You are viewing a single comment's thread from:

RE: বাস্তবধর্মী গল্প: "রিক্তা ও মুক্তার পরিবার"

in আমার বাংলা ব্লগ2 years ago

দিদি আপনি খুব সুন্দর একটি গল্প শেয়ার করেছেন। রিক্তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে যেমন ভুল করেছে তেমনি অন্যদিকে চিন্তা করলে ঠিক ও করেছে। কারণ তারা খুবই নিম্নবিত্ত পরিবারে বসবাস করে। রিক্তার মায়ের পক্ষে হয়তো সংসার চালানো খুবই কষ্টকর ছিল। তাই ভালো ছেলে পেয়ে দিয়ে দিয়েছে। গ্ৰামে এখনও কিন্তু বাল্যবিবাহ হয় আর তাদের অনেকেই হয়তো বাধ্য হয় ছেলেমেয়েদের বাল্যবিবাহ দিতে। কিন্তু সেখানে আবার মুক্তাকে পাঠানো ঠিক হয়নি। এরপর আবার হঠাৎ করে মুক্তাকে সেই বাড়ি থেকে একেবারে নিয়েও আসা হয়। দেখা যাক কেন মুক্তা কে নিয়ে আসা হয়েছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Sort:  
 2 years ago 

একেবারেই ঠিক বলেছেন আপু,অনেক সময় অভাবের তাড়নায় কম বয়সে বিয়ে দিতে হয় মেয়েদের।কিন্তু এখানে বয়সের পার্থক্য অনেকটাই ছিল যেটা এখনকার সময়ে মানুষ খুব একটা ভালো চোখে দেখেনি,ধন্যবাদ আপনার দারুণ মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59866.06
ETH 1573.69
USDT 1.00
SBD 0.42