You are viewing a single comment's thread from:

RE: বাচ্চাদের ছুটির দিনে দারুণ একটি অ্যাক্টিভিটি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমাদের সময় তো এগুলো ছিল না তাই যখন স্কুল ছুটি পেতাম তখন খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন খেলায় ব্যস্ত হয়ে পড়তাম। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগের বাচ্চারা ছুটি পেলেই টেলিভিশন আর মোবাইলের মধ্যে মজে যায়। তবে সেগুলো থেকে দূরে রাখতে আপনি খুব সুন্দর অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করেছেন। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। মোবাইল আর টিভি দেখে সময় নষ্ট না করে কোনো কাজ করলে সেটাতে বরং তাদের জ্ঞান বাড়বে। আপনার দুই মেয়ে মিলে দারুন সব জিনিস বানিয়েছে। কানের দুল যেমন সুন্দর হয়েছে তেমনি সুন্দর হয়েছে ব্রেসলেট। তাদের নামের অক্ষর দিয়ে ব্রেসলেট বানানোতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। প্রতিসপ্তাহে তাদের নতুন নতুন অ্যাক্টিভিটিস দেওয়ার চেষ্টা করবেন এতে তারা যেমন আনন্দ পাবে তেমনি আপনার কাছেও ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63366.77
ETH 1771.75
USDT 1.00
SBD 0.39