You are viewing a single comment's thread from:

RE: ভুলে যাওয়ার রোগে আক্রান্ত!

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার মনে হয় কি আপু আপনার দু'টো কীবোর্ড আপনার সাথে মজা করেছে। যেমন সবসময় নতুনটা দিয়ে কাজ করেন বলে পুরোনোটা কষ্ট পাচ্ছিলো। তাইতো সেদিন ইচ্ছে করেই আপনার নতুন কীবোর্ড বাসায় আসতে চাইনি,যাতে করে আপনি পুরোনোটা ব্যবহার করতে পারেন। তারা দুই বন্ধু মিলে আপনাকে মন ভুলা রোগী বানিয়ে দিয়েছে হা হা হা, মজা করলাম। যাই হোক আপু আপনার মতো মাঝে মাঝে আমিও এমন পরিস্থিতিতে পড়ে যাই। একদিন তো রান্না করতে গিয়ে লবণের জায়গায় চিনি দিয়ে দিলাম। সেই সময়টায় খুব রাগ হয় কিন্তু পড়ে মনে পড়লে নিজেই হাসতে হাসতে শেষ। যাক অবশেষে কীবোর্ড ঠিক জায়গায় রয়েছে আর পুরোনোটা দিয়ে কাজ সারতে পেরেছেন জেনে ভালো লাগলো।

Sort:  
 2 years ago 

হাহাহা,এভাবে তো ভেবে দেখিনি।
আপনার রান্নার ব্যাপারটা নিয়ে ভেবে দেখলাম আর মনে হলো একবার টেস্ট করা গেলে মন্দ হতোনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64138.77
ETH 1734.46
USDT 1.00
SBD 0.42