আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-33 || বিরিয়ানি মোচার চপ রেসিপি
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। সারা বছরের মধ্যে রমজান মাসটা আমাদের জন্য খুবই স্পেশাল হয়ে থাকে। আর এই রমজান মাস উপলক্ষে আমার বাংলা ব্লগ থেকে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন দেখে ভালো লাগলো। বিশেষ করে এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আসলে রমজান মাসে ইফতার উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের চপের আয়োজন করে থাকি। কিন্তু এবারে যেহেতু প্রতিযোগিতা দেওয়া হয়েছে তাই ভাবলাম একদম ইউনিক কিছু করতে হবে।
যেটা কিনা কখনো তৈরি করিনি এমনকি খাইও নি। এখন এরকম ধরনের কিছু চিন্তা ভাবনা করতেইতো সময় লেগে গেল। আসলে ইউনিক কিছু ভাবতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন। পরবর্তীতে আমি ভাবলাম যদি বিরিয়ানির চপ তৈরি করি তাহলে কেমন হবে। হয়তোবা বিরিয়ানির চাপের কথা আপনারা শুনে থাকবেন কিংবা খেয়ে থাকবেন। কিন্তু বিরিয়ানির সাথে মোচা এই বিষয়টা কেউ শুনেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইজন্য আমি এটাই ঠিক করলাম যে বিরিয়ানির সাথে মোচা দিয়ে চপ তৈরি করব। বিরিয়ানি এবং মোচা এই দুইটা বিষয় সংমিশ্রণে চপটা তৈরি করব।
আসলে আমি নিজেও কখনো এই রেসিপিটি তৈরি করিনি এমন কি খেয়েও দেখিনি। তাই জন্য প্রথম থেকে আন্দাজ করতে পারছিলাম না যে আসলে কি রকম হবে। কিন্তু যখন ঠিক করলাম তখন ভাবলাম তৈরি করে ফেলি। অবশ্য এজন্য আমাকে প্রথমে বিরিয়ানি রান্না করতে হয়েছে তারপর আবার মৌচাকে আলাদাভাবে পুর তৈরি করতে হয়েছে। তারপর আবার বিরিয়ানির মধ্যে মোচার পুর দিয়ে চপটা তৈরি করতে হয়েছে। আসলে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি আবার যেকোনো কাজ সময় দিয়ে করতেই পছন্দ করি। পরবর্তীতে যখন আমি সবগুলো তৈরি করলাম এত অসাধারণ হয়েছে কি বলবো। আসলে নিজের রান্নার নিজে প্রশংসা করি কিভাবে। কিন্তু আমি সবগুলো তৈরি করার পর আমাদের পাশের বাড়ির জন্য পাঠিয়েছিলাম। আসলে সেদিন অনেকগুলো চপ তৈরি করেছিলাম। এজন্য সবাই মিলে খেয়ে ভীষণ মজা পেয়েছিল। প্রতিযোগিতার জন্য অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করে খেতে পারলাম এটাই অনেক ভালো লাগলো। আশা করি রেসিপি টা দেখে আপনাদেরও ভালো লাগবে।
তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিনিগুড়া চাল | ২০০ গ্রাম |
| মুরগির মাংস | ২০০ গ্রাম |
| মোচা | ১ টা |
| আলু | ২ টা |
| ব্রেডক্রাম্ব | পরিমাণ মতো |
| ডিম | ১ টা |
| পেঁয়াজ কুচি | ২ কাপ |
| কাঁচামরিচ | ১০ টা |
| বিরিয়ানির মসলা | ২ টেবিল চামচ |
| গোলমরিচের গুঁড়ো | ১ টেবিল চামচ |
| চাট মসলা | ১ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
| মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
| রসুন | ২ চা চামচ |
| রাঁধুনি মসলা | ১চা চামচ |
| তেল | পরিমাণ মত |
| পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিলাম। এরপরের মধ্যে সবগুলো মসলা দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে চুলায় বসিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপরে এইভাবে কিছুক্ষণ তারপর কষিয়ে নিব।
ধাপ - ৩ :
কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমান মত পানি দিয়ে দিব। এরপর এইভাবে আরো কিছুক্ষণ রান্না করব।
ধাপ - ৪ :
পানি একদম শুকিয়ে আসলে এরপর চুলা থেকে নামিয়ে দিব।
ধাপ - ৫ :
এরপর আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরের মধ্যে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে এরমধ্যে আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব।
ধাপ - ৬ :
এরপরে এরমধ্যে চাল দিয়ে দিলাম। চাল গুলোকে একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে এরমধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব।
ধাপ - ৮ :
এরপর কিছুটা হয়ে আসলে এর মধ্যে মুরগির মাংস গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। আমি বিরিয়ানি গুলোকে একটু নরম করে রান্না করবো। তাহলে সুবিধা হবে। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।
ধাপ - ৯ :
এরপরে আমি মোচার ভেতরের অংশগুলো নিয়ে কুচি কুচি করে কেটে দিলাম।
ধাপ - ১০ :
এরপরে আমি একটি পাতিলের মধ্যে মোচাগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি এবং হলুদের গুঁড়ো আর লবন দিয়ে দিলাম। এরপরে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম।
ধাপ - ১১ :
এরপর এই সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিলাম।
ধাপ - ১২ :
এরপরে একটা ব্লেন্ডারের জাগে পেঁয়াজকুচি, রসুন, লবণ এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম।
ধাপ - ১৩ :
এরপরে সবগুলো একসাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম।
ধাপ - ১৪ :
এরপরে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম। এরপরে ব্লেড করা মসলাগুলো দিয়ে দিলাম।
ধাপ - ১৫ :
এরপরের মধ্যে গোল মরিচের গুঁড়ো, চাট মসলা এই সকল মসলাগুলো দিয়ে দিলাম।
ধাপ - ১৬ :
এরপরে এরমধ্যে সিদ্ধ করা মোচা দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
ধাপ - ১৭ :
এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব।প্রায় একদম শুকনো হয়ে ভাজা হয়ে গেলে এরপর চুলা থেকে নামিয়ে নিব।
ধাপ - ১৮ :
এরপর আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিলাম। এরপর এরমধ্যে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম।
ধাপ - ১৯ :
এরপর আমি একটি পাউরুটি ব্লেন্ড করে ব্রেডক্রাম্ব তৈরি করে নিলাম।
ধাপ - ২০ :
এরপর আমি বিরিয়ানিগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। এরপর কিছুটা পরিমাণে নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে নিব।
ধাপ - ২১ :
এরপরে এর মধ্যে মোচার পুর দিয়ে দিলাম। এরপর আবারো হাত দিয়ে গোল করে নিলাম।
ধাপ - ২২ :
এভাবে প্রায় অনেকগুলো তৈরি করে নিলাম।
ধাপ - ২৩ :
এরপর একটা নিয়ে ডিমের মিশ্রনের মধ্যে দিয়ে দিলাম। তারপর ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে নিলাম।
ধাপ - ২৪ :
এরপরে আমি ব্রেডক্রামের মধ্যে দিয়ে দিলাম। এরপর ব্রেডক্রামের এর মধ্যে গড়িয়ে দিলাম।
ধাপ - ২৫ :
এভাবে করে সবগুলো চপ তৈরি করে নিলাম।
ধাপ - ২৬ :
এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম।এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর কয়েকটা চপ দিয়ে দিলাম।
ধাপ - ২৭ :
এরপর ভালোভাবে উল্টেপাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে দিব। এভাবে করে সবগুলো চপ ভেজে নিব।
শেষ ধাপ :
এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

হায় হায় এইডা আপনি কি দেখাইলেন, আমার তো মাথা ঘুরতাছে এখন। বিনিয়ানির কথা শুনলে এমনি আমি চোখে কম দেখি তারপর আবার সাথে চপ, ঠিকনাটা দিয়ে দেই কিছু পার্সেল করে দিন আপু, হি হি হি।
দিন দিন ঠিকানা দিন। বিরিয়ানির চপগুলো তো শেষ হয়ে গেল তাহলে আপনার জন্য আবারো তৈরি করে পাঠাবো। অনেক ধন্যবাদ ভাইয়া।
এই রেসিপিটা খেতে খুবই মজা হয়েছিল। যেন এখনো জিভে লেগে আছে। আসলে প্রতিযোগিতার জন্য হলেও খুবই মজার চপ চেয়েছিলাম। মুগ্ধ হলাম তোমার উপস্থাপনা দেখে। প্রতিযোগিতার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো তোমার জন্য।
সত্যি অনেক মজা হয়েছিল রেসিপিটি। অনেক ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর রেসিপি দেখে কমেন্ট করার ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ হয়েছে আপু চপ রেসিপিটি। আর আমার কাছে তো বেশ ইউনিক লেগেছে। রমজান মাসে কাজে আসবে। ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার এত প্রশংসা পেয়ে অনেক বেশি ভালো লাগলো। তাছাড়া রমজান মাসে কাজে লাগবে শুনে আরো ভালো লাগলো।
আপু এত সুন্দর রেসিপি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি এর আগে এমন রেসিপি কখনোই দেখিনি। আসলে আপু এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক চমৎকার সব চপ রেসিপি শিখতে পারছি। এই রমজানে ভালো ভালো চপ রেসিপি তৈরি করে খাব ।পরিবেশন খুব সুন্দর হয়েছে ধন্যবাদ।
আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে।
বিরিয়ানি মোচার চপ রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। এই রেসিপি একদম নতুন লেগেছে । অসাধারণ রেসিপি তৈরি করেছেন।
আমার কাছেও কিন্তু অনেক সুস্বাদু লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
বিরিয়ানি মোচার চপ রেসিপি খুব সুন্দর লাগতেছে। এধরনের খাবার গুলো দেখলে খেতে ইচ্ছে করে। পুষ্টিকর একটি খাবার তৈরি করেছেন। পারফেক্ট একটা নাস্তার রেসিপি। ধন্যবাদ আপনাকে আপু।
ঠিক বলেছেন এই ধরনের খাবার গুলো দেখলে খেতে ইচ্ছে করে। অনেক ধন্যবাদ আপনাকে।
শুনেছি বিরিয়ানির চপ নাকি অনেক জনপ্রিয়। তবে বিরিয়ানি মোচার চপ রেসিপি কখনো দেখিনি। খুবই ইইউনিক একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছেন ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন বিরিয়ানির চপের জনপ্রিয়তা শুনেছি। তবে একটু ইউনিক করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
বিরিয়ানি মোচার চপ রেসিপি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু। কিভাবে প্রশংসা করবো সেটা বুঝতে পারছি না। খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আমার তো দেখেই সবগুলো চপ খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আশা করি বিজয়ী হতে পারবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
আপনার কাছ থেকে এত বেশি প্রশংসা পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
জীবনে বহুৎ রকমের চপ দেখেছি খেয়েছি নাম শুনেছি কিন্তু এরকম ভাবে আপনার প্রস্তুত করা এবং নাম দেওয়া চপ প্রথমবারের মতো আপনার মাধ্যমে পর্যবেক্ষণ করলাম।।
তবে এতটাই লোভনীয় দেখাচ্ছে দেখে স্থির থাকা মুশকিল।। ইচ্ছে করছে সবগুলো চপ তুলে খেতে শুরু করি।
রেসিপি প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।।
তাহলে ভার্চুয়ালি খেয়ে নিন। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু, বিরিয়ানি চপের কথা অনেক শুনেছি, তবে বিরিয়ানির সাথে মোচা সংমিশ্রণে চপ তৈরি এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। তাই এই চপ রেসিপি আমার কাছে একদম নতুন ও ইউনিক রেসিপি। আর আপনার ইউনিক বিরিয়ানি মোচার চপ দেখে তো লোভে পড়ে গেলাম। একটু খেতে পারলে মন্দ হতো না। যাই হোক ভার্চুয়ালি খেয়ে নিলাম আপু। তো খেয়ে দেখলাম খুবই স্বাদ হয়েছে। তাই একদিন আমাকেও বাসায় তৈরি করে খেতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপু, বিরিয়ানি মোচার চপের রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।
ভার্চুয়ালি খেয়েছেন শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।