You are viewing a single comment's thread from:

RE: বাবা চলে যাওয়ার ২য় বছর পূর্ন হলো আজ

in আমার বাংলা ব্লগlast year

আপু আপনার পোস্ট পড়তে পড়তে যত সামনে যাচ্ছিলাম ততই যেন আমার বাবার কথা মনে পড়ছিল আর চোখ দুটো জলে ছলছল করছিলো। ঠিক বলেছেন আপু যারা আপনজন হারিয়েছে তারাই বুঝে আপনজন হারানোর যন্ত্রণা। আমি সবকিছু বুঝে উঠার আগেই আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। বাবার স্মৃতি নিয়ে কাটাচ্ছি বছরের পর বছর। দূরে বসে মোবাইলে বাবার মুখখানি শেষ বার দেখেছেন বলেই হয়তো আপনার কষ্টটা আরও বেশি। এভাবেই সময় যেতে থাকবে আর স্মৃতি গুলো মনের ডায়রির পাতায় জমা পড়ে রবে। এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকে এভাবেই চলে যেতে হবে। আপনার বাবা যেন পরপারে ভালো থাকেন এই দোয়া কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63643.15
ETH 1790.33
USDT 1.00
SBD 0.39