আর্ট :- শীতকালীন পাখির বাসা পেইন্টিং

in আমার বাংলা ব্লগ10 months ago

IMG-20250522-WA0020.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি শীতকালীন পাখির বাসা পেইন্টিং করলাম।

যেহেতু পেইন্টিং অনেক বেশি ভালো লাগে , তাই জন্য চেষ্টা করি মাঝেমধ্যে সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার। শীতকালীন দৃশ্যগুলো আঁকতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরকম একটা সিনারি আমি দেখেছিলাম যেখানে, যেখানে শীতকালীন সময়ে খুব সুন্দর একটা পাখির বাসা রয়েছে। এরকম একটা দৃশ্য আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এই দৃশ্যটাতে আমার ভীষণ ভালো লেগেছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতেও। চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা সুন্দরভাবে দেওয়ার। আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20250522-WA0019.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি এর মধ্যে সাদা এবং নীল কালার দিয়ে পুরোটার মধ্যে রং করে নিলাম।

IMG-20250724-WA0025.jpg

ধাপ - ২ :

এরপরে আমি অনেক মাঝখানের অংশে টা সুন্দর ঘর এঁকে নিলাম। এরপরে আমি এখানে কালো এবং সাদা কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250724-WA0026.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি এর একপাশে খুব সুন্দর করে একটা পাখি এঁকে দিলাম।

IMG-20250724-WA0027.jpg

ধাপ - ৪ :

এরপরে নিচের অংশে কিছু গাছপালা এবং ফুলের মত করে এঁকে নিলাম।

IMG-20250724-WA0028.jpg

ধাপ - ৫ :

এরপরে সাদা কালার দিয়ে উপরের অংশে ফোঁটা ফোটা করে ডিজাইন দিয়ে দিলাম।

IMG-20250724-WA0029.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250522-WA0020.jpg

IMG-20250522-WA0019.jpg

IMG-20250522-WA0018.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 10 months ago 

চমৎকার ধরনের পেইন্টিং করেছেন আপু। শীতকালীন সময়ে পাখিগুলোর অনেকটাই কষ্ট হয়। আপনার পোস্টে শীতকালীন সময়ে পাখির বাসার চমৎকার দৃশ্য ফুটিয়ে তুলেছেন পেইন্টিং এর মাধ্যমে। খুবই ভালো লাগলো দৃশ্যটি দেখে।

 10 months ago 

আমি সব সময় চমৎকার পেইন্টিং করার জন্য চেষ্টা করি।

 10 months ago 

শীতকালীন পাখির বাসা পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। আপু আপনি অনেক পরিশ্রম করে দারুন একটি পেইন্টিং করেছেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে।

 10 months ago 

আসলে পেইন্টিং গুলো অনেক সময় নিয়ে আর পরিশ্রম করে করতে হয়।

 10 months ago 

সুন্দর সুন্দর এই ধরনের পেইন্টিং গুলো অঙ্কন করতে এবং পেইন্টিংগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। তুমি আজকে অসাধারন একটা পেইন্টিং করেছ। অনেক সুন্দর করে এটার মধ্যে অনেক কিছুই এঁকেছ তুমি। আমার কাছে পুরোটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছ যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে তোমার করা এই পেইন্টিং।

 10 months ago 

চেষ্টা করেছি আমি সুন্দর করে আজকের পেইন্টিংটা সম্পূর্ণ করার জন্য।

 10 months ago 

শীতকালীন পাখির বাসা পেইন্টিং শেয়ার করেছেন।রঙের ব্যবহার খুব সুন্দর হয়েছে, বিশেষ করে শীতের আবহ ফুটে উঠেছে। তবে ব্যাকগ্রাউন্ডে কিছুটা শেডিং দিলে আরও বাস্তবসম্মত লাগত।সৃজনশীলতার প্রশংসা করতেই হয়। চাইলে আকাশের অংশে হালকা রঙের পরিবর্তন আনলে পরিবেশটা আরও বৈচিত্র্যময় দেখাতো।

 10 months ago 

আমার করা পেইন্টিং দেখে এত সুন্দর মন্তব্য করেছেন দেখে, পেইন্টিং করার জন্য আরো উৎসাহিত হলাম।

 10 months ago 

আপনার আর্ট আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। শীতকালীন দৃশ্যটি দেখে আরো বেশি ভালো লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 10 months ago 

কালার কম্বিনেশন টা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি।

 10 months ago 

আপু আজকে আপনি চমৎকার একটি পেইন্টিং করেছেন। আপনার শীতকালীন পাখির বাসার পেইন্টিং কিন্তু অসাধারণ হয়েছে। আর এই ধরনের পেইন্টিং গুলো সময় দিয়ে করলে দেখতেও কিন্তু চমৎকার লাগে। এবং পেইন্টিংটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 10 months ago 

ধৈর্য ধরে পেইন্টিং করলে অনেক বেশি সুন্দর হয়ে থাকে।

 10 months ago 

আপু আপনার আর্ট করা পেইন্টিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও আপনি অসাধারণ একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করছেন। এই পেইন্টিং গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

এই পেইন্টিং ঘরে সাজিয়ে রাখলে সৌন্দর্য আসলেই বৃদ্ধি পাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64206.40
ETH 1783.22
USDT 1.00
SBD 0.39