ডাই : কাগজ ও ফোম দিয়ে ওয়ালমেট তৈরি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর কাগজ ও ফোম দিয়ে ওয়ালমেট তৈরি করলাম।

আসলে এখনো বিভিন্ন জিনিসপত্র দিয়ে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। আর এই ওয়ালমেট গুলো ঘরের সাজিয়ে রাখলেও দেখতে খুবই সুন্দর দেখায়। কিছুদিন আগে ঘরে দেখলাম একটা বড় ফোম পড়ে আছে। ভাবলাম এটা দিয়ে যদি কোন আইডিয়া তৈরি করা যায়। তখনই আমি ওই ফোমটা দিয়ে একটা ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম। যেহেতু গাছের ওয়ালমেট তৈরি করলাম দেখতে আমার কাছে ভালই লেগেছে। আমার কাছে আবার এই ধরনের গুলো দেখতে ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1686893171259.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• ফোম
• কালো রং
• রং করার তুলি
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20230611_131842.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ফোম নিলাম। এরপর ফোমটাকে কেটে নিতে শুরু করি।

1686895031458.jpg

ধাপ - ২ :

এরপরে আমি পুরো ফোমটাকে একদম কুচি কুচি করে কেটে নিলাম।

1686895043957.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি একটা কার্ডবোর্ড সমানভাবে কেটে নিলাম। এরপর গাম দিয়ে এর উপর একটা সাদা কাগজ লাগিয়ে নিলাম।

1686895063781.jpg

ধাপ - ৪ :

এরপর আমি সাদা কাগজের উপরে কালো রং দিয়ে একটা গাছ আঁকা শুরু করি।

1686895080764.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি একটু একটু করে কালো রং দিয়ে গাছের ডাল পালা এঁকে নিলাম।

1686895090978.jpg

ধাপ - ৬ :

এরপর আমি গাছের ডালের উপরে ঘাম লাগিয়ে কিছুটা ফোম লাগিয়ে নিলাম।

1686895108514.jpg

ধাপ - ৭ :

এরপর আমি উপরের অংশে আরো বেশি করে ঘাম লাগিয়ে ফোম গুলো লাগিয়ে নিলাম।

1686895138942.jpg

ধাপ - ৮ :

এরপর আমি একটা সবুজ রঙের কাগজ নিয়ে চিকন চিকন করে উপরের অংশ কেটে নিলাম।

1686895176710.jpg

ধাপ - ৯ :

এরপর ঘাসের মত সবুজ কাগজটা নিচের অংশে লাগিয়ে নিলাম।

1686895187351.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1686893171342.jpg

1686893171316.jpg

1686893171259.jpg

1686893171396.jpg

1686893171370.jpg

1686893171288.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনি কিন্তু সময় সময়ই আমাদের জন্য কিছু ক্রেয়েটিভ ডাই পোস্ট করেন। আমি কিন্তু আপনার এসব পোস্টের একজন ভক্ত। আজও চোখ রাঙিয়ে দেওয়ার মত নতুন একটি ওয়ালমেটের ডাই পোস্ট নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রঙিন কাগজ আর ফোম দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট করা যায় তা আজ আপনার অসাধারন পোস্টি দেখেই বুঝলাম।

 3 years ago 

অনেক খুশি হলাম আপনি আমার এরকম পোস্টের একজন ভক্ত এটা জেনে।

 3 years ago 

কাগজ ও ফোম দিয়ে ওয়ালমেট তৈরি খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ডাই পোস্ট দেখতে পেয়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার ধাপে ধাপে উপস্থাপন খুবই ভালো লেগেছে আমার।

 3 years ago 

আপনি এই ডাই পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন এটা জেনে ভালো লাগলো।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

আপনার প্রস্তুত করা ওয়ালমেট টি দেখে মনে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ যেন ফুলে ফুলে সেদিন রয়েছে সবুজ ঘাসের মাঝে।
সত্যি আপু অসাধারণ কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।।
আপনার চমৎকার আইডিয়াটি দেখে খুব ভালো লাগলো।
সম্পূর্ণ নতুনত্বের ছোঁয়া।

 3 years ago 

আমার আইডিয়া আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুশি হলাম।

 3 years ago 

আপু আপনার আইডিয়া খুব ভালো ছিলো। ফম দিয়ে চমৎকার একটি গাছের ওয়ালেট তৈরি করেছেন। গাছটি দেখতে অসাধারন লাগতেছে। এধরনের ডাই প্রজেক্ট গুলো দেখলে ভীষণ ভালো লাগে। আমিও ডাই প্রজেক্ট করতে পছন্দ করি। ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমিও ডাই তৈরি করতে পছন্দ করি। তাই নতুন কিছু ভাবনা নিয়ে ডাই তৈরি করার চিন্তা করি।

 3 years ago 

কাগজ ও ফোম দিয়ে ওয়ালমেট তৈরি খুবি সুন্দর হয়েছে। এতো সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

সুন্দর মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

বাহ অসাধারণ হল আপু ফোমের ওয়ালমেট তৈরি করলেন আপনি বেশ চমৎকার দেখাচ্ছে। ঘরে থাকা জিনিস দিয়ে বেশ সুন্দর করে জিনিস তৈরি করা যায় যা আপনার কাছ থেকে প্রতিনিয়ত দেখতে পাই। যেহেতু গাছের ওয়ালমেট তৈরি করলেন সেখানে আপনি লাল রংয়ের ফোম গুলো দিয়ে গাছটাকে খুব সুন্দর করে রাঙিয়ে তুললেন। অনেক কালারফুল দেখাচ্ছে ওয়ালমেট ঘরে টাঙ্গিয়ে রাখলে বেশ ভালোই লাগবে।

 3 years ago 

ঠিক বলেছেন টাঙ্গিয়ে রাখলে বেশ ভালোই লাগবে। তাইতো খুব সুন্দর ভাবে এটি টাঙ্গিয়ে রেখেছি।

 3 years ago 

আপু খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে আমাদের কোন জিনিসই ফেলে দেওয়ার নয় ।সবকিছু কাজে লাগালে সুন্দর করে ডেকোরেশন করলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। যেমন আপনি ফোম দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুরাতন জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে তাই এটি তৈরি করলাম।

 3 years ago 

ঘরে পরে থাকা বিভিন্ন জিনিস দিয়ে এরকম ওয়ালমেট তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ এগুলো তৈরি করার পর দেখতে খুবই চমৎকার লাগে। আপনি আজকে বড় ফোমটি ফেলে না দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে গাছের উপরের অংশে ফোমগুলো দেয়ার কারণে খুব ভালো লাগছে দেখতে। নিচের দিকে আবার ঘাসের মতো তৈরি করেছেন। সব মিলে খুব সুন্দর হয়েছে আপনার ডাইটি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমি মনে করি কোন কিছু ফেলে না দিয়ে তা দিয়ে নতুন কিছু তৈরি করলে ভালো হয়। তাইতো এই ওয়ালমেট তৈরি করার চিন্তা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38