পরিচিতি পর্ব এবং একটি কবিতা- করোনার থাবা

20210702_203330.jpg

বন্ধুরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই আমার বাংলা ব্লগ- এ এটাই আমার প্রথম কোন পোস্ট। তাই পরিচিতি পর্বটা সেরে ফেলি।


images (33).jpeg
source link

আমার আগ্রহের জায়গা সাহিত্য, বিশেষ করে কবিতা। আমার খুব ভালো লেগেছে যখন দেখি, স্টিমে আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম হিসেবে এই ব্লগ কমিউনিটি-টি দাঁড়িয়েছে। আশা করি- এটি আমাদেরকে বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে আরো উদ্ভুত করবে। পাশাপাশি steem ব্লকচেইনে বাংলা ভাষার একটা বিশেষ স্থান দখল করবে।

প্রথম দিন হিসেবে আজ একটি সম্প্রতি লিখেছে কবিতা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি...


কবিতার নাম: করোনার থাবা


আজ আমার মন ভালো নেই
ভাবনাগুলোর হারিয়ে ফেলি খেই
কোন কাজে বসছে না আজ মন
কেমন যেন ইতস্তত করছে সারাক্ষণ..

সকাল থেকে আকাশটা মেঘলা
আমার কেমন লাগছে যেন একলা
গুমোট হয়ে আছে পরিবেশটা
লকডাউনে ভালো নেই এই দেশটা
চতুর্দিক কেমন যেন নীরব
কাজকর্ম থমকে আছে সব।

images (34).jpeg

করোনার এই প্রকোপ থেকে কবে
জীবনযাত্রা সব স্বাভাবিক হবে
আবার কবে আগের মত করে
আসবো যাবো বাহিরে আর ঘরে
থাকবে নাকো কোনো নিষেধ মানা
পাখি যেমন আকাশে মেলে ডানা।

এই করোনা যেন এক অভিশাপ
আমাদের জমেছে অনেক পাপ
দুর্নীতি-ঘুষ-অনিয়মের গর্তে
অন্ধ আমরা সবাই পরতে পরতে
তলিয়ে গেছি গহীন অন্ধকারে
পৃথিবীটা কাঁপছে পাপের ভারে।

images (36).jpeg

আসছে সময় শুধরে নেবার আজ
ছেড়ে দিয়ে সকল মন্দ কাজ
দুর্নীতি আর অনিয়মকে ছেড়ে
মানুষ যদি নীতির পথে ফেরে
তবে হয়তো কেটে যাবে এই ভয়
সবাই মিলে করব আমরা করোনাকে জয়।



        I believe, Life is beautiful!
Sort:  
 5 years ago 

আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো লিখেছেন কবিতাটি।

ধন্যবাদ আপনাকে। আশা করি ভালো আছেন। ইনশা আল্লাহ যুক্ত থাকবো

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম।

ধন্যবাদ

 5 years ago 

ভাই আপনাকে এখানে দেখে খুবই ভালো লাগছে। আমিও আজকে শুরু করলাম। এই কমিউনিটিতে বাংলা ভাষাকে খুব ভালোভাবে প্রমোট করা হচ্ছে এবং আশা করছি ভবিষ্যতে আপনার থেকে অনেক সুন্দর সুন্দর লেখা এখানে দেখতে পাবো। আপনাকে স্বাগতম।

জ্বি, কমিউনিটি-টা দেখে খুব ভালো লাগলো। এখন থেকে নিয়মিত লিখব এখানে

 5 years ago 

"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।

ধন্যবাদ ভাই

 5 years ago 

💗স্বাগতম ভাই 💗

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম ♨️

abstract-3166168_640.png

ভাই আমি নিজেও একজন মেকানিক্যাল ইন্জিনিয়ার। আপনাকে এই সম্প্রদায়ে দেখে খুব খুশি হলাম।

"শুভ কামনা অবিরাম"

পরিচিত হয়ে খুব ভালো লাগছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62210.62
ETH 1769.88
USDT 1.00
SBD 0.38