You are viewing a single comment's thread from:

RE: গল্প||অভিমান পর্ব -২(শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago

সত্যি আশেপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে গল্পের সৃষ্টি হয়। সেই ঘটনাগুলোই এক সময়ে আমাদের কাছে গল্প হয়ে ধরা দেয়। আপনি আজ খুব সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার গল্প পড়ে যেমন ভালো লেগেছে তেমনই শেষের দিকে এসে খুব কষ্ট লেগেছে। প্রথম পর্ব পড়া হয়নি তবে এতোটুকু বুঝেছি প্রথম পর্বে দিয়ার বড় ধরনের রোগ ধরা পড়েছে। যার কারণে পরিবারের সবাই খুব ভেঙ্গে পড়ে। কিন্তু দিয়ার বাবা দিয়াকে রেখে দিনাকে বিয়ে দিয়ে দেওয়াতে দিয়া খুব ভেঙ্গে পড়ে। এই কাজটি করা হয়তো দিনার বাবার উচিত হয়নি, কিন্তু বাবা হিসেবে তিনিও বা কি করবে। বড় মেয়ের সমস্যা রয়েছে বলে ছোট মেয়েকে তো আর ঘরে রেখে দেওয়া যায় না। তবে দিয়া এ বিষয়টি মেনে নিতে পারেনি আর এক্ষেত্রে দিয়া অনেক বড় একটি ভুল করে বসে, যার পরিণতি মৃত্যু। সে হয়তো পরিবারের সাথে এ বিষয়টি আলোচনা করলে তার একটু হলেও ভালো লাগতো। হয়তো দিনার মত কেউ তাকে সময় দিতে পারত না কিন্তু তারপরেও দিয়ার একাকীত্ব মনে হতো না। খুব সুন্দর গল্প লিখেছেন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago 

আপু আপনার কাছে আমার গল্পটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37