You are viewing a single comment's thread from:

RE: শীত নিয়ে আসে বিয়ের মরশুম ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

দিদি একদম ঠিক বলেছেন শীতকাল আসলেই বিয়ের ধুম পড়ে যায়। গরমকালে বিয়ে হলেও শীতের সময়ে একটু বেশিই হয়। শীতের ঠান্ডায় খাওয়া দাওয়া করতে যেমন ভালো লাগে তেমনি সাজুগুজু করতেও খুব ভালো লাগে। আপনাদের মতো আমিও ১৬ ই ডিসেম্বর গ্ৰামের বাড়িতে বিয়েত দাওয়াত পেয়ে চলে এসেছি। সবাই চায় বিয়ের মতো অনুষ্ঠান যেনো একটি মনোরম পরিবেশে হয় আর তারজন্য শীতকাল একদম পারফেক্ট। আপনারা রাজবাড়ীতে নেমন্তন্ন খেতে গিয়েছেন এটাতো এলাহি ব্যাপার। সত্যিই কালের বিবর্তনে রাজবাড়ী গুলো হারিয়ে গেলেও তা আবার নতুন করে সংস্কারের মাধ্যমে ভাড়া দেওয়া হচ্ছে আর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আলোয় সজ্জিত করা হচ্ছে এটা খুব ভালো একটা দিক। দিদি আপনাকে দেখতে বেশ কিউট লাগছে। ধন্যবাদ দিদি এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38