You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং || স্মৃতিচারণ: বর্ষার সময় মাছ ধরার গল্প

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া সবার জীবনেই শৈশবে কাটানো খুব সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে। আজ অনেকটা বছর পর যখন সেসব কথা মনে পড়ে তখন খুব ভালো লাগে। এমনকি সবার শৈশবের স্মৃতির গল্প পড়তেও খুব ভালো লাগে। বয়সটা কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে সেই সময়টায় ফিরে যেতে। কতই না মধুর ছিল শৈশব। আমরা যতটুকু আনন্দ করেছি বর্তমানের ছেলেমেয়েরা তার অর্ধেক আনন্দটুকুও করতে পারে না। বৃষ্টির সময় আমরা ভাই বোনেরা মিলে ধান ক্ষেতে মাছ ধরতাম। সেই সময় বৃষ্টিতে ভিজে মাছ ধরার আনন্দটাই আলাদা ছিল। আপনার লেখাগুলো পড়ে যেনো মনে হলো কল্পনায় শৈশবে ফিরে গিয়েছি। ধন্যবাদ ভাইয়া শৈশবের এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago 

আপনার লেখাগুলো পড়ে যেনো মনে হলো কল্পনায় শৈশবে ফিরে গিয়েছি।

এটা জেনে খুব ভালো লাগলো আপু আমার। এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37