অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে পিকাচু বুকমার্ক তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

20240717_231045.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে পিকাচু বুকমার্ক তৈরি।

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি গুলো তৈরি করেছি। তাই জন্য যখন তৈরি করতে বসি কি তৈরি করবো, এটা ভাবতে ভাবতেই সময় লেগে যায়। অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম, ভিন্ন ধরনের ডিজাইনের একটা বুকমার্ক তৈরি করবো। পিকাচু কিন্তু আমাদের সবারই পরিচিত। আমি নিজেও পিকাচুকে অনেক বেশি পছন্দ করি। তার জন্য ভাবলাম পিকাচু ডিজাইনের অরিগ্যামি তৈরি করলে বেশি ভালো লাগবে। সত্যিই আমি যখন তৈরি করি এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি ভিন্ন তিনটা কালারের তিনটা তৈরি করলাম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

20240717_231055 (1).jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কালো কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চারকোনা সমান একটা কাগজ নিয়ে নিলাম। এরপর আমি কোনা করে দুই দিক থেকে ভাঁজ করে নিলাম।

20240725_171259.jpg

ধাপ - ২ :

এরপর আমি দুই কোনা থেকে ভেতরে দিয়ে একটা ভাঁজ করে নিলাম।

20240725_171310.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা অংশ উপর দিকে উঠিয়ে দুই কোনা থেকে ভাঁজ করে নিলাম।

20240725_171324.jpg

ধাপ - ৪ :

এরপর আমি উপরের অংশে দুই দিক থেকে একটু কোনা করে দুইটা অংশ বের করে নিলাম।

20240725_171338.jpg

ধাপ - ৫ :

এরপরে ঐ কোনার অংশগুলোকে আবারো চিকন করে একটু ভেতরের অংশে ঢুকিয়ে নিলাম।

20240725_171348.jpg

ধাপ - ৬ :

এরপর আমি কালো কলম দিয়ে চোখ মুখের অংশগুলো আঁকা শুরু করি।

20240725_171400.jpg

ধাপ - ৭ :

এরপর আমি দুইটা কান কালো কলাম দিয়ে রং করে নিলাম। এবং চোখ মুখের অংশগুলো এঁকে নিলাম।

20240725_171411.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20240717_231101 (1).jpg

20240717_231055 (1).jpg

20240717_231045.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

পিকাচুকে আপনার মত আমারও বেশ পছন্দ। পিকাচু শেপের বুকমার্ক অনেক আগে আমিও তৈরি করেছিলাম। আপনার আজকের বুকমার্কগুলো খুব সুন্দর হয়েছে। পিকাচু কিন্তু হলুদ কালারেরই বেশি ভালো লাগে। বাকি কালারগুলোও সুন্দর লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

পিকাচু আমার মত আপনার অনেক বেশি পছন্দের এটার কিন্তু ভালো লাগলো শুনে।

 2 years ago 

বাহ্ আপু দারুন তো। তিন রকমের রঙিন কাগজ দিয়ে তিনটি সুন্দর পিকাচু এর বুক মার্ক করে নিলেন। আপনি কিন্তু বেশ বুদ্ধিমতি। যার কারনে বুদ্ধি দিয়ে সবার ভালো লাগার মত কিছু পিকাচু বানিয়ে শেয়ার করলেন। আমার কাছে দারুন লেগেছে। সেই সাথে আরও দারুন লেগেছে আপনার উপস্থাপনাও।

 2 years ago 

সুন্দরভাবে এবং ভাঁজে ভাঁজে পিকাচু বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য চেষ্টা করেছি। দারুন লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

কাগজ দিয়ে পিকাচু বুকমার্ক তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের বুকমার্ক গুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন হয়েছে আপু। আপনার পোস্ট দেখতে খুবই কিউট লাগছে।

 2 years ago 

আমার নিজের কাছেও এরকম বুকমার্ক দেখতে অনেক ভালো লাগে। এগুলো সত্যি অনেক কিউট লাগছে।

 2 years ago 

আসলে আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে বসলে কি বানাবো সেটাই ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে যায় । আপনি চিন্তা ভাবনা করে খুব সুন্দর একটি পিকাচুর বুকমার্ক তৈরি করেছেন । তিনটা সুন্দর কালারের তৈরি করার কারণে আরো বেশি ভালো লাগছে । পিকাচু বাচ্চারাও খুব পছন্দ করে । বুকমার্ক গুলো অনেক কাজে লাগে বানালে ভালই লাগে ।

 2 years ago 

হ্যাঁ আপু পিকাচু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে।

 2 years ago 

হঠাৎ করে যখন কোন কিছু তৈরি করার সিদ্ধান্ত নিতে হয় তখন বেশ কিছুক্ষণ চিন্তা করতে হয়। আসলে পছন্দের এবং ভিন্ন ধরনের কিছু তৈরি করতে হলে চিন্তা ভাবনা করে করতে হয়। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন জিনিস খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে পিকাচু স্টাইলে বুক মার্ক তৈরি করে নিলেন। অনেক ভালো লেগেছে তিনটি বুক মার্ক দেখতে ভিন্ন ভিন্ন কালারের।

 2 years ago 

ভিন্ন ভিন্ন কালারের তৈরি করলাম দেখতে যেন আরো বেশি ভালো লাগে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পিকাচু বুকমার্ক তৈরি করেছেন আপু। যা দেখতে খুবই কিউট লাগছে এবং সবগুলো ধাপও খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা খুব সহজেই চাইলেই তৈরি করা যাবে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পিকাচুগুলো কিউট লাগছে শুনে ভালো লাগলো। হ্যাঁ এগুলো অনেক সহজেই তৈরি করা যাবে।

 2 years ago 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে চমৎকার লাগে। আপনার পোস্ট দেখে অনেক ভালো লেগেছে আপু। নতুন কিছু দেখতে পেলাম। অসাধারণ ভাবে আপনি কাগজের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনাকে নতুন কিছু দেখাতে পেরে আমার কাছেও ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পিকাচু বুকমার্ক তৈরি খুবই খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে আমিও শিখে নিলাম। আসলে এই ধরনের পোস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেখে শিখে নিলাম।

 2 years ago 

আমার কাছ থেকে দেখে পিকাচু বুকমার্ক তৈরি আপনিও শিখে নিয়েছেন এটা শুনে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38