You are viewing a single comment's thread from:

RE: আলু এবং টমেটো দিয়ে শোল মাছের ঝোল

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা ঠিকই বলেছেন এখন যে টমেটো পাওয়া সেগুলো ক্যাটকা খেতে কোনো স্বাদ নেই। আমি টমেটো আধা সিদ্ধ করে ছোট ছোট পলিথিনে নিয়ে ডিপফ্রিজে রেখে দিয়েছি। আপনার মতো আমার কাছেও টমেটো অনেক প্রিয় তারজন্য সব তরকারিতে টমেটো দিয়ে খেতে অনেক ভালো লাগে। এমনকি কাঁচা খেতে আরো বেশি ভালো লাগে তবে আপনার মতো সকাল বেলা এভাবে কখনো খাওয়া হয়নি। আমি শোল মাছ ছোটবেলা থেকেই একদম পছন্দ করি না। কিন্তু দাদা আপনার টমেটো ও আলু দিয়ে শোল মাছের এত সুস্বাদু রেসিপি দেখে মনে হচ্ছে একবার টেস্ট করলে ভালো হতো। যদিও আজ পর্যন্ত কখনো শোল মাছ খাওয়া হয়নি তারপরও যদি কখনো শোল মাছ আনা হয় তাহলে আপনার রেসিপি দেখে তৈরি করার চেষ্টা করবো। এত সুন্দর ভাবে পরিবেশন করে একা একা খেয়ে বলছেন এখান থেকে খেয়ে নিতে তাহলে কি আর করার খেয়েই নিলাম। খুব টেস্টি হয়েছে 😄😜। ধন্যবাদ দাদা সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38