You are viewing a single comment's thread from:

RE: "শীতকালীন জমজমাট বিরিয়ানি পিকনিক"

in আমার বাংলা ব্লগ2 years ago

ঠিক বলেছেন ভাইয়া দিন যত যাচ্ছে বয়স তত বাড়ছে আর বয়সের সাথে সাথে সময়টাও পাল্টে যাচ্ছে। আমরা যখন ছোট বেলায় পিকনিক করেছি তখন একেক জনের বাড়ি থেকে একটা জিনিস আর ক্ষেত থেকে শাকসবজি তুলে এনেছি। কিন্তু এখন আর সেই সময় নেই তাই সবার মাঝে একটা নির্দিষ্ট টাকা দেওয়া হয় আর তা দিয়েই পিকনিকের আয়োজন করা হয়। কিন্তু সেই আনন্দ এখন আর পিকনিকের মধ্যে খুঁজে পাওয়া যায় না।যাই হোক আপনারা অনেক জন মিলে পিকনিকের আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো। এই খাবারের স্বাদ রেস্টুরেন্টের মতো না হলেও খেতে খুব ভালো লাগে। পিকনিকের খুব সুন্দর ফটোগ্রাফি ও আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38