নিজের স্বরচিত কবিতা " আমার ভালোবাসা"

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

love
image source: copyright freepixabay || image credit: Bingodesigns

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ সকালে ঘুম থেকে উঠেই হটাৎ করে এই কবিতা টি লিখেছি। আজকে কবিতা লিখার একটা উদ্দেশ্য ছিল। কয়েকদিন যাবৎ ভাবছি একটি কবিতা লিখবো কিন্তু সময়ের অভাবে হয়ে উঠিনি। এই কবিতাটি শুধু মাত্র একজন মানুষের জন্য। যে আমার সুখে - দুঃখে আমার পাশে থেকেছে। তাহলে চলুন শুরু করা যাক।

আমার ভালোবাসা

এ হৃদয় মাঝে
তুমি ভালোবাসা
মনের আকাঙ্ক্ষা,
গোপন আশা।

চোখের স্বপন
না বলা কথা
সবই তুমি
করেছো পূরণ।
পলকে পলকে
শুধু তুমি আর তুমি,
আলগোছে অধরে
দিয়ে যাও চুমি
তোমার স্পর্শে
মনমেঘে বরিষণ বর্ষে
দিয়ে যাও মনে দোলা,
প্রেম সাগরে
মন মাঝারে
ভাষাই প্রেমের ভেলা।

মুরুভূমির মাঝে
আমি যে তৃষ্ণা,
তুমি যে মরীচিকা।
সমুদ্র তটে
প্রেম সাগর তুমি,
আমি যে বালুকা।
শরতের শিউলীর গন্ধ হয়ে
তুমি দিয়ে যাও
এমন প্রেমের আশ্বাস।

এ প্রাণের স্পন্দন তুমি
এ দেহের তুমি নিঃশ্বাস।
নিরবে যখন একলা থাকি
বুজে রাখি আমি এ দুই আখি,
প্রেমের ছোঁয়া দিতে আসো তুমি
খুলে দেখি আখি, আমি একাকী।
তোমায় কত ভালবাসি তা আকাশ পানে চেয়ে
আমি চিৎকার করে বলবো তোমাকে।
তুমি শুধু পাশে থাকার প্রতিশ্রুতি দিও।
তার বদলে আমার জীবন তোমার নামে লিখে দিবো,
আমার চিন্তাভাবনা আর কল্পনাতে
প্রিয়তম শুধু তোমায় পেয়েছি।

Sort:  
 5 years ago 

বৌদি আপনার কবিতাগুলো অনেক বেশি সুন্দর হয়। আর যেহেতু এই কবিতাটি আপনার ভালবাসার মানুষকে ঘিরে এবং আপনার ভালবাসার মানুষকে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি তা তো আপনি জানেনই। সেই কারণে এই কবিতাটি আমাদের কাছে আরো বেশি স্পেশাল। কারণ আমাদের সকলের প্রিয় মানুষকে নিয়ে আপনি কবিতাটি লিখেছেন। সব সময় দোয়া করি আপনি এবং আপনার প্রিয়তম অনেক বেশী ভাল থাকেন।

 5 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 5 years ago 

প্রতিটি কথায় অসম্ভব ভালোবাসা ফুটে উঠেছে।
মেয়েরা একটা বিষয়ে খুব দুর্বল। সেটি হচ্ছে তাদের বলার আগে যদি বুঝি নেয়া যায়। কি করতে বা কি বলতে চাইছে সেটা চোখ দেখে যদি কোন পুরুষ বুঝতে পারে তাহলে সেই পুরুষ এর উপর তার ভালোবাসার মানুষ দুর্বল হয়ে যায়। যেমন টা বৌদি আপনি নিজেও।

 5 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

ভালোবাসার স্ফুরণ ঘটেছে আপনার লেখা কবিতার মধ্যে। প্রতিটি লাইন পড়লে রিদয় ছুয়ে যায়। দিদি আপনার কবিতাটি পড়ে আমি অনুপ্রেরণা পেয়েছি। এতো সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ দিদি।❤️❤️

 5 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ আপু অনেক সুন্দর একটা কবিতা শেয়ার করেছেন আজকে। আমার ভালোবাসা ভালোবাসাকে নিয়ে অনেক শুদ্ধ ভাষায় ফুটিয়ে তুলেছেন পুরো কবিতাটি। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনার সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

খুবই রোমান্টিক একটি কবিতা লিখেছেন আপু আজকে। লাইনগুলো খুবই আবেগপ্রবণ হয়েছে। মনের মাধুরী এবং ভালোবাসা দুটোরই প্রতিফলন ঘটেছে কবিতাটিতে। ধন্যবাদ এমন একটা কবিতা আমাদের সাথে শেয়ার করবার জন্য আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

বৌদি আপনি কিন্তু কবিতাটি লেখার সময় চোখ বন্ধ করে লিখেছেন, আর দাদাকে কল্পনাতে রেখেছেন, তাই আপনার কবিতাটি এত সুন্দর হয়েছে, হাহাহা। সত্যি অতুলনীয় ছিল আপনার কবিতাটি। কোন লাইনটি বাদ দিয়ে লাইন বলবো খুঁজে পাচ্ছিনা। এবং আপনার উপস্থাপনা ছিল অসাধারণ। আমাদের সাথে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য। ভালোবাসা অবিরাম বৌদি।

 5 years ago 

ভালোবাসা নিয়ে এত সুন্দর একটি কবিতা পড়তে আমার খুবই ভালো লেগেছে এবং আমি কয়েকবার পড়লাম। আমার অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। ভালোবাসার বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। আপনার কবিতা আমার খুবই ভালো লেগেছে। আসলেই ভালোবাসা ছাড়া এ জীবন কিছু না। আপনার কবিতাটি জন্য আপনাকে অনেক ধন্যবাদ বৌদি।

 5 years ago 

প্রতিটি লাইনে চমৎকার কিছু আবেগ এর স্বাথে নিঃস্বার্থ ভালোবাসার আভাস পেলাম, আপনার কবিতা আগেও পড়েছি তবে আজকের কবিতাটিকে একটু বিশেষ কিছু বলে মনে হলো বৌদি, তবে হ্যা, চমৎকার হয়েছে এটা বলতেই হবে। আপনার আকাংখা-আপনার প্রত্যাশা পূর্ণতা পাক এই প্রত্যাশা এবং দোয়া করি সর্বদা। ধন্যবাদ

 5 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

খুবই চমৎকার লিখেছেন বৌদি।প্রত্যেকটি লাইনে ভালোবাসার বা জীবনসঙ্গীর কথা ফুটে উঠেছে।যার জন্য নিজের জীবন উৎসর্গ করা যায় নিঃস্বার্থভাবে।সকল লাইনগুলো কোনো না কোনো কিছুর সঙ্গে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে।আপনার ইচ্ছে পূরণ হোক সর্বদা।আপনার জন্য শুভকামনা রইলো।

 5 years ago 

আহ কী ভাষা এবং কী তার অর্থ। অসাধারণ একটি কবিতা লিখেছেন বৌদি। ভালোবাসা এমন একটা জিনিস যা কিনা একজন মানুষ কে পাগল করে দিতে পারে। কবিতা টার ছন্দ কথা অর্থ সবকিছুই দারুণ ছিল।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার কবিতা টি পড়ার জন্য।

 5 years ago 

🙂🙂🙂

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58543.63
ETH 1568.89
USDT 1.00
SBD 0.38