জেনারেল রাইটিং:- "যে নিজের স্বপ্নে বিশ্বাস করে, তার জন্য কিছুই অসম্ভব নয়।"

in আমার বাংলা ব্লগ7 months ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20251121_230142_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রতিটা মানুষ স্বপ্ন দেখতে অনেক বেশি ভালোবাসে। কারণ প্রতিটা মানুষ স্বপ্নের মাধ্যমেই বেঁচে থাকে। স্বপ্ন ছাড়া কখনোই কেউ বেঁচে থাকতে পারে না। জীবনে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি তাহলে সবকিছুই করতে পারবো। কিন্তু আমরা চেষ্টা না করলে কখনো আমাদের কোনো স্বপ্ন পূরণ করতে পারব না। একটা কাজ সম্পন্ন করার জন্য সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে চেষ্টা। আপনার চেষ্টা যত বেশি থাকবে, তত সুন্দরভাবে আপনি সেই কাজ করতে পারবেন। তারপরে আপনি আপনার সেই কাজের আনন্দটা পাবেন।

কিন্তু এর জন্য নিজের স্বপ্নের উপরেও বিশ্বাস রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বাস ছাড়া বর্তমানে কোন কিছুই হয় না। আপনি যদি স্বপ্ন দেখতে পছন্দ করেন, কিন্তু আপনার সেই স্বপ্নের উপর কোনো বিশ্বাস নেই। তাহলে কিভাবে আপনি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। এই জন্য আপনাকে নিজের স্বপ্নের উপরে বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। অসম্ভবকেও অসম্ভব করে তুলতে পারবেন। আপনি যদি নিজের স্বপ্নকে বিশ্বাস করেন, তাহলে আপনার কাছে কোনো কিছুই অসম্ভব মনে হবে না। বরং আপনার এটা মনে হবে, আপনি খুব ভালোভাবেই প্রতিটা কাজ করতে পারবেন।

স্বপ্ন আমাদেরকে বাঁচতে শেখায়। নিজের জীবনে সফলতা অর্জন করতে শেখায়। আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে আপনি কিভাবে পারবেন বেঁচে থাকতে?? ছোট-বড় অনেক স্বপ্ন আমরা দেখে থাকি প্রতিনিয়ত। তবে আমরা ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি তা আসল স্বপ্ন নয়। বরং যে স্বপ্নগুলো আমাদেরকে প্রতিনিয়ত ঘুমাতে দেয় না সেগুলোই আমাদের আসল স্বপ্ন। আর আমাদেরকে আমাদের স্বপ্নের পেছনেই দৌড়াতে হবে। কেননা সেই স্বপ্নের পেছনে যদি আমরা দৌড়াই, তাহলে একটা মুহূর্ত আসলে আমাদের সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারব।

একটা মানুষ স্বপ্ন দেখতে পারে মানে, সে স্বপ্ন পূরণও করতে পারবে। স্বপ্ন যদি স্বপ্নই থেকে যায় তাহলে আমরা একটার পর একটা স্বপ্ন দেখতে পাবো না। বরং একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা পূরণ করা দরকার, তারপরে আরো স্বপ্ন দেখা দরকার। এরকম ভাবে ধাপে ধাপে আমরা আমাদের সবগুলো স্বপ্ন পূরণ করতে পারব। আর এরকমটা করার জন্য আমাদের নিজেদের উপরে আত্মবিশ্বাসও থাকা দরকার। কারণ আপনার যদি নিজের উপরেই আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিভাবে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে পারবেন। এর জন্য নিজের উপরে আত্মবিশ্বাস রেখে নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়ে কাজ করা দরকার।

নিজের আত্মবিশ্বাস সবাইকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। যার ফলে সবাই যেকোনো সমস্যার মোকাবেলা নিজেরাই করে থাকে, আর ভালোভাবে এগিয়ে যেতে পারে। জীবনে সমস্যা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় । সমস্যা যত বেশি আসবে আমরা তত শিক্ষা অর্জন করতে পারব। আর সেই সমস্যা গুলোর মোকাবেলা করে এগিয়ে যেতে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। সমস্যা দেখলে থেমে না গিয়ে মোকাবেলা করে এগিয়ে যাওয়া উচিত। এইজন্য নিজের উপরে এবং নিজের স্বপ্নের উপরে বিশ্বাস রাখুন। তাহলে ভবিষ্যতে দেখবেন আপনি অনেক ভালো একটা পর্যায়ে চলে গিয়েছেন।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemX

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 7 months ago 

Screenshot_2025-11-21-23-08-39-70_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 7 months ago 

আজকে আপনি সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। যে নিজের স্বপ্ন বিশ্বাস করে তার জন্য কোনো কিছু অসম্ভব হয় না। তবে নিজের উপর বিশ্বাস থাকা হচ্ছে বড় কাজ। আর বিশ্বাস রেখে যদি কোন কাজ করে ওই কাজের সফলতা পাওয়া যায়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 7 months ago 

আমার পুরো পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 63089.06
ETH 1779.04
USDT 1.00
SBD 0.39