You are viewing a single comment's thread from:

RE: কম মশলায় তৈরি সয়াবিনের তরকারি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

দাদা আপনার এই রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আমি কখনো সয়াবিন বড়ি খাইনি। সয়াবিন বড়ি দিয়ে সজনে ডাটার রেসিপি মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে।আমি সজনে ডাটা ও দেশি আলু শুঁটকি দিয়ে রান্না করে খেয়েছি। একদম ঠিক কথা বলেছেন দাদা অনেকদিন আমিষ খাওয়ার পরে যদি একটু নিরামিষ জাতীয় খাবার খাওয়া হয় তাহলে এর স্বাদটা দারুন লাগে। আপনার রেসিপির শুরুতে তেলের মধ্যে জিরা দিয়ে থাকেন সেটা আমার অনেক ভালো লাগে। হ্যাঁ দাদা তরকারি একটু দম বসে যাওয়ার পরে জিরা দিলে সত্যি খেতে আরো সুস্বাদু লাগে। আপনার রেসিপির কালার দেখতে অসাধারণ হয়েছে। যেহেতু কালার দেখতে এতটা সুন্দর হয়েছে তার মানে খেতেও অনেক সুস্বাদু হয়েছে নিশ্চয়ই।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল যাতে সামনে আরো ইউনিক রেসিপি নিয়ে আমাদের মাঝে আসতে পারেন।

Sort:  
 4 years ago 

এটা কুমড়ো বড়ি না, সয়াবিন বড়ির তরকারি। সয়াবিন বড়ির তরকারি খেতে দারুন লাগে নিরামিষ এর মধ্যে।

 4 years ago 

দুঃখিত দাদা সয়াবিন বড়ি লিখতে গিয়ে কুমড়ো বড়ি লিখে ফেলেছি।আমার এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39