ডাই : সিমেন্ট দিয়ে তৈরি কাঁঠাল পাতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সিমেন্ট দিয়ে কাঁঠাল পাতা তৈরি করেছি।

সিমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করলে দেখতে খুবই সুন্দর দেখায়। অনেক আগে আমি একবার সিমেন্ট দিয়ে কচু পাতা তৈরি করেছিলাম। দেখতে অনেকটা ফল রাখার ট্রে এর মত। এরপর আরো একবার একটা ফুলদানি তৈরি করেছিলাম। তাই এবার ভাবলাম সিমেন্ট দিয়ে একটা কাঁঠাল পাতা তৈরি করি। আসলে এই ধরনের জিনিসপত্র গুলো ঘরে সাজিয়ে রাখলেও দেখতে খুবই সুন্দর দেখায়। তার সাথে আবার এগুলোতে কিন্তু পরিবেশন করা যায়। যদিও এসব কাজগুলো করা খুবই সময় স্বাপেক্ষ ব্যাপার। তারপরেও আমার কাছে এই ধরনের কাজগুলো করতে ভীষণ ভালো লাগে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1682312440187.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সিমেন্ট
• পানি
• বালু
• কাঁঠাল পাতা
• অ্যাক্রোলিক কালার
• ব্রাশ

IMG_20211211_135018.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পাত্রে সিমেন্ট নিলাম। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি মেশানো শুরু করি।

1682310288697.jpg

ধাপ - ২ :

পানি মিশিয়ে একটা সিমেন্টের বেটার তৈরি করে নিলাম।

1682310314141.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি বালু দিয়ে গোল করে একটু বিছিয়ে দিলাম।

1682310344301.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি বালুর উপরে একটা কাঁঠাল পাতা দিয়ে দিলাম। এবার কাঁঠাল পাতার উপরের অংশে একটু একটু করে সিমেন্টের বেটার দিলাম।

1682310357414.jpg

ধাপ - ৫ :

হাত দিয়ে আস্তে আস্তে সিমেন্টের ব্যাটার পুরো কাঁঠাল পাতার উপরে লাগিয়ে নিলাম।

1682310375356.jpg

ধাপ - ৬ :

এরপরে হাত দিয়ে পুরোটা লাগিয়ে কাঁঠাল পাতার একটু ডাল বের করে নিলাম।

1682310398592.jpg

ধাপ - ৭ :

এরপরে এটাকে আমি এভাবে রেখে রোদে শুকিয়ে নিব। আমি আসলে এটা ছাদে তৈরি করেছি।

1682310411892.jpg

ধাপ - ৮ :

এরপরে শুকিয়ে গেলে আস্তে আস্তে পাতা টা সিমেন্ট থেকে আলাদা করে নিব।

1682310431199.jpg

ধাপ - ৯ :

এরপর আমি সবুজ অ্যাক্রলিক কালার। এবং ব্রাশ নিলাম রং করার জন্য।

1682310446366.jpg

ধাপ - ১০ :

এরপরে আমি একটু একটু করে সম্পূর্ণ পাতার মধ্যে রং করে নিলাম। রংটাকে একটু শুকিয়ে নেব।

1682310464612.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1682312129164.jpg

1682312100717.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

সিমেন্ট দিয়ে তৈরি কাঁঠাল পাতা দেখতে অনেক সুন্দর হয়েছে আপু , অনেকটা অরিজিনাল লাগছে ৷ আপনার ক্রিটিভিটি সত্যিই মুগ্ধ করার মতো ৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর দক্ষতা দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

চেষ্টা করেছি অরজিনাল তৈরি করার মত করতে।

 3 years ago 

সিমেন্ট দিয়ে তৈরি করা কাঁঠাল পাতা দেখতে বেশ সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে কাঁঠাল পাতা তৈরি করেছেন। এই ধরনের কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয়। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আপু।

 3 years ago 

জ্বী আপু এই কাজটা করতে অনেক বেশি সময় লেগেছিল।

 3 years ago 

সিমেন্ট দিয়ে এর আগেও আপনার তৈরি কৃত অনেক ডাই প্রজেক্ট দেখেছি। আজ আবার নতুন করে সিমেন্ট দিয়ে তৈরি কাঁঠাল পাতা দেখলাম দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই চমৎকারভাবে এটা তৈরি করেছেন দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সিমেন্ট দিয়ে তৈরি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আসলে তৈরি করার পর বোঝা যাচ্ছে না সিমেন্ট দিয়ে তৈরি।

 3 years ago 

আপু আপনার আইডিয়ার প্রশংসা না করে থাকতে পারলাম না। এত ইউনিক আইডিয়া কোথায় পান। এত ভালো লেগেছে আপনার এই ডাই প্রজেক্ট বুঝাতে পারবো না। আমি তো প্রথমে ভেবেছিলাম বাস্তবের কাঁঠাল পাতা হবে। এক কথায় দারুণ হয়েছে। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এত সুন্দর প্রশংসা পেয়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ

 3 years ago 

সিমেন্ট দিয়ে তৈরি কাঁঠালপাতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রথমে আমি ভেবেছিলাম কাঁঠাল পাতাটি বাস্তবে। প্রতিটি ধাপ অসাধারণ ভাবে আপনি ধৈর্য তার সহিত তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সৃজনশীল একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে এই কাজগুলো করতে হলে ধৈর্যের প্রয়োজন,

 3 years ago 

আপনি সিমেন্ট দিয়ে কাঁঠাল পাতা তৈরি করে তার উপরে রং করেছেন। এত সুন্দর লাগছে এটা দেখে ভাষায় প্রকাশ করতে পারবো না। অসাধারণ হয়েছে আপু দেখতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আপনার প্রতিনিয়ত সুন্দর সুন্দর ক্রিটিভিটি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লাগে। আপনি সিমেন্ট দিয়ে সুন্দর একটি কাঁঠাল তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। এর আগেও আপনি অনেক কিছু তৈরি করেছেন শুনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আসলে সব ধরনের ক্রিয়েটিভিটি করার চেষ্টা করি।

 3 years ago 

সিমেন্ট গুলিয়ে কাঁঠাল পাতার ছাপ দিয়ে অসাধারণভাবে প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
বিশেষ করে কালার করার পরে সৌন্দর্যটা আরো ভালোভাবে বৃদ্ধি পেয়েছে।।
এই পোস্টটি সত্যি অনেক ইউনিক ছিল।।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সিমেন্ট দিয়ে কাঁঠাল পাতা খুব আনকমন একটি ডাই পোস্ট। আপনি আজ এই নতুন একটি পোস্ট শেয়ার করেছেন। ধাপে ধাপে তুলে ধরেছেন। কাঁঠাল পাতাটি খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এর আগেও কিছু জিনিস শেয়ার করেছিলাম সিমেন্টের।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36