You are viewing a single comment's thread from:

RE: হরিপুর সমুদ্র সৈকতের নির্জনতা

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনার কাছ থেকে অফ বিট ডেস্টিনেশন সম্পর্কে জেনে ভালো লাগলো। সমুদ্রের গভীরতা মাপতে গেলে আর নিরিবিলি সময় কাটানোর জন্য অফ বিট ডেস্টিনেশনের মতো জায়গায় যাওয়া খুবই প্রয়োজন। অনেক সময় সমুদ্র সৈকতে অনেক মানুষের ভিড়ে ঘুরে আনন্দ পাওয়া যায় না কিন্তু জন মানুষহীন জায়গায় একলা থাকতে পারলে সেই সময়টা খুব ভালো উপভোগ করা যায়। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে জায়গাটা খুবই নিরিবিলি। এমন জায়গায় বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে খুব ভালো হবে। বাচ্চারা তাদের ইচ্ছে মতো আনন্দ করতে পারবে। হরিপুর সমুদ্র সৈকতের আশেপাশের হোটেল এবং রিসোর্ট গুলো আমপানে গুঁড়িয়ে দিয়ে গেছে জেনে খারাপ লাগলো। একটু সময় নিয়ে ক্রিকেট খেলা দেখেই আসতেন তাহলে আরও বেশি ভালো লাগতো। ধন্যবাদ দাদা হরিপুর সমুদ্র সৈকতে কাটানো এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39