You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু ঠিক বলেছেন হাতে মোবাইল থাকলে আমরা সবাই ফটোগ্রাফার। ফটোগ্ৰাফারদের মতো ভালো ফটোগ্রাফি করতে না পারলেও, চেষ্টা করলে দোষের নয়। তাইতো সামনে যা পাই তাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমাদের আশেপাশে এত সুন্দর জিনিস রয়েছে যা ফটোগ্রাফি না করলে কখনোই বুঝা যেত না। যাই হোক আপনি আজ খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। গ্রাম থেকে তোলা বন্য ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। অনেকদিন পর এই বন্য ফুল গুলো দেখতে পেলাম। ছোটবেলায় আমরাও এগুলো দিয়ে খেলাধুলা করেছি। গ্ৰামের প্রতিটা মানুষেরই এসব ফুলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago 

চারপাশে এত সুন্দর প্রকৃতি আর হাতে যদি মোবাইল থাকে তাহলে কি বসে থাকা যায়। যাই হোক আপু ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38