আর্ট :- ফুলের ম্যান্ডেলা আর্ট।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করলাম।

আসলে কিছুদিন ধরে আমি আমাদের বাড়িতে রয়েছি। তাই জন্য মূলত এখানে সাথে করে পেইন্টিং করার জিনিসপত্রগুলো নিয়ে আসেনি। তাই জন্য রং তুলির পেইন্টিং গুলো করতে পারছি না। তবে এখানে ম্যান্ডেলা আঁকার জিনিসপত্রগুলো রয়েছে। তাই জন্য ভাবলাম একটা মেন্ডেলা আর্ট করি। তাছাড়া মেন্ডেলা আর্ট করতে কিন্তু আমার কাছে ভালই লাগে। তবে আজকের মেন্ডেলা আর্ট বৃত্তের মধ্যে ডিজাইন করেছি। আমি অনেকগুলো আর্ট দেখেছিলাম যেগুলো বৃত্তের মধ্যে করা ‌ তাই জন্যই এই আইডিয়াটা বেছে নিলাম। চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে আর্ট করার। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্টে আমি মার্কার কলম ব্যবহার করেছি। মার্কার কলম ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্টটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

CamScanner 08-14-2023 15.33_1.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• মার্কার কলম
• পেন্সিল
• কম্পাস

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি পেন্সিল কোম্পানি দিয়ে কয়েকটা ছোট বড় বৃত্ত এঁকে নিলাম

CollageMaker_2023815145312984.jpg

ধাপ - ২ :

এরপরে আমি বৃত্তের ভেতরে কল কলম দিয়ে গাড়ো করে নিলাম।

CollageMaker_2023815145328723.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা বৃত্তের মধ্যে ফুলের মত করে ডিজাইন করে নিলাম।

CollageMaker_2023815145349627.jpg

ধাপ - ৪ :

এরপর আমি আরো কয়েকটা ফুল একই রকম ভাবে ডিজাইন করে নিব।

CollageMaker_2023815145414760.jpg

ধাপ - ৫ :

ছোট ফুলগুলোর সাথে বড় একটা ফুল একই রকম ভাবে ডিজাইন করে নিয়েছি।

CollageMaker_2023815145435180.jpg

ধাপ - ৬ :

এরপর আমি ফুল গুলোর মধ্যে চিকন চিকন দাগ দিয়ে আবারো ফুলের ডিজাইন করা শুরু করি।

CollageMaker_202381514544769.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি একটু একটু করে আরো কিছু ফুলের ডিজাইন করে নিলাম।

CollageMaker_202381514545943.jpg

ধাপ - ৮ :

এরপর আমি বড় বৃত্তটার ভেতরের অংশেও একটু একটু করে ডিজাইন করে নিয়েছি।

CollageMaker_202381514551057.jpg

ধাপ - ৯ :

এরপর নিচের অংশে দুইটা পাতা খুব সুন্দর ভাবে ডিজাইন করে এঁকে নিয়েছি।

CollageMaker_2023815145528971.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

CamScanner 08-14-2023 15.33_1.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ফুলের ম্যান্ডেলা আর্ট তৈরি করে। আসলে আপনার তৈরি ফুলের ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে আপু। প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে নতুন নতুন ম্যান্ডেলা আর্ট দেখতে পেয়ে সত্যি বেশ ভালো লাগে। ছোট ছোট ফুলগুলো সত্যি বেশ চমৎকার। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে প্রতিটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে চমৎকার লেগেছে যে আমার কাছেও অনেক ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

বেশ চমৎকার একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। ম্যান্ডেলা দেখতে আমার তো খুবই ভালো লাগছে। এই আর্ট গুলো করতে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা একটু এদিক ওদিক হয়ে গেলেই আর্ট খারাপ হয়ে যায় ।এত সুন্দর ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন সাবধানতা অবলম্বন করে এই আর্ট করা লাগে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে ফুলের একটি মেন্ডেল আর্ট শেয়ার করেছেন। আপনার ফুলের মেন্ডেলা আর্টটি চমৎকার ছিল। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার কাছ থেকে সুন্দর একটা মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

 3 years ago 

চমৎকার একটি মেন্ডেলা আর্ট দেখতে পেলাম। পেন্সিল দিয়ে বৃত্ত অংকন করে পরবর্তীতে সেটা ফুলে রূপান্তর করেছেন এবং ধারাবাহিকভাবে ধারণ একটি ম্যান্ডেলা আর্ট এর রূপান্তর করেছেন। সুন্দর আর্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর একটা মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারন আপু অসাধারন একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করলেন। কথায় বলে না ঢেকি স্বর্গে গেলও ধান বান্ধে। আপনিও কিন্তু তাই। যেখানেই থাকেন না কেন আর্ট করার সরঞ্জম সাথে থাকবেই। বেশ সুন্দর করে একটি বৃত্তের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

সব সময় সাথে রাখা লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ফুলের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে এই চিত্র অঙ্কন করেছেন। রং তুলি দিয়ে অংকন করা চিত্রগুলো দেখতে যেমন সুন্দর ফুলের ম্যান্ডেলা আর্ট গুলোও দেখতে অনেক ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।

 3 years ago 

আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি আমি।

 3 years ago 

ফুলের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর লাগতেছে আপু। ফুলের নিচে পাতা দেওয়ার কারনে দেখতে অসাধারন লাগতেছে। এধরনের আর্ট যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

এভাবে সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।

 3 years ago 

আমার কাছে এরকম ম্যান্ডেলা গুলো দেখতে ভালো লাগে। ফুলের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর ভাবে অঙ্কন করা হয়েছে। বিভিন্ন রকমের নিখুঁত ফুলের ডিজাইন অংকন করে ম্যান্ডেলা করার কারণে দেখে আমার একটু বেশি ভালো লেগেছে। ধীরে ধীরে এই ম্যান্ডেলা আর্ট গুলো করলে অনেক ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় এগুলো পাতাহুড়া করে করতে গিয়ে নষ্ট হয়ে যায়।

 3 years ago 

তোমার কাছ থেকে এরকম প্রশংসা পেয়ে সত্যি ভালো লাগছে।

 3 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর পেইন্টিং করেন এটা আমরা সকলেই জানি আপনার সুন্দর পেইন্টিং দেখে যে কেউ মুগ্ধ হবে। কিন্তু পেইন্টিং করার জিনিস কাছে না থাকার কারণে আপনি ম্যান্ডেলা অঙ্কন করার সিদ্ধান্ত নিয়েছেন জেনে ভালো লাগলো। চমৎকার একটি ফুলের ম্যান্ডেলা আর্ট অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে, তাই তো সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39