অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি থ্রিডি পেপার ট্রিক্স গেমস তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি পেপার ট্রিক্স গেমস তৈরি।

আসলে যখনই আমি রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বসলাম , আসলে ভেবে পাচ্ছিলাম না কি তৈরি করব। পরবর্তীতে আমি রমন কাগজের তৈরি কিছু ট্রিক্স দেখতে পেলাম। যেগুলোর ভিডিও দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আসলে এগুলো ছবি থেকেও ভিডিওতে দেখতে বেশি ভালো লাগে। তারপরেও আমার এটা বানাতে ইচ্ছে করলো। আর দেখলাম এটা অনেকটা থ্রিডি গেমস এর মত। যদিও অনেকগুলো চিকন কাগজ কেটে নিতে হয়েছিল। কিন্তু এটা তৈরি করার পর ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240107-WA0008.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর আমি সাদা কাগজ এবং মিষ্টি কালারের কাগজ চিকন করে কেটে নিলাম।

IMG-20240107-WA0023.jpg

ধাপ - ২ :

আমি আসলে অনেকগুলো কাগজ কেটে নিয়েছি।

IMG-20240107-WA0019.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা কাগজে ভাঁজ করে অন্য আরেকটা কাগজ এর ভেতর দিয়ে কাগজটা টেনে নিলাম।

IMG_20240108_092912.jpg

ধাপ - ৪ :

এভাবে আমি তিন দিক থেকে কাগজগুলো ভাজ করে আরেকটা কাগজে এর ভেতর দিয়ে দিয়ে দিলাম।

IMG_20240108_092932.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি কিছুটা ছোট হয়ে আসলে কাগজ একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে আবারো একই রকম ভাবে তৈরি করতে থাকলাম।

IMG_20240108_092952.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি প্রায় তৈরি করতে করতে অনেক বড় করে তৈরি করে নিলাম।

IMG_20240108_093010.jpg

ধাপ - ৭ :

এরপরে তৈরি করা শেষ হলে গাম দিয়ে গোল করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240108_093028.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240107-WA0012.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনার পোস্ট মানেই যেনো নতুন কিছু। থ্রিডি পেপার ট্রিক্স গেমস তৈরি এই প্রথম আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম। অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনার আইডিয়া গুলো সব সময়ই ভালো লাগে। শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমি আমার সব পোস্টের মাধ্যমে নতুন কিছু করার চেষ্টা করি। যেন সবাই নতুন কিছু দেখার সুযোগ পায়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ দারুন একটি জিনিষ তৈরী করেছেন তো,রঙিন কাগজ দিয়ে থ্রিডি পেপার ট্রিক্স গেমস তৈরি করেছেন। কাগজ দিয়ে এমন জিনিষ তৈরী করা যায় কল্পনায় ছিল না। দুইটি কালার থাকার কারনে দেখতেও সুন্দর লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন দুইটি কালার থাকার কারণে গেমস তৈরি বেশি সুন্দর লাগছিল। আপনাকেও ধন্যবাদ জানাই।

 3 years ago 

এতদিন শুধু থ্রিডি আর্ট দেখেছি। আজ আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি থ্রিডি পেপার ট্রিক্স গেমস তৈরি করেছেন। যেটার প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি রঙিন কাগজের ডাই পোস্ট শেয়ার করার জন্য ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর করে এই থ্রিডি পেপার ট্রিক্স গেমস তৈরি করার চেষ্টা করলাম।

 3 years ago 

বাহ সম্পূর্ণ ভিন্নধর্মী একটি জিনিস তৈরি করেছেন আপু। অরিগ্যামিটি দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন তা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভিন্ন ধর্মী একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া।

 3 years ago 

ভাঁজগুলো দেওয়া আমার কাছে কঠিন মনে হচ্ছে। থ্রিডি ফুলটি তৈরি করা মোটেও সহজ ছিল না। এর জন্য নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে আপু। তবে এই সুন্দর ফুলটি দেখে বেশ ভালো লাগছে।

 3 years ago 

ততটাও কঠিন না আপু। একটু সময় নিয়ে যদি তৈরি করা হয় তাহলে সুন্দর ভাবেই তৈরি করা যায়।

 3 years ago 

আজকে আপনি রঙ্গিন কাগজ দিয়ে থ্রিডি পেপারটিক্স গেমস তৈরি করেছেন। এটা দুর্দান্ত ছিল। আপনার কাজগুলি বরাবরের মতই ভীষণ সুন্দর। দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল অসাধারন

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার এই কাজটাও বরাবরের মতো সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

আমিও মাঝে মাঝে খুঁজে পাই না কি পোস্ট করব। আর সেই সময় রঙিন কাগজ নিয়ে বসে পরি। রঙিন কাগজ দিয়ে থ্রিডি পেপার ট্রিক্স গেমস তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে। একেবারে নতুন একটি কাজ দেখতে পেলাম। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আমার নিজের কাছে খুব ভালো লেগেছে নতুন একটি কাজ আপনাদেরকে দেখাতে পেরে।

 3 years ago 

আপু আপনি আজকে রঙীন কাগজ দিয়ে তৈরি থ্রিডি পেপার ট্রিক্স গেমস তৈরি করেছেন। যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে। তবে এধরনের কাজ করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি যত্ম সহকারে থ্রিডি পেপার ট্রিক্স গেমস তৈরির কাজ সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

হ্যাঁ রঙিন কাগজ দিয়ে এগুলো তৈরি করতে ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়। সুন্দর করে এই গেমসটা তৈরি করার চেষ্টা করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39