ঈদের কেনাকাটা করার কিছু মুহূর্ত - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আসসালামু আলাইকুম
আশা করি সবাই অনেক ভাল আছেন, আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজ আবারো আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে আমার শপিং করার কিছু মুহূর্ত শেয়ার করব। আসলে এখন যেহেতু রমজান মাস এবং প্রচন্ড গরম পড়েছে তার জন্য শপিং করা খুবই কষ্টকর। গরমের জন্য শপিং করতে যাই যাই করে আর যাওয়া হয়না। সেইজন্য ঈদের শপিং এবার অনেক দেরি হয়ে গেছে। অন্যসময় রমজানের প্রথম দিকেই করে ফেলি। আজ বাহিরে যেমন রোদ উঠেছে তেমনি প্রচন্ড গরম শুরু হয়েছে।এই গরমে শপিং করার কি মজা সেই মুহূর্তগুলি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব এবং সেই সাথে কিছু ফটোগ্রাফিও শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে।
এখন যেহেতু গ্রীষ্মকাল তাই গরমের তাপ একটু বেশি এবং অনেক বেশি গরম শুরু হওয়াতে সহ্য করা কঠিন হয়ে পড়েছে। গরমের মধ্যে রমজান শুরু হয়েছে এবং রোজার ভিতর বাহিরে গিয়ে শপিং করা খুবই কষ্টকর। আমি মনে করি যারা রমজানের আগে শপিং করেছে তারা বুদ্ধিমানের কাজ করেছেন। রমজানের আগে শপিং করতে গেলে যদি গলা শুকিয়ে যায় তাহলে এক গ্লাস শরবত হলেও খাওয়া যায় কিন্তু রমজানের মধ্যে করলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। সন্ধ্যার পরেতো শপিং করার ইচ্ছাই চলে যায়। সেজন্য আজ দিনের বেলা গিয়েছিলাম শপিং করতে কিন্তু শপিং করতে গিয়ে আজ গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে।
ঈদ সামনে চলে আসায় রাস্তায় মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে। রাস্তায় জ্যামের পরিমাণও বেড়ে গিয়েছে। মার্কেটের ভিতরে মানুষের এত ভিড় মার্কেট করাটা মুশকিল হয়ে পড়েছে। একেতো প্রচন্ড গরম আরেক মানুষের ভিড় কিন্তু কিছু করার নেই।সাবাইকে তো মার্কেট করতে হবে। ঈদের আর বেশি দিন বাকি নেই সেজন্য গরম থাকলেও মার্কেট করতে হবে। যদি পানির পিপাসাও লাগে তাহলেও কিছু করার নেই।
আজ সকালবেলা আমরা হঠাৎ করে প্ল্যান করলাম আজকে শপিং করতে যাবো। এজন্য আমরা সকাল এগারোটায় বাসা থেকে বের হলাম। প্রথমে আমরা গুলিস্থান চলে যাই। সেখানে গিয়ে তো আমি একেবারেই অবাক হয়ে গিয়েছি। প্রচুর মানুষের ভিড় আর অনেক গাড়ি রয়েছে। এমনিতেও সেখানে প্রচুর ভিড় থাকে এখন আবার ঈদের সময় এসেছে তার জন্য আরো বেশি ভিড় শুরু হয়েছে।সেখান থেকে আমার জন্য এবং আমার হাসব্যান্ডের জন্য কেনাকাটা করি। সেখান থেকে দুজনের শপিং করতে প্রায় অনেক সময় চলে গিয়েছে।
এরপর আমি চলে আসলাম শনিআখরা। এখানে খুব সুন্দর একটি মার্কেট আছে। যেখান থেকে আমি আমার বেবির জন্য সবসময় মার্কেট করে থাকি। এই মার্কেটের ভিতরে গিয়ে একটু শান্তি পেলাম। মার্কেটের ভিতরে এসি দেওয়ায় অনেক ঠান্ডা অনুভব করলাম তার জন্য অনেক ভালো লেগেছে। এখানে মানুষের ভিড় গুলিস্তানের তুলনায় কম ছিল। এখান থেকে আমার ছেলের জন্য মার্কেট করে বাসায় চলে আসলাম।
এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি শপিং করে কি কি কিনেছি।
এই ছিল আমার আজকের ঈদের কেনাকাটা করার কিছু মুহূর্ত। আশা করি আমার এই মুহূর্তগুলো আপনাদের কাছে ভাল লেগেছে। আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।
| Camera | Realme C21 |
|---|---|
| Photographer | @tanjima |
| Location | Dhaka |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার ঈদের কেনাকাটা দেখে আমার কাছে খুবই ভালো সাথে করে হিংসা ও হচ্ছে কারণ আমার বাসায় বসুন্ধরা সিটির সাথে অথচ আমি এখনো ঈদের কেনাকাটা এখনো শুরূ ও করতে পারি নাই।গত শুক্রবারে আড়ং গিয়ে দুইটা পাঞ্জাবি পছন্দ করে রেখে আসলাম বাট একটু পরে গিয়ে দেখি আমার পছন্দ করে রাখা পাঞ্জাবিগুলা সেল হয়ে গেছে।যাইহোক, আপনার জন্য শুভ কামনা রইল।
ভাইয়া তাড়াতাড়ি করে নেন তা না হলে পরে আরো বেশী ভিড় জমে যাবে। এমনকি আরো বেশি গরমও থাকতে পারে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1518921813752881152?s=20&t=eAEKaWUi1iqnYS70k-VuPQ
সবারই প্রায় ঈদের কেনাকাটা শেষ আপনারও কেনাকাটা শেষ হয়ে গেল কিন্তু আমি এখনো কিনাকাটা করতে পারলাম না।
ভাইয়া আপনিও তাড়াতাড়ি করে নেন ঈদ চলে এসেছে। আর যে পরিমাণ গরম বেড়ে যাচ্ছে এতে সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য।
আপনি ঈদের শপিং করা অনেক সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপু আপনার শপিং করা দেখে মনে হচ্ছে আপনি প্রায় ঈদের শপিং শেষ করেছেন। ঈদের শপিং করা এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যা আপু আমার ঈদের শপিং করা শেষ। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আর কিছুদিন পরেই ঈদ অনুষ্ঠিত হবে। তাই সকলের কেনাকাটা করছে। আজকে আপনিও কেনাকাটা করলেন। আসলে প্রচণ্ড গরমে মার্কেট করে কোন শান্তি নেই। তারপরেও ঈদের জন্য কেনাকাটা করতে হবে। যাক আপনার ঈদের মার্কেট করে দেখে ভালো লাগলো।
হ্যাঁ ভাইয়া অনেক গরম পড়েছে। মার্কেট করে কোন শান্তি নেই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু ঈদের কেনাকাটা শুরু করেছেন কারন তারাতাড়ি মার্কেট করাই ভালো। এর পরে কিনলে মানুষের ভিড়ে শেষ হইয়া যাইহোক ঈদের মার্কেট করেছেন খুবই ভালো লাগলো দেখে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া তাড়াতাড়িই করতে চেয়েছিলাম তারপরও অনেক দেরি হয়ে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। তার জন্য শুভকামনা রইল।
প্রায় প্রতিদিনই শপিং করতে মার্কেটে যেতে হচ্ছে। কি যে বিরক্ত কর এই শপিং করা তা বলার বাইরে। প্রচণ্ড গরমে শপিং মলের ভেতরে ও বাইরে অস্বস্তিকর পরিবেশ আমার কাছে একদমই ভালো লাগে না। তবুও ঈদ বলে কথা তাই তো বাধ্য হয়ে শপিং করতে যেতে হয়। ঈদের কেনাকাটা করার কিছু মুহূর্ত আপনি অত্যন্ত সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া দুই একটা জিনিস কিনতে বার বার মার্কেটে যাওয়া হয়। এই গরমের মধ্যে মার্কেটে গেলে অশান্তি লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য শেয়ার করার জন্য।
একটা খাঁটি কথা বলেছেন। শপিং করতে গেলে এমনিতেই মাথা গরম হয়ে যায় এর মধ্যে আবার রমজান মাস। রোজা থেকে খুবই কঠিন অবস্থা । আপনি তাও শেষ করলেন অনেকে এখনো করে নাই। শুভকামনা রইলো।
আমার তো রোজা রেখে শপিং করে আজ অবস্থা খারাপ হয়ে গেল। আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
শপিং সেন্টার এর ভিতরে মানুষের চাপ কম দেখা যাচ্ছে। তবে বাহিরে মনে হয় অনেক মানুষের সংখ্যা বেশি। আজকে আমি কিছু সময় শপিং করার জন্য গিয়েছিলাম এবং সেখানে অনেক মানুষের সংখ্যা ছিল যার কারণে প্রচুর গরম ছিল।
হ্যাঁ ভাইয়া মার্কেটের ভিতরে মানুষের চাপ একটু কম। কিন্তু বাহিরে মানুষের চাপ অনেক বেশি। ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।
ঈদের শপিং এ গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছেন। অনেক সুন্দর সময় কেটেছে আপনার। অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
এই গরমের মধ্যে সুন্দর সময় কাটাতে পারলাম না ভাইয়া তাও যতটুকু থেকেছি ভালোই লেগেছে। খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।