You are viewing a single comment's thread from:

RE: আমার মায়ের আচঁল ছিল আমার ব্যাংক।।

in আমার বাংলা ব্লগ2 years ago

সাত দিনে সাপ্তাহ যায়, তিশ দিনে মাস যায়, ৩৬৫ দিনে বছর যায়। কোনদিন তো মাকে নিয়ে কিছু লেখা হয় না।

ভাইয়া খুব সুন্দর কথা লিখেছেন একটি বছরের মধ্যে এতগুলো দিন যায় তারপরেও একটি দিন মাকে নিয়ে লেখার কোন সুযোগ হয় না আমাদের। সত্যিই মাকে ভালোবাসার জন্য কোন দিন এর প্রয়োজন হয় না, যে কোন সময় যে কোন দিন মা কে ভালোবাসা যায়। ভাইয়া প্রতিটা মায়ের আঁচল যেন সব সন্তানের কাছে ব্যাংক মনে হয়। আমিও ছোটবেলায় এভাবেই মায়ের আঁচল থেকে টাকা খুলে নিয়ে যেতাম। আমারও অজানা থাকতো সেই টাকাগুলো কিভাবে মায়ের আঁচলে আসতো। তবে হয়তো বড় হওয়ার সাথে সাথে সে মুহূর্তগুলো হারিয়ে গিয়েছে কিন্তু সেই স্মৃতিগুলো এখনো মনে হলে খুব ভালো লাগে। তখন টাকার মূল্য বেশি ছিল, বর্তমানে টাকার কোন মূল্যই নেই। তাই তো এত টাকা দিয়ে জিনিস কিনেও সেই স্বাদ আর খুঁজে পাওয়া যায় না। মাকে নিয়ে লেখা আপনার পোস্ট পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago 

জী আপু কোনদিন তো স্পেশাল ভাবে মাকে নিয়ে কিছু লেখা হয় না, আজকে মা দিবস উপলক্ষে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39