ভাইয়া তাহলে তো আপনার আজ সকাল বেলা খুব ভালো কেটেছে। সত্যিই গতকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য ঢাকা শহর যেন শীতল হয়ে গিয়েছে। এর মধ্যে আবার কারেন্ট না যাওয়াতে সবাই আরামে ঘুমাতে পারছে। ঠিক বলেছেন ভাইয়া ঢাকা শহরে হাতেগোনা খুব কম জায়গা রয়েছে যেখানে গেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। আপনার বাসা হাতির ঝিলের কাছে হওয়াতে আপনার জন্য ভালো হয়েছে। সকাল সকাল সুন্দর প্রাকৃতিক পরিবেশে হাঁটতে পেরেছেন।