You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং || শৈশবের স্মৃতিচারণ : সাপে কাটার গল্প

in আমার বাংলা ব্লগ2 years ago

ঠিক বলেছেন ভাইয়া শৈশবের স্মৃতি কখনও মধুর হয় আবার কখনও ভয়ানক হয়ে থাকে। আপনার গল্প পড়ে আমার চাচাতো ভাইয়ের কথা মনে পড়ে গেল। শিবানীকে হয়তো সাধারণ কোনো সাপে কামড় দিয়েছে যার জন্য ওঝা বিষ নামাতে পেরেছে। বিষাক্ত সাপে কামড় দিলে তা কখনোই সম্ভব হতো না। আমার চাচাতো ভাই রাতে মাছ ধরতে গিয়ে সাপের কামড় খায় আর এভাবেই ওঝার কাছে নিয়ে যায়। সেই সময় ওঝা বলেছিলো বিষ নেমে গিয়েছে কিন্তু বাড়িতে আনার সাথে সাথে আবার ছটপট শুরু করে দেয়। অবশেষে তাকে হাসপাতালে নিয়ে যাবে বলে অর্ধেক রাস্তায় গেলেই মারা যায়। এখনও গ্ৰামের কিছু কিছু মানুষ মনে করে সাপে কামড় দিলে ওঝার কাছে নিতে হবে। কিন্তু তখন যদি আমার ভাইকে সরাসরি হাসপাতালে নিয়ে যেতো তাহলে হয়তো বেঁচে যেতো। যাই হোক শিবানী সুস্থ আছে জেনে ভালো লাগলো। এভাবে রাতের অন্ধকারে বের না হওয়াই ভালো।

Sort:  
 2 years ago 

আমার চাচাতো ভাই রাতে মাছ ধরতে গিয়ে সাপের কামড় খায় আর এভাবেই ওঝার কাছে নিয়ে যায়। সেই সময় ওঝা বলেছিলো বিষ নেমে গিয়েছে কিন্তু বাড়িতে আনার সাথে সাথে আবার ছটপট শুরু করে দেয়।

অনেক কষ্ট পেলাম আপু, এই ঘটনাটি শুনে। সাপে কামড়ালে গ্রামের মানুষ প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়ার মত বড় ভুলটা করে থাকে। যার ফলে অনেক মানুষের মৃত্যু চিকিৎসার অভাবেই হয়ে যায় সাপে কামড়ানোর ফলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39