🌸ডিমের খোসার উপর ঘাস ফুলের পেইন্টিং🌸 ১০% প্রিয় 💞 @shy-fox
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আবারো চলে এসেছি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের ডাই প্রজেক্ট নিয়ে। আমার আজকের এই ডাই প্রজেক্টটি আপনাদের কেমন লাগবে জানিনা। তারপরও চেষ্টা করেছি ভালো করার জন্য। আমার আজকের ডাই ডিমের খোসার উপর ঘাস ফুলের পেইন্টিং। এই পেইন্টিং করতে আমার আজকে অনেক সময় লেগেছে। তারপরো আমি অনেক খুশি কারণ এই পেইন্টিং দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। এত সুন্দর করে আমি পেইন্টিং করতে পারি জানা ছিল না।
আমরা অনেক সময় ডিমের খোসা ফেলে দেই কারণ আমরা জানি না এটা দিয়ে কি বানাতে হবে কিন্তু আমি আজ আপনাদের সেই পরিত্যক্ত জিনিসের উপরে সুন্দর একটি পেইন্টিং করে দেখাবো। "আমার বাংলা ব্লগের" ভাইয়া এবং আপুদের দেখি অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে নিয়ে আসে। তা দেখে আমার অনেক ভালো লাগে। তবে আমিও চেষ্টা করি আপনাদের মত ইউনিক পেইন্টিং করে শেয়ার করতে। আমার এই পেইন্টিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। তাহলে বেশি করে কাজ করার উৎসাহ পাবো।
প্রয়োজনীয় উপকরণ
√ ডিমের খোসা
√ পোস্টার কালার
√ তুলি
√ প্লেট
পেইন্টিং এর প্রক্রিয়াকরণ
🌸ধাপ ১🌸
প্রথমে আমি সম্পূর্ণ ডিমের মধ্যে কি কি কালারের মিশ্রণ ব্যবহার করেছি তা শেয়ার করবো। আমি এখানে সাদা ও সবুজ কালার একসাথে মিশিয়ে নিয়েছি।
🌸ধাপ ২🌸
এবার এই মিশ্রণটি সম্পূর্ণ ডিমের গায়ে সুন্দর ভাবে তুলির সাহায্যে লাগিয়ে নেব। এরপর শুকানোর জন্য রেখে দেব।
🌸ধাপ ৩🌸
এবার ডিমের একদম নিচে সুন্দর করে তুলির সাহায্যে গাঢ় সবুজ রং করে নেব। তারপর আবারো শুকানোর জন্য রেখে দেব।
🌸ধাপ ৪🌸
এবার নিচে যে সবুজ রং করেছিলাম তার উপরে হালকা সবুজ ও হলুদ কালার দিয়ে ফোঁটা ফোঁটা দাগ দিয়ে নেব।
🌸ধাপ ৫🌸
এবার গাঢ় সবুজ রং দিয়ে সুন্দর করে সম্পূর্ণ ডিমের চারপাশে সুন্দর করে ঘাস দিয়ে দেব।
🌸 শেষ ধাপ 🌸
সবশেষে ঘাসের মাথায় সুন্দর করে বিভিন্ন কালারের ফুল দিয়ে দিলাম। তারপর বড় বড় গাছের নিচে ছোট ছোট ঘাসের মাথায়ও সুন্দর সুন্দর ফুল দিয়ে দিব। তাহলেই হয়ে যাবে আমার আজকের সুন্দর একটি ডিমের উপরে ঘাস ফুলের পেইন্টিং।
আমি ডিমের খোসার উপরে ঘাস ফুলের পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য নিয়ে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন। যাতে সামনে আরো সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ডিমের খোসার উপরে পেইন্টিং করতে কিছুটা কষ্ট হলেও দেখতে অনেক সুন্দর লাগে।আমি অনেকদিন আগে এইরকমভাবে ডিমের খোসার উপরে পেইন্টিং করেছিলাম যা দেখতে বেশ সুন্দর ছিল।আপনার পেইন্টিং দেখে সেই কথা মনে পড়ে গেল।
আপু ঠিক বলেছেন ডিমের খোসার মধ্যে পেইন্টিং করা একটু কষ্টকর তবে দেখতে খুব সুন্দর লাগে।আপনার পেইন্টিং দেখার সৌভাগ্য আমার হয়নি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
সমস্যা নেই আপু আবারো কখনো করলে হয়তো বা চোখে পড়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1528674317776527360?s=20&t=Op0L2AL3b1t2aTg0qZoWDg
আপনি যদি না বলতেন যে এটা ডিমের খোসা তাহলে তো বোঝার কোন উপায়ই ছিল না ।দারুন সুন্দর কালার হয়েছে কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে। ঘাসফুলের পেইন্টিং সত্যি অসাধারণ করেছেন আপু অপূর্ব লাগলো।
এই কালার করার সময় অনেক ভাবনা চিন্তা করে তারপর করতে হয়েছে। আমার কাছেও এই কালার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপু ।আপনি ডিমের উপর ঘাসফুলের পেইন্টিং আমার কাছে খুবই ভালো লেগেছে ।আমি মনে মুগ্ধ হয়ে আপনার পেইন্টিংটি দেখছিলাম ।যে এত ছোট একটি জিনিসের উপর কত সুন্দর নিখুঁত করে পেইন্টিংটি আপনি করেছেন। আসলে পেইন্টিং এর দক্ষতা না থাকলে এমন একটি পেইন্টিং করা যায় না ।এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার এত সুন্দর কমেন্ট পড়ে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে গঠনমূলক মন্তব্য করেছেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ওয়াও আপু খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন তো।ডিমের খোসার উপর আর্ট গুলো দেখতে বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টা ভালো হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ
আপু আপনার মন্তব্য পড়তে খুব ভালো লাগে।খুব সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দেখে মনে হচ্ছে না এটি একটি ডিমের খোশার উপর করা পেইন্টিং। আমার কাছে বেশ সুন্দর লেগেছে এবং আপনার আর্ট এর ভিতরে জোশ আছে। ঘাস ফুল গুলো অনেক সুন্দর করে রঙ করেছেন। শুভকামনা রইল আপু
ভাইয়া আপনার কাছে এত ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। এমন পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
ডিমের খোসার উপর অনেক সুন্দরভাবে ঘাসফুলের পেইন্টিং করেছেন। আইডিয়া ছিল অত্যন্ত চমৎকার। প্রথমে আমি দেখে বুঝতে পারিনি এটি একটি ডিম কারণ আপনি কালার করে এটাকে ঢেকে রেখেছেন। অনেক সুন্দর হয়েছে ঘাশফুলের পেইন্টিংটি। আপনি ধাপে ধাপে একে দেখিয়েছে তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপু পেইন্টিং করার পর আমার কাছেও এমন মন হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ডিমের খোসার উপর ঘাস ফুলের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ আপনি খুবই সুন্দর ভাবে পেইন্টিংটি করলেন এবং আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা রইল।
ভাইয়া আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে বলে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার পেইন্টিংটি। ডিমের খোসার উপরে ঘাসফুলের পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই আপু খুব চমৎকার করে পেইন্টিংটি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনার মতামত পড়ে অনেক ভালো লাগলো।আপনিও খুব সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন।ধন্যবাদ আপনার গঠনমূলক মতামতের জন্য।
আপনি আসলেই একজন ক্রিয়েটিভ মানুষ। আপনার কাজ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। ডিমের খোসার উপর ঘাস ফুলের পেইন্টিং দেখতে অবেক সুন্দর লাগছে। আমিও চেষ্টা করবো কাজটি করার জন্য।
ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে আমি সত্যি অনেক ভালো উৎসাহ পেলাম। আমার কাছে আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।