আমার ছেলের ভালোবাসা দিবস উদযাপন | ১০% লাজুক-খ্যাঁককে
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা। এই সময়টা ঘুরে বেড়ানোর সবচেয়ে ভালো সময়। আমার তো ইচ্ছে হয় প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে যেতে। কিন্তু আমার বাসার আশেপাশে তেমন ঘুরাঘুরির জায়গা নেই। তবে একটু দূরে গেলে অনেক জায়গা খুঁজে পাওয়া যায়। একা থাকলে সব জায়গায় ঘুরতে যাওয়া যায়। কিন্তু যখন সাথে ছোট বাচ্চা থাকে তখন ইচ্ছে থাকা সত্ত্বেও ঘরে বসে থাকতে হয়🤣।
এই তো তিন দিন আগে ভালোবাসা দিবস গিয়েছে কিন্তু কোথাও তেমন যাওয়া হয়নি। তবে যাওয়া হয়নি বললে ভুল হবে। আমরা বাসার পাশেই একটা নার্সারি আছে আর আমি দু-একদিন পর পরই সেখানে ছেলেকে নিয়ে ঘুরতে যাই। সেখানে অনেকগুলো নার্সারি একসাথে রয়েছে বলে আমার কাছে অনেক ভালো লাগে। ছেলেও আমার সেখানে গিয়ে খুব খুশি হয়। আমার ইচ্ছে ছিল ছেলেকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু চিন্তা করলাম ঐ দিন মানুষের প্রচুর ভিড় হবে আর রাস্তায় অনেক জ্যাম থাকবে।
আমার ছেলে আবার আমার মতে জ্যামে বসে থাকলে খুবই বিরক্ত হয়। তারজন্য আর কোথাও যাওয়া হয়নি। ছেলে আমার নতুন জামা কাপড় পরে সাজুগুজু করতে খুব পছন্দ করে। বিকাল হলেই তার বায়না শুরু তাকে বাহিরে নিয়ে যেতে হবে। যেহেতু সে দিন ভালোবাসা দিবস ছিল তাই ওকে সব লাল পরিয়েছি। আর ও তো এভাবে সেজে খুব খুশি। এমন অবস্থা সে একাই হাটা শুরু করেছে হা হা হা।
আমার বাসা থেকে বের হয়ে দেখি একটা বাইক রাখা তাও আবার লাল। তার ড্রেসের সাথে যেহেতু মিলে গিয়েছে তাই সে খুব খুশি। আমার ছেলে আল্লাহর রহমতে প্রায় অনেক কথা শিখে গিয়েছে। বাইক দেখে বলে "আম্মু বাইক সুন্দর"। ওর এমন মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগে। বাইকে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে। তখন আর কি করার ওঠাতে হলো। ওর বাবা তো বলছে বাইক কিনবে ছেলেকে পিছনে নিয়ে ঘুরে বেড়ানোর খুব শখ। কিন্তু আমার ভয় লাগে তারজন্য মানা করছি। কিন্তু তাদের বাবা-ছেলের খুব পছন্দ বাইক।এমনকি তার মামারাও বাইক কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
তারপর চলে গেলাম সেই নার্সারির কাছে। সেখানে ঐ দিন অনেক মানুষ এসেছিল। এত মানুষ দেখে আমার ছেলে খুবই লজ্জা পেয়ে গেল। তাকে আমি কোনো ভাবে দাঁড় করাতে পারছি না। সে কোলে ওঠবে।তারপর অনেক কষ্টে তার কিছু ছবি ওঠানো হয়। যখন মানুষ একটু কমেছে তখন ফুল হাত দিয়ে ধরে বলে "আম্মু ফুল"।ওর এমন কথা শুনে আমার খুব ভালো লেগেছে। এরপর আমরা সেখানে কতক্ষণ দাঁড়িয়ে থেকে রাস্তার অন্য পাশে যাওয়ার জন্য ওভারব্রিজে ওঠে পড়লাম।
কিন্তু সেখানে আরেক কাহিনি। ব্রিজের ওপর একজন লোক টেডিবিয়ার সেজে দাঁড়িয়ে আছে। মনে করলাম টেডিবিয়ারের কিছু ছবি তুলবো কিন্তু না ছেলে আমার ভয়ে কান্না শুরু করেছে। সে কান্না করছে আর বলছে "আম্মু কুকুর"। ওর এই কথা শুনে টেডিবিয়ার সাজা লোকটিও হেসে দিল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। এরপর চলে গেলাম রেস্টুরেন্টে। আমি আর আমার ছেলে দু'জনেই বার্গার খেতে খুব পছন্দ করি। আমরা বাহিরে গেলেই এখন বার্গার খাওয়া হয়। তারপর বার্গার খেয়ে আমরা বাসায় আসি।
এভাবেই আমার ছেলে ভালোবাসা দিবস উদযাপন করে। ছেলেকে নিয়ে বিকাল বেলা ঘুরে আমি যেমব মজা পেয়েছি তেমনি ছেলেও আমার অনেক মজা পেয়েছে। ছেলের আনন্দে এখন আমার আনন্দ। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ভালোবাসা সার্বজনীন, আর এই দিনটি সবার জন্যই সমান। তাছাড়া ভালোবাসার জন্য কখনো আলাদা ভাবে কোন দিন এর প্রয়োজন হয় না, সব দিনই ভালোবাসাময়। যাইহোক আপনি আপনার ছেলেকে নিয়ে নার্সারিতে গিয়ে ঘুরে এসেছেন, আর আপনার ছেলেকেও অনেক বেশি খুশি লাগছে। এভাবে মাঝে মধ্যে ঘুরে আসলে সবারই মন ভালো থাকে।
ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার জন্য আলাদা ভাবে কোনো দিনের প্রয়োজন হয়না। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
মূলত প্রেম ভালোবাসা আল্লাহ তার প্রিয় হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উৎসরিত। ভালোবাসা স্রষ্টা-সৃষ্টির সম্পর্কের ইঙ্গিত বহন করে। শঙ্কিত মানবতা, বিপন্ন পৃথিবী হতে আলোকৃত মানুষ গড়তে ভালোবাসার বিকল্প কিছু নেই। ভালোবাসা এক প্রবিত্র প্রেমময়, আনন্দময়, আবেগ অনুভূতি। ভালোবাসা মানুষের নিত্য দিনের প্রতিনিয়ত সঙ্গী। ভালোবাসা কোন এক নিদিষ্ট দিনের নির্ধারিত সীমাবদ্ধ কোন বিষয় নয়। ভালোবাসার আবেশ অসীম,ব্যাপ্তি সর্বময়। এর উদযাপন এবং পালনের সাথে হালাল বা হারাম কোন সম্পর্ক নয় বরং যে বা যারা উদযাপন পালন করছে তার উপর নির্ভরশীল। ভালোবাসা কেবল নির্দিষ্ট কোন বয়স, সম্পর্ক বা লিঙ্গ আবর্তে সীমাবদ্ব নয় বরং এর ব্যাপ্তি সার্বজনীন। ভালোবাসা সংঘাতহীন সুন্দর সাবলীল পৃথিবী গড়তে দায়িত্ববোদ তৈরি করে........
আপনার বাবু তাহলে ভালোবাসা দিবস বেশ ভালোভাবেই উদযাপন করেছে দেখছি। মনে হচ্ছে সে অনেক খুশি হয়েছিল যখন বাইকে উঠেছিল। আসলে ছেলেদের বাইক অনেক বেশি পছন্দের। আপনার বাবু তাহলে ছোট থেকে বাইক পছন্দ করে। আপনি আপনার বাবুকে নিয়ে নার্সারিতে ঘুরতে এসেছিলেন।দুইজনে বেশ ভালো মুহূর্ত অতিবাহিত করলেন সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
ভাইয়া বাইক পছন্দ বলে একটি বাইক কিনেও দিয়েছি কিন্তু সে এটা চালাবে না। তার আরও বড় বাইক লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
সত্যি আপু বাচ্চাকাচ্চা নিয়ে বাহিরে যাওয়া অনেক ঝামেলার ব্যাপার। তবে জ্যামে আটকা পড়লে আরো জীবন শেষ। যাইহোক ভালোবাসা দিবসে সবাই মিলে ভালই সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার ছেলেটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। খুব সুন্দর লাগছে দেখতে। আপু আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
আপু আমাদেরই জ্যামে বসে থাকতে ভালো লাগেনা আর বাচ্চাদের তো আরও বেশি বিরক্ত লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।ধন্যবাদ।
ছোটদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। ছোটদের মিষ্টি কথা গুলো শুনলে তো আরো বেশি ভালো লাগে। আপনার ছেলের ভালোবাসা দিবস উদযাপন দেখে ভালো লাগলো। চমৎকার মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া আমার কাছেও বাচ্চাদের মিষ্টি কথা শুনতে খুব ভালো লাগে।আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
আপনি আপনার ছেলেকে নিয়ে এভাবে ঘুরাঘুরি করতে আসেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। আর ১৪ই ফেব্রুয়ারিতে আপনার ছেলেকে নিয়ে নার্সারিতে ঘুরাঘুরি করার জন্য গিয়েছিলেন এটা জেনে খুবই ভালো লেগেছে। তাকে দেখে বুঝতে পারছি অনেক খুশি হয়েছে ঘুরাঘুরি করে। তাহলে আপনার ছেলের বাইক ভীষণ পছন্দের। বাইকে উঠে বেশ ভালই লেগেছে তার কাছে।
হ্যাঁ আপু ঘুরাঘুরি করে ছেলে খুব খুশি হয়েছে আর এখন ওর খুশিতেই আমার খুশি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপু ভালবাসা দিসব উপলক্ষে মা ছেলে মিলে বাসার পাশে নার্সারিতে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন। আপনার ছেলের ড্রেস যেমন লাল নার্সারিতে কিছু ফুলও রয়েছে লাল। নার্সারি হাটাহাটি করা অবস্থায় আপনার ছেলেকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।
হ্যাৃ ভাইয়া নার্সারির ফুলের সাথে ওর ড্রেস মিলে যাওয়াতে খুব খুশি হয়েছিল।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।