আর্ট :- মোবাইল কভার পেইন্টিং আইডিয়া।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250707_165738.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মোবাইল কভার পেইন্টিং করলাম।

আমাদের যাদের পানি কালারের মোবাইলের কাভার রয়েছে, তারা কিন্তু চাইলে এরকম কাগজের মধ্যে বিভিন্ন ধরনের পেইন্টিং করে খুব সুন্দর মোবাইলের কভার ডিজাইন করতে পারেন। আমার কাছে এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। সেই অনুসারে আজকে আমি একটা মোবাইলের কাভার প্রিন্টিং করার ডিজাইন তৈরি করলাম। এখানে আমি সাদা রংয়ের ডেইজি ফুল দিয়েছি। ডেইজি ফুল আমার অনেক বেশি পছন্দের। যেটা আমার কাছে অনেক ভালো লাগে। ডেইজি ফুল আমার অনেক পছন্দের। এই মোবাইলের কাভার এর ডিজাইন টাও খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20250426-WA0001.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি এই কাগজটাকে মোবাইলের কভার বসিয়ে কেটে নিলাম।

IMG-20250426-WA0009.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এই বোর্ডের উপরে আকাশী কালার দিয়ে পুরোটা রং করে নিলাম।

IMG-20250426-WA0010.jpg

ধাপ - ৩ :

এরপর আমি কমলা কালার দিয়ে কয়েকটা ফোঁটা দিয়ে দিলাম।

IMG-20250426-WA0011.jpg

ধাপ - ৪ :

এরপর আমি ফটোগুলো চারপাশের অংশে সাদা রঙ দিয়ে কয়েকটা ফুলের পাপড়ি দিয়ে দিলাম। এভাবে দুইটা ফুল এঁকে নিলাম।

IMG-20250426-WA0012.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি সবগুলো ফুল একটা একটা করে সাদা রং দিয়ে এঁকে নিলাম।

IMG-20250426-WA0013.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250426-WA0001.jpg

IMG-20250426-WA0002.jpg

IMG-20250426-WA0004.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

Screenshot_2025-07-12-18-09-54-32_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-07-12-18-12-51-59_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year (edited)

আপনার আইডিয়া দারুণ। এরকম পানি কালারের মোবাইলের কভারের মধ্যে ডিজাইনগুলো করলে মোবাইলের কভারটি দেখতে খুব সুন্দর লাগবে। আপনার করা পেইন্টিং টি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। পেইন্টিং করার ধাপগুলো দেখে যে কেউ খুব সহজে তা তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার করা এই পেইন্টিং আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

Screenshot_2025-07-12-18-15-29-15_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

আপু আপনি দেখছি মোবাইল কভার এর উপর চমৎকার পেইন্টিং করেছেন। আর এ ধরনের পেইন্টিং করলে পুরনো জিনিসগুলো নতুন হয়ে যায়। তবে আপনার আইডিয়া কিন্তু অসাধারণ। ধন্যবাদ এত সুন্দর করে মোবাইলের কভারের উপর পেইন্টিং করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

আমার এই আইডিয়া অসাধারণ ছিল শুনে খুব ভালো লাগলো।

 last year 

এই ধরনের পেইন্টিং গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে পেইন্টিং গুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর তুমি যেমন পেইন্টিং টি সুন্দর ভাবে অংকন করেছ, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছ, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

নিখুঁতভাবে আর ধৈর্য ধরে পেইন্টিংটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38