You are viewing a single comment's thread from:

RE: রোডের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

বাসে ঘোরাঘুরির মজাই আলাদা। ঘুরতে গেলে যদি কিছু দেখতেই না পারি তাহলে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। তাছাড়া দোতালা বাসের উপরে বসলে অনেক কিছু দেখা যায় সেজন্যই আপনার মেয়েরা দোতলা বাস পছন্দ করে। ঠিক বলেছেন আপু একটি শহরে রাস্তাঘাট ও আশেপাশের পরিবেশ দেখলেই বোঝা যায় সেই শহর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপু বিদেশেই সম্ভব এভাবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমাদের দেশে তো ঘরের ভিতরেই পরিষ্কার থাকে আর সেই জায়গায় রাস্তা ঘাট। রাস্তার পাশে প্রচুর গাছপালা রয়েছে আর এভাবে যদি গাছপালায় ঘেরা থাকে তাহলে গরম তো কম লাগবেই। প্রতিটা রাস্তার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। সময় বেশি লাগলেও বাসে করে গিয়েছেন বলেই এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করতে পেরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62690.84
ETH 1772.84
USDT 1.00
SBD 0.39