🥥নারিকেলের খোসার উপর রাজকুমারী সিনড্রেলার পেইন্টিং🥥 ১০% লাজুক-খ্যাককে।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারো চলে এসেছি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পেইন্টিং নিয়ে। আমার আজকের এই পেইন্টিং আপনাদের কেমন লাগবে জানিনা। তারপরও চেষ্টা করেছি ভালো করার জন্য। আমার আজকের পেইন্টিং নারিকেলের খোসার উপর রাজকুমারী সিনড্রেলার। এই পেইন্টিং করতে আমার আজকে অনেক সময় লেগেছে। আমি আবারও ইউনিক একটি পেইন্টিং নিয়ে আপনাদের কাছে চলে আসলাম।


আমার কাছে এখন পেইন্টিং করতে অনেক ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পেইন্টিং নিয়ে আসতে। "আমার বাংলা ব্লগের" সকল ভাইয়া এবং আপুদের বিভিন্ন ধরনের পেইন্টিং দেখে আমি অনেক উৎসাহিত হই। সেখান থেকেই আমার এই পেইন্টিং শেখা। প্রতিদিনের মত আজও আমি চেষ্টা করেছি নতুন কোন ইউনিক পেইন্টিং আপনাদের উপহার দেওয়ার জন্য। কিছুদিন আগে আমাদের ঈদ গিয়েছে। সে সময় আমি সেমাই রান্না করার জন্য যে নারিকেল এনেছি সেই নারিকেলের খোসা রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম পরবর্তীতে হয়তো কোন কাজে লাগতে পারে। কিন্তু আমার নারিকেলের খোসার কথা মনেই ছিল না।


CamScanner 05-09-2022 14.13_6.jpg


আজ হঠাৎ চিন্তা করলাম কি পেইন্টিং করা যায়। তখন নারিকেলের খোসা চোখে পড়লো। এরপর ভাবলাম আজ এই নারিকেলের খোসা দিয়েই কোন একটি পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করব। যে ভাবা সেই কাজ‌ সাথে সাথে বসে পড়লাম নারিকেলের খোসা উপরে পেইন্টিং করতে। কিন্তু কি পেইনটিং করবো মনে পড়ছে না। তখন হঠাৎ করে টিভিতে দেখা সিনড্রেলার কথা মনে হলো। সিনড্রেলার পোশাক আমার কাছে অনেক ভালো লেগেছিল। তখন ভাবলাম নারিকেলের খোসা নিচের ড্রেস দেওয়া যায় আর উপরে টুকু আর্ট পেপারের এঁকে নিলেই ভালো হবে। তাহলে চলুন আপনাদের দেখিয়ে নেই কিভাবে আমি সেই নারিকেলের খোসা উপরে সিনড্রেলার পেইন্টিং করেছি।


সিনড্রেলার পেইন্টিং করতে যা প্রয়োজন

IMG20220509112809_01.jpg


√ নারিকেলের খোসা
√ কাঁচি
√ গাম
√ পেন্সিল
√ তুলি
√ রাবার
√ আর্ট পেপার
√ পোস্টার রং


পেইন্টিং এর ধাপসমূহ


ধাপ ১


IMG20220509120357.jpg


IMG20220509120457.jpg


প্রথমে আমি আর্ট করার জন্য সুন্দর একটি সাদা আর্ট পেপার নেব। তারপর এর মধ্যে পেন্সিলের সাহায্যে সুন্দর করে সিনড্রেলার উপরের অংশ এঁকে নেব।


ধাপ ২


IMG20220509122751.jpg


IMG20220509122736_01.jpg


এবার পোস্টার কালার দিয়ে সুন্দর ভাবে সিনড্রেলার জামা এবং দুই হাত কালার করে নেব।


ধাপ ৩


IMG_20220509_163149.jpg


এবার আমি সিনড্রেলার মাথার চুলগুলো সুন্দরভাবে হলুদ কালার দিয়ে কালার করে নেব।


ধাপ ৪


IMG20220509124241.jpg


সবশেষে আমি সিনড্রেলার ঠোঁট, চোখ ও গলার একটু অংশ সুন্দরভাবে কালার করে নেব।


ধাপ ৫


IMG20220509125023.jpg


এবার কাঁচির সাহায্যে সিনড্রেলার এই চিত্রটি সুন্দর ভাবে কেটে নেব।


ধাপ ৬


IMG20220509133102.jpg


IMG20220509133132.jpg


এখন আমি নারিকেলের খোসার উপরে সুন্দরভাবে নীল কালার দিয়ে সম্পূর্ণ খোসা কালার করে নেব।


শেষ ধাপ


CamScanner 05-09-2022 14.13_5.jpg


এবার আমি সিনড্রেলার যে চিত্রটি কাঁচি দিয়ে কেটে রেখেছি তার পিছনে গাম লাগিয়ে সুন্দরভাবে নারিকেলের খোসার ওপর লাগিয়ে নেব। এরপর শুকানোর জন্য রেখে দেব। এভাবেই বানানো হয়ে গেল আমার আজকের নারিকেলের খোসার উপর রাজকুমারী সিনড্রেলার পেইন্টিং।


CamScanner 05-09-2022 14.13_3.jpg


CamScanner 05-09-2022 14.13_7.jpg


এই সুন্দর পেইন্টিং করে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম আমি এত সুন্দর করে পেইন্টিং করতে পারি। সম্পূর্ণ পেইন্টিং শেষ হওয়ার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছে আমার এই পেইন্টিং অনেক ভালো লাগবে। আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন



IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 4 years ago 

ওয়াও এটা কি দেখালেন আপু। আমি তো ভাবতেই পারছিনা এটা নারিকেলের খোসা দিয়ে তৈরি। আমার কাছে কি যে সুন্দর লাগলো বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এটা শোপিস হিসেবে সাজিয়ে রাখলে বেশ দারুন লাগবে।এত সুন্দর একটি ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

জি আপু এটা শোপিস হিসেবে রেখে দিয়েছি। বাসায় অনেক সুন্দর লাগছে। আর আপনার এত সুন্দর মিষ্টি কমেন্টের জন্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

এক কথায় অসাধারণ আপু। আপনার কারুকাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে আপনি খুব সুন্দর করে নারিকেলের খোসার উপরে একটি রাজকুমারী সিনড্রেলার পেইন্টিং করেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক ইউনিক একটা কারুকাজ আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বোঝাই যাচ্ছে খুব যত্নসহকারে তৈরি করেছেন। সেই সাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ভাইয়া আপনার কাছে ইউনিক লেগেছে জেনে অনেক ভালো লাগলো।আপনার মন্তব্য পড়ে আমার কাছেও অনেক ভালো লেগেছে। সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

দারুন ইউনিক একটা হাতের কাজ করেছেন আপনি। প্রথমে ভেবেছিলাম থ্রিডি পেইন্টিং পরে দেখলাম কাগজ কেটে রাজকুমারী তৈরি করেছেন। নারকেলের মালার উপর এই রাজকুমারীর চিত্র অংকন দারুন লাগলো আমার কাছে। ধন্যবাদ

 4 years ago 

ভাইয়া আপনার এত মজাদার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দোয়া করি সবসময় যেন এভাবেই পাশে পাই।

 4 years ago 

ওয়াও অসাধারন একটি পেইন্টিং তৈরি করেছেন আপু। সত্যি দেখতে অপূর্ব সুন্দর লাগতাছে। আমার কাছে একান্ত আপনার এই নারিকেলের খোসার উপর রাজকুমারী সিনড্রেলার পেইন্টিং অনেক বেশি ভালো লেগেছে এবং আপনার সৃজনশীলতা প্রশংসা না করে পারলাম না অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

 4 years ago 

ভাইয়া আপনিও অনেক সুন্দর ডাই তৈরি করেন। আপনার ডাই গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

খুব সুন্দর একটি ক্রাফট প্রস্তুত করেছেন আপু আসলে কিভাবে প্রশংসা করলে প্রাপ্য প্রশংসা হবে আমি খুঁজে পাচ্ছিনা খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপনার ইউনিক বুদ্ধির প্রশংসা না করে আর পারলাম না শুভকামনা থাকলো আপনার জন্য

 4 years ago 

ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমাকে এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

বাহা! আপু আপনার আইডিয়াটা তো জাস্ট অসাধারণ হয়েছে। এটা অনেক কম সময়ই হয়ে গেছে। আর দেখতেও অসাধারণ সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কাজটি সম্পন্ন করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো বুঝিয়ে বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে আমার কাছে ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

নারিকেলের খোসার উপর রাজকুমারীর চিত্র অংকন আমাকে মুগ্ধ করেছে। এটি আপনার সৃজনশীলতা দারুন প্রতিফলন। এটি তৈরি করার মধ্য দিয়ে আপনি আপনার দক্ষতার পরিচয় দিয়েছেন সেই সাথে আপনার সৃজনশীলতা দারুন ভাবে ফুটে উঠেছে। আমার কাছে ভীষন সুন্দর লেগেছে। আপনি অনেক পরিশ্রম করে এ কাজটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি নারিকেল খোসার উপট আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপু আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর ও গঠনমূলক মন্তব্য করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপু কিভাবে আপনার তৈরি নারিকেলের খোসার ওপর রাজকুমারী সিনড্রেলার পেইন্টিং এর প্রশংসা করবো তার ভাষা খুজে পাচ্ছি না। আপনি খুবই চোখ ধাঁধানো রাজকুমারী সিনড্রেলার পেইন্টিং করেছেন তাও আবার নারিকেলের খোসার উপরে। কি অপূর্ব লাগছে দেখতে তা বলার বাইরে। অত্যন্ত চমৎকার হয়েছে আপু। আপনার প্রতিভা ও দক্ষতা কে আমি সম্মান জানাচ্ছি। এত সুন্দর একটি নারিকেলের খোসার উপরে রাজকুমারী সিনড্রেলার পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

এই পেইন্টিং করার পরে বাস্তবে দেখতে ঠিক এরকমই লেগেছে। আমার কাছেও পেইন্টিং করার পরে অনেক ভালো লেগেছে। আপনার কাছে এত ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

আপনার অঙ্কন এবং আইডিয়ার কিভাবে প্রশংসা করব তাই বুঝতে পারছি না। কারণ নারিকেলের খোসা দিয়ে সিনড্রেলার ড্রেস এবং কাগজ দিয়ে সিনড্রেলা তৈরি করে আপনি যেভাবে উপস্থাপন করেছেন তা সত্যি অভাবনীয়।

 4 years ago 

আপু জানিনা কতটা প্রশংসার যোগ্য তবে চেষ্টা করেছি ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার। আপনার সুন্দর ও গঠনমূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37