটোগ্রাফিও নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আশা করি আপনাদেরও আজকের পাতার ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে। কয়েকদিন আগে হঠাৎ করে আমি এই পাতার ফটোগ্রাফিটি করে। করার পর আমার কাছে এত বেশি ভালো লেগেছে যা বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে হঠাৎ করে সুন্দর সুন্দর বিষয়ের ফটোগ্রাফি উঠে যায়। তেমনি আজকের এই পাতার ফটোগ্রাফি। আমি আশা করি আপনাদের সবার এই চমৎকার পাতার ফটোগ্রাফিতে অনেক বেশি ভালো লাগবে।

৩. ভাপা পিঠা পাতিলের ফটোগ্রাফি

20240117_182559.jpg

device : Redme note 9

লোকেশন

আসলে রাস্তার পাশের দাঁড়িয়ে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। কয়েকদিন আগে হঠাৎ করে রাতে ভাপা পিঠা খেতে ইচ্ছে করেছিল। তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ভাপা পিঠা দোকানে ভাপা পিঠা খেলাম। তখনই আমি এই ফটোগ্রাফিতে করি। প্রথমে আমরা যখন ভাপা পিঠা অর্ডার করেছি তখনই এই ফটোগ্রাফিটি করেছে। মাঝে মাঝে সাধারণ এই ছবিগুলোকে দেখতে অনেক বেশি অসাধারণ লাগে। এই মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের এই ভাপা পিঠা পাতিল এর ফটোগ্রাফি।

৪. নাম না জানা গাছের ফটোগ্রাফি

20240118_163113.jpg

device : Redme note 9

লোকেশন

আজ আমি আপনাদের মাঝে নাম না জানা একটি গাছের ফটোগ্রাফি করেছি। আসলে এটি দেখতে খুবই ছোট হলেও অনেক বড় আকারের রয়েছে দেখতে। আমার কাছে মনে হয়েছে এটি অনেক দামি একটি গাছ। মনে হচ্ছে যেন কিছুদিন আগে মাটি থেকে ফুটে উঠেছে। গাছটির মধ্যখানে কোলিটি দেখতেও অনেক বেশি অন্যরকম লেগেছে। মাঝে মাঝে যখন বিভিন্ন ধরনের অচেনা অজানা কোন কিছুর ফটোগ্রাফি করি তখন অনেক কৌতুহল জাগে ওই সম্পর্কে জানার জন্য। আপনাদের মধ্যে কারো যদি এই গাছটির নাম জানা থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে শেয়ার করবেন। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

৫. বন্য একটি গাছের ফটোগ্রাফি

20240109_132349.jpg

device : Redme note 9

লোকেশন

device : Redme note 9

লোকেশন

আজ আমি আপনাদের মাঝে বন্য একটি গাছের ফটোগ্রাফি করেছি। আসলে কয়েকদিন আগে বিকেল হওয়ার আগ মুহূর্তে, আমি বাড়ির সামনে জমিনের মধ্যে গিয়েছিলাম। জমিনের মধ্যে যাওয়ার সময় আমি এই বন্য গাছটি দেখলাম। বন্য গাছটির মধ্যে যেন একটি ফল ধরে আছে। এই ছোট ফলটি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এজন্য আমি ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। এই গাছটির নামও যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই বলবেন। মাঝে মাঝে এমন সুন্দর ফটোগ্রাফি গুলো নিজের মনকে অনেক বেশি প্রফুল্ল করে। আশা করি আপনাদের সবারও অনেক বেশি ভালো লাগবে।

৬. হলুদ রংয়ের গাঁদা ফুল ফটোগ্রাফি।

20231230_123538.jpg

device : Redme note 9

লোকেশন

আজ আমি আপনাদের মাঝে হলুদ কালারের গাঁদা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। গাঁদা ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। এর আগেও আমি গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম কিন্তু ভিন্ন কালারের। হলুদ কালারের গাঁদা ফুল ও অনেক বেশি দেখা যায় আমাদের দেশে। এজন্য যে কোথাও গেলে বর্তমানে গাঁদা ফুল দেখা যায় সবচেয়ে বেশি। আমিও চেষ্টা করি সব সময় বিভিন্ন জায়গায় গেলে ফটোগ্রাফি করার জন্য। আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলা শেয়ার করতে পারলে অনেক বেশি ভালো লাগে। গাঁদা ফুলের জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

এবারের শীতে একবার শুধু ভাপা পিঠা খেলাম। সেটাও আবার মেলায় গিয়ে। আর ভাপা পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আপনার ফটোগ্রাফিগুলো ভালো ছিল আপু 🌼

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালই লাগে চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে ২ নং ফটোগ্রাফি এবং ৪ নং ফটোগ্রাফার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালই লাগে চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে ২ নং ফটোগ্রাফি এবং ৪ নং ফটোগ্রাফার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার স্বপ্ন ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার সুন্দর এই পোস্ট আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যেখানে ফুল থেকে শুরু করে গাছের পাতা, শীতের ভাপা পিঠা, পাতা বাহার গাছ সহ সুন্দর কিছু ফটো শেয়ার করেছেন। সব মিলে খুবই ভালো লাগলো।

 2 years ago 

দারুন একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছেন আপু বিশেষ করে ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন বলে দেখতে বেশি ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি স্বচ্ছ সুন্দর ছিল শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে ও দেখতে আমি একটু বেশি পছন্দ করি। শীতের সময় ভাপা পিঠা খেতে খুবই দারুন লাগে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বাগান বিলাস এবং নাম না জানা গাছের ফটোগ্রাফি ও গাঁদা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

সাদা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপু আপনি ঠিক বলেছেন রাস্তার পাশে থেকে ভাপা পিঠা গুলো খেতে ভীষণ মজা লাগে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আজকে তো আপনি দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করলেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো পাতার ফটোগ্রাফি এবং বন্য গাছের ফটোগ্রাফি তাছাড়া গাঁদা ফুল গাছের ফটোগ্রাফি টা দুর্দান্ত লেগেছে। আপনি সব সময় চেষ্টা করেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার ফটোগ্রাফি কোয়ালিটি আসলেই অনেক হায়। আপনি সবসময় নিত্যনতুন কিছু করার চেষ্টা করেন। আজকের ভাপা পিটার হাঁড়ির ফটোগ্রাফি টা তো খুবই চমৎকার লাগলো বিশেষ করে। প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64721.82
ETH 1871.10
USDT 1.00
SBD 0.39