You are viewing a single comment's thread from:

RE: ওলের ডাঁটা দিয়ে বড়ো কাঁকড়ার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

ওলের ডাঁটা আর বড়ো কাঁকড়া কোনোটাই আমার খাওয়া হয়নি। ওলকচু খাওয়া যায় জানি কিন্তু এর ডাঁটা খাওয়া যায় জানা ছিল না। আপনি সব রেসিপিতে খুব সুন্দর করে সবজিগুলো ভেজে নেন এবং তেলের মধ্যে প্রথমে কালো জিরা ব্যবহার করেন যা আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লাগে। আপনার রেসিপির প্রক্রিয়াকরণ দেখে আমিও একদিন সবজি ভেজে ও তেলের মধ্যে কালো জিরা দিয়ে রেসিপি তৈরি করেছিলাম খুবই সুস্বাদু হয়েছিল।দাদা আপনার কাছ থেকে কালো জিরা দিয়ে রান্না শেখা। কালো জিরা দিলে রেসিপির আলাদা একটা ফ্লেভার চলে আসে। যদিও কাঁকড়ার স্বাদ নেওয়া হয়নি কিন্তু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। দাদা কিছু মনে করবেন না আপনার ইউনিক রেসিপি দেখে আপনার একটা সুন্দর নাম দিতে ইচ্ছে করছে তাই কথা চেপে না রেখে বলেই দিলাম"ইউনিক রেসিপিওয়ালা" আমার কাছে এই নাম অনেক ভালো লেগেছে সেজন্য দিয়ে দিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36