You are viewing a single comment's thread from:

RE: এখন আর শীতে নানু বাড়িতে যাওয়া হয় না।।

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া শীতকাল নিয়ে আপনার মনের অনুভূতি খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। যদিও আমি সেভাবে নানু বাড়ির আনন্দ কি বলতে পারি না। কারণ আমি ছোট থাকতেই নানা,নানু,মামা মামি সবাই মারা যায়। তারজন্য নানু বাড়ির আনন্দ কি বলতে পারবো না। তবে ছোটবেলায় শীতের যে দারুন অনুভুতি তা কিন্তু রয়েছে। আমরা ভাই বোনের সকাল বেলা ঘুম থেকে উঠে খেজুরের গুড় আর মুড়ি নিয়ে উঠোনে রোদে বসে খেতাম আর পড়ালেখা করতাম। যা এখন আর ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় না। তাছাড়া সন্ধ্যার দিকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে সবাই একসাথে বসে আড্ডা দেওয়ার আনন্দই আলাদা ছিল। সময় চলে গিয়েছে কিন্তু সেই স্মৃতি গুলো রয়ে গিয়েছে। যা আর কখনও ফিরে আসবে না। সেই দিনের কথা মনে পড়লে ভালো যেমন লাগে তেমনি কষ্ট ও লাগে। যাই হোক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago 

আপনার জীবনেও অনেক স্মৃতি রয়েছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42