আমার করা পোস্টার কালার দিয়ে প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং🎨 ১০% @shy-fox
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক সুন্দর লাল প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ :
• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার
• মাস্কিং টেপ
আঁকার বিবরণ :
ধাপ ১ :
প্রথমে আমি একটি আঁকার বইয়ের উপর চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। এরপর পেন্সিল দিয়ে যে ছবিটি আঁকবো তার একটি স্কেচ তৈরী করে নিলাম।
ধাপ ২ :
এরপর আমি উপরের অংশে আকাশী রং দিয়ে আকাশ এঁকে নিলাম। আমি এখানে হালকা আকাশী রং করলাম। এরপর এর উপরে সাদা রং দিয়ে একটু একটু করে সাদা মেঘ এঁকে দিলাম।
ধাপ ৩ :
এরপর আকাশে একটু নিচে সবুজ এবং হলুদ দুইটা রং মিক্স করে একটু একটু করে রং করে নিলাম। এর মাঝে মাঝে একটু আকাশী রং ও দিলাম। এরপর মাঝখানের দিকে সবুজ রং দিয়ে গাছ আঁকা শুরু করলাম।
ধাপ ৪ :
এরপর আমি হলুদ এবং সবুজ রং মিক্স করে দুই পাশে অনেক ডালপালাওয়ালা গাছ এঁকে নিলাম। এরপর আমি কিছু পাতার উপরে হলুদ রং দিয়ে উপর উপর করে এঁকে নিলাম।
ধাপ ৫ :
এরপর কালো রং দিয়ে গাছের ডাল এঁকে নিলাম। এরপর গাছের নিচের অংশে সবুজ রং দিয়ে কিছু পাহাড়ে এঁকে নিলাম। সবুজ রংয়ের সাথে কালো রং ব্যবহার করে পাহাড়ের নিচের অংশ এঁকে নিলাম।
ধাপ ২ :
এরপর আমি সবুজ রং এবং কালো রং মিক্স করে পাহাড় গুলোকে এঁকে নিলাম। এখানে আমি উঁচু নিচু করে পাহাড় এঁকে নিলাম। আমি পাহাড়ের মাঝখানে একটি সবুজ রাস্তা এঁকে নিলাম।
ধাপ ৬ :
এরপর পাহাড়ের অংশগুলো মিক্স করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এরপর রাস্তার একপাশে সবুজ রং দিয়ে কিছু বড় বড় ঘাস এঁকে নিলাম।
শেষ ধাপ :
এরপর ছবিটা আঁকা শেষ হলে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিলাম। শুকিয়ে গেলে ছবির চারপাশ থেকে মাস্কিং টেপ গুলা অনেক সাবধানে একটা একটা করে তুলে নিলাম। এরপর পেইন্টিং এর কিছু ফটোগ্রাফি করলাম। আশা করি আজকে আমার প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং আপনাদের ভালো লাগবে।
সত্যি আপু অসাধারণ সুন্দর হয়েছে ড্রয়িং টি। মনে হচ্ছে বাস্তব চিত্র সবুজ ঘাস আকাশের রং প্রাকৃতিক সৌন্দর্য গুলো যেন ছবির মত লাগছে। ড্রয়িং টি করতে আপনার অনেক কষ্ট হয়েছে এবং ধৈর্য সহকারে আপনি ড্রয়িং টি করেছেন দেখে বোঝা যাচ্ছে। ড্রয়িংটির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।শুভকামনা রইল
অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য। আপনাদের এত সুন্দর প্রশংসা পেয়ে আমি আরো বেশি আগ্রহী হলাম কাজ করার জন্য।
অসাধারন একটি ড্রয়িং করেছেন, চমৎকার।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
পোস্টার কালার দিয়ে প্রাকৃতিক দৃশ্যৃর চিএটা অসাধারণ হয়েছে। আমার দেখা আমাদের কমিউনিটিতে পোস্টার কালার দিয়ে করা এটাই প্রথম আর্ট। আর্টের সাথেসাথে আপনার উপস্থাপনা টাও ভালো ছিল।।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।
ওয়াও চমৎকার চিত্র অংকন করছেন। আমার দেখা সেরা আর্ট ছিলো এটা। কালার কম্বিনেশন এতো ভালো হয়ছে যা বলে বোঝাতে পারবো না। সব মিলে অসাধারণ হয়ছে আপনার আঁকা চিত্র
ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।
বাহ অনবদ্য পেন্টিং আপু। যা বলে বলে আপনাকে বুঝানো যাবে না এত সুন্দর হয়েছে। প্রাকৃতিক দৃশ্য বিষয়টা অন্যরকম। সত্যি আপনার প্রতিভা আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে।
আপু আপনার আর্টটি খুবই সুন্দর হয়েছে।আর্টটি দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে। তাছাড়া আপনি আর্ট করার প্রতিটি পদ্ধতি খুব সুন্দর করে দেখিছেন ।শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপু
অনেক সুন্দর হয়েছে আপনার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
ধন্যবাদ ও শুভকামণা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ।
ওয়াও অসাধারণ হয়েছে আপনার চিত্র অংকন টি বিশেষ করে কালার কম্বিনেশন টা খুবই সুন্দর হয়েছে সবুজে মোড়ানো
অনেক ধন্যবাদ আপনাকে
প্রাকৃতিক দৃশ্য পটভূমি অংকন অসম্ভব সুন্দর হয়েছে। প্রকৃত সৌন্দর্যের সাথে মিলে গিয়েছে। এককথায় অসাধারণ ছিল আপনার চিত্র অংকন। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ
অসম্ভব সুন্দর হয়েছে কালার পোস্টার দিয়ে প্রকৃতির রুপ খুবই সুন্দর দেখাচ্ছে।আপনার আর্ট দক্ষতা খুবই দারুন।এগিয়ে যান শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ