বাঙালি স্টাইলে "ডিম, সবজি ও ছোটো চিংড়ি মাছ দিয়ে পাস্তা স্পাগিটি ভাজি"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অসুস্থতার মাঝে দিন যাচ্ছে আমার। আর সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে হচ্ছে। তবুও আপনাদের মাঝে আসলে খুব ভালো লাগে।
আর আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি। আজ আবার ডাক্তার এর কাছে যেতে হবে। আমার মোটেও ভালো লাগে না ডাক্তার এর কাছে যেতে। তারপরও যেতে হবে।আমার কিছু হলে আমার প্রিয় মানুষটা প্রচন্ড টেনশন করে। আর আমার মায়ের মতো সারাক্ষণ পাশে থাকে। এখন থাক ওসব কথা। আজ আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করবো। আসলে এটি আমি সপ্তাহখানেক আগে করেছিলাম। কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে। এখন একটু সুস্থ তাই ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি। এটি অনেক টেস্টি একটি খাবার। অনেকটা চাওমিন এর মতো লাগে।এবং রান্না ও খুব তাড়াতাড়ি করা যায়। এটি আমার প্রিয় মানুষটার খুব পছন্দের একটি খাবার। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
উপকরণ:
১. পাস্তা স্পাঘেটি - ১ প্যাকেট
২. ডিম - ২ টি
৩. ছোটো চিংড়ি মাছ - ১০০ গ্রাম
৪. বরবটি
৫. পেঁয়াজ কুচি - ১ কাপ
৬. পেঁয়াজ কলি -
৭. মটরশুটি - হাপ্ কাপ
৮. গাজর - ১ টি
৯. কাচা মরিচ কুচি - ২ চামচ
১০. তেল - ১ কাপ
১১. টমেটো সস - ২ চামচ
১২. লবণ - ১ চামচ
১৩. হলুদ - ১ চামচ
১৪. চাট মসলা - ২ চামচ
১৫. ফুল কফি
তেল, ও টমেটো সস
লবণ, হলুদ, কাচা মরিচ কুচি ও চাট মসলা
পেঁয়াজ কলি, ফুলকপি, গাজর ও বরবটি
মটরশুটি
প্রস্তুত প্রণালী:
১.প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইতে পরিমান মতো জল দিতে হবে। জলের ভিতর দুই চামচ এর মতো তেল দিতে হবে। জল ফুটতে শুরু করলে পাস্তা স্পাঘেটি গুলো দিয়ে দিতে হবে।
২. প্রায় ২০ মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নিতে হবে । স্পাঘেটি গুলো নরম হয়ে গেলে একটা ঝাজরিতে নামিয়ে নিতে হবে। এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।
৩. এবার সবজি গুলো গাজর, ফুলকপি ও পেঁয়াজ কলি , বরবটি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিতে হবে।
৪. এরপর চুলার ওপর কড়াই বসিয়ে দিয়ে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে ডিম ভেঙ্গে কড়াইতে দিয়ে দিতে হবে। এবার ডিম গুলো ঝুরঝুরে করে ভেজে নিতে হবে।এবার ছোটো চিংড়ি মাছ গুলো একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ গুলো লালছে করে ভেজে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।
৫. ওই একই করাইতে আর একটু তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে সবজি গুলো দিয়ে দিতে হবে। একে একে পরিমান মতো লবণ ও হলুদ ও কাচা মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এক কাপ এর মতো জল দিয়ে দিতে হবে।
৬. সবজি গুলো সেদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে গেলে সেদ্ধ করা স্পাঘেটি গুলো দিয়ে দিতে হবে। এর ভিতর একে একে পরিমান মতো লবণ, হলুদ ও চাট মসলা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ভেজে রাখা ডিম ছোটো চিংড়ি ও টমেটো সস দিয়ে দিতে হবে।
৭. এবার বেশ কিছুক্ষন ধরে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করতে হবে।
তৈরি হয়ে গেল সুস্বাদু একটি খাবার পাস্তা স্প্যাঘেটি । এটি খেতে খুবই টেস্টি একটি খাবার। এটি সন্ধ্যায় চা এর সাথে পরিবেশন করা যায়।
বৌদি আজকের রেসিপি অসাধারণ লাগলো,আমি পাস্তা অনেক বেশি লাইক করি , আমি প্রায় রান্না করে খেয়ে থাকি এই পাস্তা, তবে আপনার রান্না দারুন ছিল , দেখেই বুঝা যাচ্ছে কতোটা স্বাদের হয়েছে।
ধন্যবাদ আপু। পাস্তা আমি খুব একটা পছন্দ করি না। আপনাদের দাদা খুব করে। তাই প্রায়ই রান্না করা হয় পাস্তা।
সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন ।
আপনার তৈরি পাস্তা স্প্যাঘেটি দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে । মটরশুঁটির দেওয়াতে খেতে ইচ্ছে করছে । ঠিকই বলেছেন দেখতে চাওমিন এর মত । বাসায় একদিন ট্রাই করবো ইনশাআল্লাহ ।
একদিন ট্রাই করে দেখুন এটি খেতে খুবই টেস্টি একটি খাবার।
দিদি আপনি মানেই নতুন ভাবে কোনো খাবার কে নতুন রেসিপি দিয়ে রান্না করা।আপনার প্রতিটা রেসিপি অসাধারন দিদি।খুব সুন্দর আর লোভনীয় একটি রেসিপি করেছেন।
ধন্যবাদ ভাইয়া।
বৌদির রেসিপিটি দেখতে খুবই লোভনীয় হয়েছে। দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছিল। আগে কখনো এমন রেসিপি দেখি নি। আজ শিখে নিলাম বাসায় একদিন তৈরি করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য❣️❣️
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।একদিন ট্রাই করে দেখুন সত্যি খুবই মজাদার একটি খাবার।
স্পাঘেটি দেইখেই হামি মুভির মোটা ম্যাগির কথা মনে হয়। আপনার রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে বৌদি। দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। আপনার উপস্থাপন অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আপু।
হ্যা ভাইয়া ওর কথা বললে শেষ হবে না। ধন্যবাদ ভাইয়া।
ডিম, সবজি ও ছোটো চিংড়ি মাছ দিয়ে পাস্তা রেসিপি দারুন হয়েছে। আপনি অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন বৌদি। তবে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন এটার জন্য আমরা অনেক আনন্দিত। সৃষ্টিকর্তা আপনাকে আবারও আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছেন এজন্য আমরা সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই কামনাই করছি বৌদি।
ধন্যবাদ আপু। আপনাদের সবার ভালোবাসার টানে এত তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারছি।
নুডুলস আমার খুবই পছন্দের একটি খাবার। তা ডিম, চিংড়ি বা মাংস যা দিয়েই রান্না করেন না কেন। গবগব করে খেয়ে ফেলি। আর বড় চিংড়ির তুলনায় আমার কাছে ছোট চিংড়িই সব সময় ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
পাস্তা স্পাগিটি ভাজি রেসিপি অসাধারণ হয়েছে বৌদি। বিশেষ করে চিংড়ি মাছ দেওয়াতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আপনার রান্নার প্রক্রিয়া আমার অনেক ভালো লেগেছে বৌদি। আপনার রান্নার দক্ষতা দেখে আমি মুগ্ধ। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্থ জীবন কামনা করছি বৌদি। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো ভাইয়া। হ্যা এটি অনেক সুস্বাদু ছিল।
বৌদি আপনি কি সুন্দর পাস্তা স্প্যাঘেটি বানিয়েছেন। আমার পাস্তা,নুডলস অনেক প্রিয়।আপনার রেসিপিটা দারুন, বিভিন্ন সবজি,আবার চিংড়ি দিয়ে রান্না করেছেন দেখেই খাওয়ার লোভ হচ্ছে। কালারটাও জোস।ধন্যবাদ আপনাকে বৌদি
আপনাকেও ধন্যবাদ আপু।