আমার বারান্দার ছোট্ট বাগানের গাছপালার প্রাকৃতিক সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম


আমার বাংলা পরিবারের সদস্যরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।


received_657266256206232.jpeg


আমি আজ আবারও চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। একেক দিন একেক রকম পোস্ট করতে আর পড়তে আমার যেমন ভালো লাগে ঠিক তেমনি আপনাদের কাছেও এই বিষয় ভালো লাগে আমি জানি। আমরা সবসময় নতুনে অব্যস্থ আর পুরোনো জিনিস দেখতে কারো কাছেই ভালো লাগে না। পোস্টের নতুনত্ব আনার জন্য প্রতিদিন নতুন নতুন পোস্ট করা উচিত। তাহলেই বুঝা যাবে আপনি একজন বেস্ট ব্লগার। আমি জানিনা কতটুকু পারি পোস্টের নতুনত্ব ধরে রাখতে তবে চেষ্টা করি সবসময় নতুন নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য।


যাই হোক কাজের কথায় আসি আজ আমি আপনাদের সাথে অন্যরকম একটি পোস্ট নিয়ে এসেছি। আমার বারান্দায় বাগানের গাছপালার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমার কাছে যেমন ভালো লাগে। আশা করি এত সুন্দর বাগান দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে গাছ লাগাতে আর যত্ন নিতে অনেক ভালো লাগে। ঢাকা শহরে জায়গা খুবই সীমিত তারজন্য সবাই বারান্দা কিংবা ছাদে গাছপালা লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায়।


IMG_20230408_154406.jpg


IMG_20230408_154400.jpg


Location


তবে হয়তো গ্রামের সেই সৌন্দর্য কখনো খুঁজে পাবনা কিন্তু এই সৌন্দর্যও খারাপ নয়। আমরা যারা সময়ের অভাবে গ্রামে যেতে পারিনা তাদের কাছে এই সৌন্দর্য অনেক ভালো লাগে। আমার বারান্দা মোটামুটি অনেক বড় আর দোতলায় হওয়াতে বাড়িওয়ালা বারান্দার বাহিরে একটু বেশি জায়গা রেখেছে। বারান্দার বাহিরে গাছপালা লাগানোর জন্য একটা ছোট পকেট গেট রাখা হয়েছে। তারজন্য ভিতরে ঝামেলা না করে সব গাছ বাহিরে লাগানো হয়েছে।


IMG_20230408_154310.jpg


IMG_20230408_154237.jpg


IMG_20230408_153500.jpg


IMG_20230408_153354.jpg


Location


আমার বারান্দায় মোটামুটি অনেক গাছ লাগিয়েছি।পেয়ারা গাছে খুব সুন্দর ফুল ধরেছে আর পেয়ারা ফুল দেখতে অনেক সুন্দর। এরপাশেই রয়েছে মরিচ গাছ আর মরিচ গাছের পাতাগুলো একটু পোকায় ধরেছিল তারজন্য কেমন জানি হয়ে গিয়েছে। এরপর আছে পাথর পাতার গাছ। প্রথমে একটা ছোট গাছ লাগিয়েছি কিন্তু এখন গাছ থেকে পাতা পড়ে আরও অনেক গাছের জন্ম হয়েছে।


IMG_20230408_154140.jpg


IMG_20230408_154134.jpg


IMG_20230408_154128.jpg


IMG_20230408_154031.jpg


Location


এরপর আছে আমড়া গাছ, মেহেদি পাতার গাছ, মাল্টা গাছ আর লেবু গাছ। এতগুলো গাছের যত্ন নিতেও অনেক সময় লাগে।আমার অবসর সময় কাটে এই গাছগুলোর সাথে। যখন সবগুলো গাছ একসাথে দেখি তখন মনে হয় প্রকৃতির সব সবুজ আমার বারান্দায় চলে এসেছে হা হা হা। যখন মন খারাপ থাকে তখন বারান্দায় গিয়ে বসে থাকলে মন ভালো হয়ে যায়। অনেক দিন ধরে ভাবছি শেয়ার করবো কিন্তু গাছগুলো তেমন বেশি সতেজ ছিল না বলে করা হয়নি। আজ হঠাৎ করে গাছগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল আর মাল্টা গাছে ফল ধরেছে এবং লেবু গাছে কিছু ছোট লেবু ধরেছে দেখে ভালো লাগলো।


সেজন্য মনে হলো আজই উপযুক্ত সময় আমার বারান্দার গাছপালার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যাই হোক আমার লেখা এখানেই শেষ করলাম। এই পোস্ট পড়ে আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্য সবার কাছেই অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় নিজের বারান্দায় তা হলে তো কথাই না-ই। আপনি আপনার বাসার সামনের বিভিন্ন গাছের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া বাসার বারান্দার গাছপালার সৌন্দর্য শেয়ার করেছি। যাই হোক আপনার কাছে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 3 years ago 

গাছ লাগানো আমারও প্রিয় একটি শখ।অনেক বছর ধরে বাইরে আছি তাই গাছ লাগনোর মতো বড় পরিসরে কোনো জায়গা পাই না তাই ছোট্ট বারান্দায় নিজের পছন্দের গাছ গুলো লাগাই যা দেখলে চোখের ও মনের প্রশান্তি পাই।বারান্দায় পকেট গেইট করে দেওয়া আপনার গাছ লাগানোর অনেক সুবিধা হয়েছে আপু এতে করে বারান্দায় তেমন কোনো ঝামেলা হয়না।সবগুলো গাছ দেখতে খুবই সুন্দর হয়েছে একেবারে তরতাজা সুবজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেলো আপু।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

হ্যাঁ আপু এই বারান্দায় সময় কাটাতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কাছেও ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

গাছ আমারও খুব ভাল লাগে আপু।আপনার বারান্দার ছোট বাগানটি দেখে খুব ভাল লাগলো। আমি আমার ছেলের জন্য গাছ লাগাতে পারিনা।ও খেলনা মনে করে গাছ ছিঁড়ে ফেলে।যাই হোক আপনি আপনার এই বাগানের যত্ন করে সময় কাটিয়ে দেন এটা খুব ভাল কাজ।নিজের হাতে লাগানো গাছ আজ প্রকৃতির ছোঁয়া দেয় এঁকে মনে। প্রকৃতির মুগ্ধতায় সময় কাটান, খুব ভাল আপু। বাগানের এই অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু গাছপালার যত্ন করলে মন ভালো থাকে। আপনার কাছে আমার বারান্দার বাগান ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

গাছ লাগাতে আমি অনেক ভালবাসি। গ্রামে আমাদের বাড়িতে অনেক গুলো ফলের গাছ লাগানো রয়েছে আমার নিজ হাতে।কলা আমার অনেক পছন্দ তাই তিন থেকে চার প্রজাতির কলার গাছ লাগানো হয়েছে আমাদের গ্রামের বাড়িতে। বরই, আম, পেয়ারা, আমড়া, লিচু,কামরাঙ্গা আরো ইত্যাদি গাছ লাগানো হয়েছে। আপনার ছোট পরিসরে বাগানটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া তাহলে আপনার বাগানের সৌন্দর্য দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 3 years ago 

বাহ বারান্দার মধ্যে গাছ গুলো তো খুব সুন্দর ভাবে রেখেছেন। আসলে বারান্দার মধ্যে এরকম পকেট গেটের মত থাকলে বাইরে খুব সুন্দর ভাবে গাছ গুলো রাখা যায়। এবং গাছগুলো খুব সুন্দর ভাবে নিজেদের মত করে বেড়ে উঠতে পারে। গাছ লাগাতে আমারও খুব ভালো লাগে। এর ফলে বারান্দার সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার বারান্দায় গাছ গুলো দেখে মন ভালো হয়ে গেল আপু।

 3 years ago 

হ্যাঁ বারান্দার এমন জায়গায় গাছ লাগালে তারা নিজেদের মতো বেড়ে ওঠতে পারে। আপনার কাছেও গাছ লাগাতে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

গাছ লাগানো আমার সবথেকে পছন্দের কাজগুলোর মধ্যে একটি। আমার বারান্দায় আমি অনেকগুলো সবজির গাছ লাগিয়েছি যা আমাকে সত্যিই মানসিক প্রশান্তি দেয়। আপনার বাগানটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। আশাকরি ভালোভাবে পরিচর্যা করবেন। একদিন হয়তো অনেক বড় বড় মাল্টা ধরবে, সেদিন আবার আমাদের দেখাবেন 🤗
দোয়া রইল।

 3 years ago 

ভাইয়া আপনার পোস্টে আপনার বারান্দার বাগান একবার দেখেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল। সত্যি এই গাছ পালা আমাদের মনের প্রশান্তি দেয়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বারান্দা বাগানের এই গাছগুলো আমার পরম বন্ধুর মতো। আপনি গাছ লাগিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।
দোয়া রইল আপু।

 3 years ago 

বাগান করতে কিন্তু আপু আমারও বেশ ভাল লাগে।সবুজ প্রকৃতি কিন্তু মনকে আসলেই শান্ত করে তোলে। আপনার বাসার বারান্দায় আপনি বেশ সুন্দর বাগান করেছেন। আর বারান্দায় পকেট করা থাকায় আপনার বাগান করতে কিন্তু বেশ সুবিধাই হয়েছে। বেশ ভালই লাগলো আপনার বারান্দার বাগান দেখে।

 3 years ago 

হ্যাঁ আপু পকেট গেট দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। বারান্দায় কোনো ঝামেলা রইল না।ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

গ্রামের সাথে তুলনা করে শহরের এই সৌন্দর্য কিছুই না। আরো যদি হয় ঢাকা শহর তাহলে তো কোনো বলার নেই। তবে হ্যা,স্বল্প জায়গার মধ্যেও এমন বাগান করার প্রচেষ্টা বেশ দারুন। আর বাসার পরিবেশটাকেও সুন্দর রাখে।✌️

 3 years ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।ধন্যবাদ।

 3 years ago 

আপনার বারান্দায় এত সুন্দর সুন্দর গাছপালা তৈরি করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে কমলা লেবু গাছে এবং লেবু গাছের ফল দেখে। আশেপাশি পাথরকুচি গাছের ফটোগ্রা আমার ভালো লাগলো।

 3 years ago 

আপনার কাছে কমলা লেবু আর লেবু গাছ ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আসলে ঢাকা শহরের অল্প জায়গায় ছাদ বা বারান্দায় বাগান করা ছাড়া আর কোন উপায় নেই। তবুও স্বল্প পরিসরে করতে পারলে নিজের কাছেই বেশ ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। আর সেটা যদি হয় নিজের হাতে করা এবং নিজের যত্নে গড়ে উঠা। তাহলে সেই ভালো লাগা আরও বেড়ে যায়। আপনার বারান্দার বাগান দেখে খুব ভালো লাগলো আপু। মাঝে মধ্যে বারান্দায় বসে তাহলে প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালোই উপভোগ করেন দেখছি। যাইহোক বারান্দার গাছপালার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আমি সবসময় বারান্দায় বসে সেই সৌন্দর্য দারুণ উপভোগ করি। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64489.29
ETH 1927.21
USDT 1.00
SBD 0.37