You are viewing a single comment's thread from:

RE: ইকোপার্কের কয়েকটি ফটোগ্রাফি।।১৫ মার্চ ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার ছোট ভাই এত দিন পরে এসেছে আর আপনি শত ব্যস্ততার মাঝেও তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন শুনে খুব ভালো লাগলো। অনেক সময় একা একা কোথাও ঘুরতে যাওয়া আর নিজেকে সময় দেওয়া হয়না। কিন্তু যখন কেউ বেড়াতে আসে তখন তার সাথে সময় কাটাতে ভালো লাগে। আপনাদের এই ইকোপার্কের কথা অনেক শুনেছি আর টিভিতে বহুবার দেখেছি।তবে আজ আপনার পোস্টের মাধ্যমে সেই ইকোপার্কের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঠিক বলেছেন দাদা সন্ধ্যা হয়ে গেলে গ্ৰামে ঘুরাঘুরি করতে ভালো লাগে না। কারণ তখন আর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না। ধন্যবাদ দাদা সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38