জেনারেল রাইটিং:- "ধৈর্য হারালে সাফল্য হাতছাড়া হয়, তাই স্থির থেকো"

in আমার বাংলা ব্লগ7 months ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20251221_090319_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

ধৈর্য হচ্ছে সফলতার অনেক বড় চাবিকাঠি। আমাদের ভেতরে থাকা ধৈর্য আমাদেরকে সফলতার দরজায় পৌঁছে দিতে সবথেকে বেশি সাহায্য করে। একজন ধৈর্যহীন মানুষ কখনোই সফলতা অর্জন করতে পারে না। কিন্তু একজন ধৈর্যশীল মানুষ খুব ভালোভাবে সফলতা অর্জন করতে সক্ষম হয়। ধৈর্য আমাদেরকে ভালো ফল অর্জন করতে বেশি সাহায্য করে। প্রতিটা মানুষের মধ্যে ধৈর্য থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কিন্তু যদি ধৈর্য না থাকে, তাহলে সেই মানুষটা কখনোই সফলতা অর্জন করতে পারবেনা। আপনি যদি মাঝ পথে ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে আপনার সফলতা হাতছাড়া হয়ে যাবে। তাই জীবনে যত কিছুই আসুক না কেন ধৈর্য ধরে থাকতে হবে।

আপনার ভেতরে থাকা ধৈর্য আপনাকে একদিন সফলতার দরজায় পৌঁছে দিবে। আমাদের আশেপাশে তাকালে আমরা এরকম অনেক মানুষকে দেখতে পাবো যাদের ভেতরে একটু ধৈর্য নেই। তারা সবকিছুতেই অধৈর্য হয়ে পড়ে। এর জন্য তারা নিজেদের জীবনে কখনোই উন্নতি করতে পারে না। ঠিক আগের মত একই জায়গায় তারা এখনো পর্যন্ত পড়ে রয়েছে। তারা মনে করে তাদেরকে দিয়ে কোনো কিছুই হবে না, এজন্য তারা কখনো চেষ্টাও করে না। কিন্তু তারা যদি ধৈর্য ধরে চেষ্টা করত তাহলে হয়তো অনেক কিছুই করতে পারতো। আপনি যদি কোনো কাজে চেষ্টা না করেন, তাহলে সেটা কখনোই করা সম্ভব হবে না। ‌

এইজন্য আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন খুব ভালোভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমরা সবাই এটা নিশ্চয়ই জানি পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। কিন্তু আপনি শুধু পরিশ্রম করতে থাকলে সফলতা অর্জন করতে পারবেন না। এরকম অনেক মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত অনেক বেশি পরিশ্রম করছে, কিন্তু তারা ঠিক আগের মতই রয়েছে। আপনি যদি সফল হতে চান, তাহলে পরিশ্রমের পাশাপাশি আপনাকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি পরিশ্রম ধৈর্য আর চেষ্টার মাধ্যমে সফলতার কাছে যেতে পারবেন।

প্রতিটা মানুষ চায় নিজেকে ভালো একটা পর্যায়ে দেখতে। আমরা সবাই প্রতিনিয়ত হাজারো স্বপ্ন দেখি। আমরা এটা করবো, ওইটা করবো, এরকম অনেক স্বপ্ন দেখি। কিন্তু স্বপ্ন শুধু দেখলেই হবে না। সেটাকে পূরণ করতে হবে। আর সেইটা পূরণ করতে পারব ধৈর্য, পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে। অনেকেই রয়েছে শুরুতে ধৈর্য ধরলেও বারবার ব্যর্থ হওয়ার পর মাঝপথে তারা ধৈর্যহীন হয়ে হাল ছেড়ে দেয়। আর এটা তাদের জীবনে নেওয়ার সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। তারা হাল ছেড়ে দেয় মানেই সফলতা হাতছাড়া হয়ে যায়। সফলতার কাছে পৌঁছানোর জন্য ব্যর্থতার দরজা দিয়ে আপনাকে যেতে হবে।

আপনি যদি নিজের জীবনে কখনো ব্যর্থ না হন, তাহলে কখনোই সফলতার স্বাদ বুঝতে পারবেন না। এর জন্য সফলতার আগে ব্যর্থতা আশা বেশি জরুরী। ব্যর্থতা কখনোই আমাদেরকে মাঝ পথে থামিয়ে দেওয়ার জন্য আসে না। বরং ব্যর্থতা আসে সেখান থেকে আরো অনেক কিছু শিক্ষা নেওয়ার জন্য। ব্যর্থতার থেকে অনেক কিছু শিখতে পারে আমরা। যেটা আমাদের পরবর্তীতে অনেক বেশি কাজে লাগে। আর সেটাকে কাজে লাগিয়ে আমরা সফলতা অর্জন করতে পারি। এইজন্য ব্যর্থতা আসলে লড়াই করে এগিয়ে যেতে হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে হাজির হবো।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemX

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 7 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে ব্যর্থতা হচ্ছে যে জীবনের শিক্ষা। ব্যর্থতা থেকেই আমরা জীবনের সফলতা অর্জন করতে পারি। তাই ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন ধৈর্য্য হারালে সফলতা হার ছাড়া হবে। তাই ধৈর্য ধরে যে কোন কাজ করা উচিত। কারণ সফলতা কখন আসবে কেউ জানে না। আপনার পোস্টগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। এত সুন্দরভাবে একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37