"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| আমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে এসেছি। তবে এবারে আমাদের মাঝে এত সুন্দর একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা দেওয়ার জন্য আমাদের তানজিরা আপুকে জানাই অনেক ধন্যবাদ। ফটোগ্রাফি কথাটা শুনলেই কেন জানো না ভালো লাগে। সত্যি বলতে এখানে আমাদের যত কিছু শেয়ার করতে হয় সব কিছুই কিন্তু ফটোগ্রাফি করেই শেয়ার করতে হয়।
আর এমনিতেই ফটোগ্রাফির প্রতি একটা ভালোলাগা তৈরি হয়েছে। যেখানেই যাই এখন ফটোগ্রাফি করতে হয়। আর শীতকালীন ফুলের ফটোগ্রাফি শুনে তো আরো বেশি ভালো লাগলো। বর্তমানে বিভিন্ন ধরনের জাতের শীতকালীন ফুল রয়েছে। এমন কিছু ফুল রয়েছে যেগুলা হয়তোবা আমরা কখনো দেখি নাই এর আগে। আবার এমন অনেক ফুল রয়েছে যেগুলোর নাম আমাদের জানা নেই। তবে হ্যাঁ আমি আজকে যেই ফুলগুলো শেয়ার করলাম এখানেও অনেক ফুলের নাম আমি মূলত গুগল থেকে করে বের করেছি।
প্রথমে একটা শীতকালীন ফুলের লিস্ট নিয়ে তারপরে আমার ফুল গুলোর সাথে মিলিয়ে নিলাম। কারণ এভাবে না হলে এতগুলো ফুল বের করা সম্ভব নয়। এখানে আমি যতগুলো ফুল শেয়ার করেছি এগুলো মূলত একটা ফুলের সাম্রাজ্যে গিয়ে তুলেছিলাম। গত বছরে আমরা মূলত গিয়েছিলাম চট্টগ্রাম ডিসি পার্কে। যেখানে হাজারো শীতকালীন ফুলের সমাহার। এই ফুলগুলো গতবছর তুলেছিলাম, সেখান থেকেই প্রায় অনেকগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। তবে এমনিতে বর্তমানে প্রায় জায়গা গুলোতে শীতকালীন বিভিন্ন জাতের ফুল গুলো দেখা যাচ্ছে। তবে আমি যতটুকু পেরেছি শেয়ার করলাম। আমি মনে করি ফুলের সৌন্দর্যের উপরে আর কিছুই নেই। যেখানে গেলেই হারিয়ে যেতে ইচ্ছে করে। আশা করি আপনাদের ভালো লাগবে।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
শীতকালীন লিলি ফুলের ফটোগ্রাফি।
লিলি ফুল আমাদের অতি পরিচিত একটি ফুল। তবে লিলি ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। হয়তোবা আমরা লিলি ফুলের সৌন্দর্য মুখে বলে শেষ করতে পারবো না। এই ফুলটা আমি বেশ কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। সেখান থেকে মূলত এই দুইটা ফুল সিলেক্ট করেছি। বিশেষ করে এই ফুলের কালার এবং ফুলের সৌন্দর্য অনেক আকৃষ্ট করে। এই ছবিটা গত বছরের তোলা। আমরা যখন গত বছর চট্টগ্রাম গিয়েছিলাম সেখান থেকেই মূলত ফটোগ্রাফি গুলো সংগ্রহ করে রেখেছিলাম। তাই এখন আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন গোলাপ ফুলের ফটোগ্রাফি
গোলাপ ফুলের সাথে নিশ্চয়ই আপনাদের পরিচয় করিয়ে দিতে হবে না। ফুলের সৌন্দর্যের অন্যতম নাম হচ্ছে গোলাপ ফুল। বর্তমানে এত বেশি হাজার হাজার গোলাপ ফুল রয়েছে, যেটা আসলে বলে শেষ করা যাবেনা। আমার চোখে দেখা প্রায় বিভিন্ন ধরনের গোলাপ ফুল দেখেছি। কিন্তু আমি মনে করি এর বাইরেও বিভিন্ন ধরনের গোলাপ ফুল রয়েছে। এত এত কালার কম্বিনেশন রয়েছে গোলাপের মধ্যে সেটা আসলেই আশ্চর্যকর। আমার বেশ কয়েকটা ফটোগ্রাফি থেকে আমি এই ফুলগুলো বেছে নিয়েছি।। আশা করি আমার তোলা ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন গাজানিয়া ফুলের ফটোগ্রাফি।
শীতকালীন ফুলের মধ্যে অন্যতম হচ্ছে গাজানিয়া। এই ফুলটা অনেক বেশি আকৃষ্ট করে। এই ফুলের মধ্যেও প্রায় কয়েকটা জাত রয়েছে। এখানে আমি পারপেল কালারের গাঁজা নিয়ে ফুলের ফটোগ্রাফি করলাম। তবে এই ফুলের পাপড়ি গুলো আমার কাছে অনেক বেশি অসাধারণ লাগে। প্রায় অনেকগুলো ফুলের মধ্য থেকে আমি এই ফুলটাকে বেছে নিয়েছি। কারণ এই ফুলের সৌন্দর্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফুলটা ও আমি চট্টগ্রামের একটা জায়গা থেকে সংগ্রহ করেছিলাম। আশা করি ফুলটা আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন অ্যালিসাম ফুলের ফটোগ্রাফি
অ্যালিসাম শব্দটির মূলত আমি কালেক্ট করেছি। এই শব্দর সাথে আমি পরিচিত নয়। তবে হ্যাঁ ফুলটা আমি বেশ কয়েকটা জায়গায় দেখেছি। এই ফুলের সৌন্দর্য টা অনেক বেশি। এই ফুলের ফটোগ্রাফি টা করেছি আমি চট্টগ্রাম ডিসি পার্ক থেকে। যেখানে সাজানো হয়েছিল হাজার হাজার ফুল দিয়ে। এখানে মূলত আমি গত বছর গিয়েছিলাম। তখন প্রায় অনেকগুলো ফটোগ্রাফি করেছি। যেগুলো শেয়ার করা হয়নি। এইজন্য মূলত আজকে শেয়ার করতে অনেক বেশি সুবিধা হয়েছে। তাছাড়া ফুলের কালার এবং সৌন্দর্য সবকিছুই আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন ব্রাসিকা ফুলের ফটোগ্রাফি
এটা হচ্ছে শীতকালীন অন্যতম একটা ফুলের জাত। তবে আমি যতটুকু রিচার্জ এর মাধ্যমে জানতে পারলাম এটার নাম হচ্ছে ব্রাসিকা। তবে এটি দেখতে অনেকটা বাঁধাকপির মতো। কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে বাঁধাকপি নয়। এটি ফুলের মধ্যেই পড়ে। এখানে আমি প্রায় দুইটা জাতের ফুল শেয়ার করেছি। এগুলো ও মূলত আমি চট্টগ্রাম ডিসি পার্ক থেকে গত বছর সংগ্রহ করেছিলাম। আমাদের এদিকে এগুলো খুব বেশি দেখা যায় না। তবে দেখতে এত বেশি সুন্দর কি বলবো। ফটোগ্রাফি গুলো আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে।
device : Redme note 9
শীতকালীন গাজানিয়া ফুলের ফটোগ্রাফি।
এটা হচ্ছে গাঁজা নিয়ে ফুলের আরো একটি জাত। এর কালার টা হচ্ছে কমলা এবং হলুদের মধ্যে। মাঝখানের অংশটা আবার লাল এবং মেরুন কালার এর মধ্যে তবে এটার সৌন্দর্য অনেক বেশি আকৃষ্ট করে । এই ফুলের সাথে আবার সূর্যমুখী ফুলের অনেক মিল রয়েছে। যেটা আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লাগে। এমনকি আমি নিজেই এই ফুল টা অনেক বেশি পছন্দ করি। আমি প্রায় অনেকগুলো ছবি থেকে এই দুইটা ছবি বেছে নিয়েছি। কারণ ফুলগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন মোরগ ঝুঁটি ফুলের ফটোগ্রাফি
মোরগঝুঁটি নিশ্চয়ই আপনাদের অনেকের পরিচিত ফুল। শীতকালীন ফুলের মধ্যে এটিও অন্যতম ফুল বলা যায়। আসলে এটা আমি আগে শুধুমাত্র একটা কালারের দেখেছিলাম। তবে এখন কিন্তু বিভিন্ন নার্সারিতে গেলে প্রায় বিভিন্ন জাতের ফুল দেখা যায়। এখানে আমি দুইটা কালারের ফুল সংগ্রহ করতে পেরেছি। তাই জন্য দুইটা ফটোগ্রাফি শেয়ার করলাম। তবে এই ফুল গুলো দেখতেও বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে মোরগ ঝুঁটি ফুলের একটা গাছ ছিল। তবে সেটা এখন আর নেই। আশা করি আমার ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন গাঁদা ফুলের ফটোগ্রাফি।
শীতকালীন ফুলের মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুলের মধ্যে ও প্রায় বিভিন্ন রকমের জাত রয়েছে। এখানে আমি গাঁদা ফুলের মধ্যে প্রায় তিনটি জাতের ফুল শেয়ার করলাম। ফুলগুলো দেখেই আমার অনেক বেশি ভালো লাগে। যদিও গাঁদা ফুল আমাদের সবারই পরিচিত একটি ফুল। তবে সব সময় এই গাঁদা ফুলের সৌন্দর্য বিরাজমান। এখানে আমি প্রায় তিনটি কালারের সৌন্দর্য শেয়ার করলাম। তবে আমার জানামতে গাঁদা ফুলের মধ্যে আরো ফুল রয়েছে। আশাকরি আমার সবগুলো ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি।
ফুলের মধ্যে সূর্যমুখী গুলোর সৌন্দর্য অনেক বেশি। আজকে আপনাদের সবার পরিচিত সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আসলে সূর্যমুখী ফুল অনেক বেশি আকৃষ্ট করে। আমি একটা বড় সূর্যমুখী ফুলবাগানে গিয়েছিলাম। সেখান থেকেই মূলত এই ফুলগুলো ফটোগ্রাফি করেছি। আসলে ফুলের ফটোগ্রাফি করতে আমার একটু বেশিই ভালো লাগে। যেমন সৌন্দর্য দেখা হয় তেমনি আমার ফটোগ্রাফিও করা হয়। সূর্যমুখী ফুলের কালার টা একটু বেশি আকৃষ্ট করে। আশা করি আমার আজকের ফুলটা আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন ফ্লক্স ফুলের ফটোগ্রাফি
ফ্লক্স নামটা শুনে নিশ্চয়ই আপনাদের অপরিচিত মনে হচ্ছে। আসলে এই নামটা আমি কালেক্ট করেছি। তবে ফুলটা আমার পরিচিত হলেও নামটা আমার নিজের অপরিচিত হয়। তবে আমি এটি শীতকালীন ফুলের তালিকায় পেয়েছি। তবে ফুলের সৌন্দর্য টা অনেক বেশি। আসলে কোন ফুলটা ছেড়ে কোন ফুলের প্রশংসা করবো এটাই বুঝতে পারছি না। বর্তমানে এত প্রজাতি ফুলের মধ্যে সবগুলোই আমার অনেক ভালো লাগে। এই ফুলটা ও আমি চট্টগ্রাম ডিসি পার্ক থেকে সংগ্রহ করেছিলাম। গতবছরের ছবিগুলো এখন বেশ ভালই লাগছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন ডালিয়া ফুলের ফটোগ্রাফি
ডালিয়া ফুল শীতকালীন ফুলের মধ্যে অন্যতম। তার সাথে আবার আমাদের অনেক পরিচিত বলতে পারেন। আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে ডালিয়া ফুল। আবার প্রায় অনেকগুলো পাপড়ি যুক্ত এই ফুলটা। এই ফুলের পাপড়ি গুলোই আমার সব থেকে বেশি ভালো লাগে। ডালিয়া ফুলের মধ্যেও কিন্তু প্রায় অনেকগুলো জাত রয়েছে। এখানে আমি একটা ফুলের জাত কালেক্ট করতে পেরেছি। তবে অনেকগুলো ফুল দেখেছি দুই কালার বিশিষ্ট। আজকের এই ফুলটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগলো।
device : Redme note 9
শীতকালীন পানসি ফুলের ফটোগ্রাফি
এই ফুলের পানসি নামটা আমি নিজেও নতুন শুনলাম। কারণ হচ্ছে এটা সাইন্টিফিক নাম হতে পারে। আসলে ফুল টা আমার অনেক বেশি পরিচিত কারণ আমি অনেকটা জায়গায় দেখেছি। তবে সবগুলো ফুলের নাম আমার জানা নেই। কিন্তু এই ফুলটা এত জায়গায় দেখেছি তাই অনেক পরিচিত হয়ে গেছে। এই ফুলের সৌন্দর্যটা ও আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও এটা অনেক বেশি পছন্দ করি। আমি প্রায় অনেকগুলো ছবি থেকে এই ছবিটা সিলেক্ট করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন গাঁদা ফুলের ফটোগ্রাফি
গাঁদা ফুলের আরও একটা জাত নিয়ে চলে আসলাম। বলেছিলাম না আলাদা ফুলের অনেকগুলো জাত রয়েছে। এটাও হচ্ছে গাঁদা ফুলের অন্যতম আরো একটি জাত। তবে এই ফুলের মধ্যে দুইটা কালার রয়েছে। যেটা কিনা সবাইকে অনেক বেশি আকৃষ্ট করে। আমি নিজেও এই ফুলটা অনেক বেশি পছন্দ করেছি। আবার এই গাঁদা ফুলটা জিনিয়া ফুলের সাথে অনেক মিল রয়েছে। অনেকেই হয়তোবা ফুলটা গুলিয়ে ফেলবে। তবে এখানে আমি দুটো ফটোগ্রাফি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন লেসলিফ ফুলের ফটোগ্রাফি
এই ফুলের নামটা আমার জানা ছিল না, আমি মূলত এটা গুগল থেকে কালেক্ট করলাম। আসলে এত এত ফুল সবগুলো ফলের নাম মুখস্ত রাখাটাও তো মুশকিল। তার মধ্যে আবার কিছু কিছু ফুল একদমই নতুন দেখছি। বর্তমানে শীতকাল আসলেই বিভিন্ন প্রজাতির ফুল দেখা যায়। সেই সৌন্দর্য ফুল গুলোর মধ্যে এটি একটি। যে ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে এই সবগুলো ফুলার মধ্যে এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ফুলটা ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন ঋষি ফুলের ফটোগ্রাফি।
ঋষি ফুল আপনাদের পরিচিত হতে পারে। এটাও শীতকালীন ফুলের মধ্যে অন্যতম। তবে এই ফুলটা আমি আরো বেশ কয়েকটা কালার দেখেছিলাম। তবে এটা আমি চট্টগ্রাম ডিসি পার্ক থেকে ফটোগ্রাফি করেছি। এই ফুলের কালার টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া এই ফুলের আকৃতি টা অন্য ফুল থেকে একটু আলাদা। এই ফুলের আকৃতি অনেকটা মোরগঝুঁটি ফুলের মত। তবে এই ফুলটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ফুল। আমার কাছে তো ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি
পিটুনিয়া ফুল আমার অনেক পছন্দের এমনকি পরিচিত একটি ফুল। এর আগে একটা জায়গায় গিয়েছিলাম যেখানে প্রায় বিভিন্ন প্রজাতির পিটুনিয়া ফুল ছিল। যে ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে প্রায় অনেকগুলো ফুল থেকে আমি এই ফুলগুলো বেছে নিলাম। এই ফুলের মধ্যে কিন্তু আবার বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন রয়েছে। তবে এখানে আমি দুইটা কালার শেয়ার করলাম। এটা আমি একটা নার্সারি থেকে ফটোগ্রাফি করেছি। যেখানে ছিল প্রায় অনেকগুলো ফুল।
device : Redme note 9
শীতকালীন জিনিয়া ফুলের ফটোগ্রাফি
শীতকালীন ফুলের মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে জিনিয়া। জিনিয়া ফুল কিন্তু আমাদের অনেকের পরিচিত। কারণ বর্তমানে প্রায় অনেক জায়গায় এই ফুলগুলো দেখা যাচ্ছে। জিনিয়া ফুলের মধ্যে প্রায় অনেকগুলো ফুলের জাত রয়েছে। যেগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি একটা ফুলের জাত শেয়ার করলাম। তবে আজকের এই ফুলটার কালার অনেক বেশি সুন্দর। এইজন্য ফুলটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
device : Redme note 9
শীতকালীন পত্র গাঁদা ফুলের ফটোগ্রাফি।
গাঁদা ফুলের অন্য আরেকটা জাত হচ্ছে পত্র গাঁদা। আসলে আমি এই ফুলটা যখন দেখি তখন চিনতেই পারছিলাম না যে এটা কি ফুল। তবে এটাকে আমি রিচার্জ করে জানতে পারলাম এটা হচ্ছে গাঁদা ফুলের অন্য আরেকটা জাত। এর নাম হচ্ছে পত্র গাঁদা। তবে ফুলের সৌন্দর্য কিন্তু অনেক বেশি। বিশেষ করে এই ফুলের পাপড়ি কালার কম্বিনেশন সবকিছুই সুন্দর। সব মিলিয়ে বেশ সুন্দর করে আমি ফটোগ্রাফিও করে নিলাম। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
device : Redme note 9
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আমার বাংলা ব্লগের শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে গোলাপ ফুল আর গাধা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। আপনার মাধ্যমে আজকে নতুন কয়েকটি ফুলের সাথে পরিচিত হতে পারলাম।
আপনার কাছে গোলাপ আর গাঁদা ফুলের ফটোগ্রাফি এত বেশি ভালো লেগেছে দেখে খুশি হলাম।
https://x.com/TASonya5/status/1881973875791352165?t=P4FokMtDB5a9wwkVb6ZQyw&s=19
ঠিক বলেছেন আপু শীতের সময়ে বিভিন্ন ধরনের ও বিভিন্ন জাতের ফুল দেখা যায়। এই ফুলগুলো তাদের সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। আপনি এবারের প্রতিযোগিতার জন্য গতবছর চট্টগ্রাম ডিসি পার্কে ঘুরতে গিয়ে শীতকালীন ফুলের যে ফটোগ্রাফি করেছিলেন তা দেখে খুব ভালো লাগলো। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। শীতকালীন এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতে পারছি না। অনেক গুলো ফুল দিয়ে খুব সুন্দর একটি অ্যালবাম বানিয়েছেন। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
চেষ্টা করলাম এই প্রতিযোগিতায় সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে।
সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিওগুলোতে দেখেছিলাম চট্টগ্রামের ডিসি পার্কে এখন ফুলের মেলা চলছে। আর এই সময়টাতে আপনারা সেখানে গিয়ে ফটোগ্রাফি করেছেন। আপনার ক্যাপচার করার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল আপু। গাজানিয়া, সূর্যমুখী এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়াও নতুন দুইটা ফুলের সাথে পরিচয় হলাম। অ্যালিসাম এবং ব্রাসিকা ফুল আগে কখনো দেখা হয়নি। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আমার নিজের কাছেও গাঁজানিয়া, সূর্যমুখী আর ডালিয়া ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছিল।
আপনার চমৎকার অংশগ্রহণ দেখে খুব ভালো লেগেছে আমার। আজকে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে কনটেস্টের পোস্ট শেয়ার করেছেন। যেখানে বেশ অনেকগুলো ফুলের ফটোগ্রাফি দেখার সুযোগ করে দিয়েছেন আপনি।
সুন্দর সুন্দর শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলোর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লেগেছে আমার কাছে।
আমাদের চেনা পরিচিত ফুলের বাহিরে যে অনেক বিদেশী সুন্দর ফুল থাকতে পারে তা আপনাদের পোস্ট না দেখলে জানতে পারতাম না। সবার এত ভালো ভালো চমৎকার ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো অবাক হয়ে গেছি। আপনার প্রথমের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে আমার কাছে। এরকম ফটোগ্রাফি দেখে তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করবে।একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মত ছবিগুলো তুলেছেন আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেজন্য আপনার জন্য অনেক দোয়া রইল।
আসলে আমাদের চেনা পরিচিত ছাড়াও আরো অনেক ফুল রয়েছে শীতকালীন।
ঠিকই বলেছেন শীতকালেই ফুলের বাহার। তবে আমি যেখানে থাকি সেখানে এরকম কোন ফুলের মেলা বা এক্সহিবিশন হয় না। আমার দেশের বাড়িতে হয়। ব্যাঙ্গালোরে বিরাট বড় করে হয় বলে শুনেছি৷ গত বছর হলেও ফুলের ছবি কিন্তু বেশ টাটকা লাগছে৷ আপনি তো এমনিতেই খুব সুন্দর ফটোগ্রাফি করেন। সেই হিসেবে আপনার প্রত্যেকটা ছবি খুব ভালো লাগলো। পড়ার ব্যাপার আপনি অনেক আনকমন ফুলের ছবি তুলেছেন। যে ফুলগুলোর নাম আমিও জানতাম না। আপনার পোস্টটি দুপুরবেলায় দেখেছিলাম কিন্তু কমেন্ট করা হয়নি এখন এলাম কমেন্ট করতে। ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আপু।
আপনার কমেন্ট পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ দিদি আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। এত সুন্দর ও মনমুগ্ধকর ফুলের বাগান নিয়ে এ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আমিতো চোখ ফেরাতেই পারছি না আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি থেকে। একদম ইউনিক ও অন্যরকম ফুল দেখতে পাচ্ছি আপনার ফটোগ্রাফির এলবামে। যে ফুলগুলো কখনো দেখিনি আজ দেখে নিলাম। আপনার দুর্দান্ত প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে।
আপনি ফটোগ্রাফি গুলোর দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না বুঝতেই পারছি।
কোনটা রেখে কোনটা দেখবো আপু! এতো ভালো ক্যাপচার করেছেন। তবে বেশ কিছু নতুন ফুল দেখতে পেলাম। ফুলগুলো আসলেই চমৎকার আপু 🌼
আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল ফটোগ্রাফি গুলো।