DIY- (এসো নিজে করি) 👒 "টুপির গিফট বক্স" 👒। ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য
আসসালামু আলাইকুম, আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আপনাদের কাছে আমি আবারও নতুন একটি ডাই নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার কাছেই আমার বানানো এই ডাই অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের যে ডাই উপহার দিব তার নাম টুপির গিফট বক্স। আমরা যদি কোন ছোট ছোট জিনিস গিফট পাই তাহলে সুন্দর একটা বক্সে রাখতে খুবই ভালো লাগে। সেটা যদি হয় রঙিন কাগজ দিয়ে বানানো টুপির গিফট বক্স তাহলে তো আরও ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে আমরা কত কিছুই না বানাতে পারি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে।
👒টুপির গিফট বক্স বানাতে যা যা লাগবে👒
১. রঙিন কাগজ
২. কাঁচি
৩. গাম
৪. পেন্সিল
৫. কম্পাস
👒টুপির গিফট বক্স বানানোর ধাপ নিচে দেখানো হল 👒
👒 প্রথম ধাপ 👒
প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে একসাইট থেকে লম্বা করে কেটে নেব। পাশের দিক থেকে একটু বেশি করে নিয়েছি। সুন্দর করে একদম সমান করে লম্বা অংশ কেটে নেব।
👒 দ্বিতীয় ধাপ 👒
এবার আমি এক পাশে এক ইঞ্চি সমান করে প্রথমে একটি দাগ কেটে নেব। তারপরে সে দাগ পর্যন্ত ছোট ছোট অংশ কেটে নেব। আমি অল্প একটু ফাঁক রেখে ছোট অংশ কেটে নিলাম।
👒 তৃতীয় ধাপ 👒
তারপরে একপাশে গাম লাগিয়ে অন্য পাশের সাথে চাপ দিয়ে লাগিয়ে নেব। এরপর পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে শুকিয়ে যায়।
👒 চতুর্থ ধাপ 👒
এরপরে আবারও রঙিন কাগজ নেব। তারপরে এখান থেকে দুটি গোল অংশ কেটে নেব। একটু বড় করেই কেটে নিয়েছি। কারণ আমার কাছে কতটুকু বড় লাগবে আমি জানি না।
👒 পঞ্চম ধাপ 👒
এখন আমি এই গোল অংশকে গাম দিয়ে বক্সের নিচে লাগিয়ে নেব। যেহেতু আমি গিফট বক্স বানাবো তার জন্য দুটি বক্সের নিচে এ দুটি গোল অংশ সুন্দরভাবে লাগিয়ে নেব। এরপরে শুকানোর জন্য দুই মিনিট রেখে দেবো।
👒 ষষ্ঠ ধাপ 👒
এরপরে আমি বড় করে আরো একটি গোল অংশ কেটে নেব। আমি একটি রঙিন কাগজের সম্পূর্ণ থেকে বড় অংশটি কেটে নিয়েছি। এরপরে গোল অংশটিকে যতক্ষণ পর্যন্ত ভাঁজ করা যায় ততক্ষণ পর্যন্ত ভাঁজ করে আমি সুন্দর করে ফুলের আকৃতি দিয়ে কেটে নিয়েছি।
👒 সপ্তম ধাপ 👒
এবার ফুলের মাঝখান দিয়ে বক্সের সমান করে কেটে নিতে হবে। এমন ভাবে কাটতে হবে যাতে বক্সের ভিতরে দেওয়া যায়। কাঁচির সাহায্যে আমি সুন্দরভাবে ফুলটিকে কেটে নিলাম।
👒 শেষ ধাপ 👒
এবার আমি ফুলের কাটা অংশের ভিতরে বক্সটি দিয়ে গামের সাহায্যে সুন্দরভাবে লাগিয়ে নেব। তারপরে সাদা কাগজ থেকে চিকন করে একটি অংশ কেটে নিয়ে তার মধ্যে কলম দিয়ে আমি কিছু ফুটা দিয়ে দিলাম। এবার এটিকে গামের সাহায্যে টুপির মধ্যে লাগিয়ে নিলাম। তাহলেই হয়ে যাবে আমাদের আজকের টুপির গিফট বক্স। বক্স দেখতে খুবই সুন্দর লাগছে। এভাবে বানিয়েও আমরা এটার ভিতর আমাদের টুকটাক কিছু জিনিস রেখে দিতে পারব। আবার এটাকে আমরা ঘরের সুকেসের ভিতরে সাজিয়ে রাখতে পারব। এটি বানানোর পরে দেখতে খুবই সুন্দর লাগছিল। ধন্যবাদ সবাইকে। দোয়া করবেন যেন আবারও নতুন একটি ডাই নিয়ে আপনাদের কাছে আসতে পারি।
আপনি অসাধারণ একটি টুপির বক্স বানিয়েছেন। এ দেখতে বেশ চমৎকার এবং আপনার বানানোর কৌশলটা ছিল অসাধারণ। আপনার প্রতিটি ধাপ আমি খুব ভালোভাবে দেখেছি প্রতিটি ধাপ সত্যিই অমায়িক ছিল। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। দোয়া করবেন আরো যেন ভালো কোনো পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।
সত্যি অসাধারন একটি ডাই পোস্ট করেছেন আপু খুব সুন্দর হয়েছে গিফট বক্স টি।ধাপ গুলোও বেশ গুছিয়ে করেছেন শুভ কামনা রইল।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
টুপির গিফট বক্স ওয়াও!!
দেখতে বেশ ভালো দেখাচ্ছে।
কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।
হুম ভাইয়া আমরা যদি প্রতিটি ডাই এর সাথে মিলিয়ে রঙিন কাগজ নিতে পারি তাহলে আমি মনে করি আমরা যে জিনিস বানাবো সেটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে।
টুপির গিফট বক্স তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর করে দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি টুপির বক্স তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের তৈরি সবকিছুই দেখতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা বক্সটি ও অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
সত্যি আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস অনেক সুন্দর লাগে। আর সেটি যদি সুন্দর করে বানানো যায় তাহলে তো আরো ভালো লাগে।
ওয়াও ! খুব অসাধারণ হয়েছে টুপির গিফট বক্স । আমার অনেক ভালো লেগেছে এটি দেখে । ধাপ গুলো খুব অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আর আপনার জন্যও শুভকামনা রইল।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে টুপির গিফট বক্স তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই টুপির গিফ্ট বক্সটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ ব্যবহার করে যে এরকম সুন্দরভাবে টুপির গিফট বক্স তৈরি করা যায় সেটা আসলে আমি আপনার পোস্ট না দেখলে জানতেই পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ইউনিক পোস্ট আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।
এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন সামনে যেন আরো নতুন কিছু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি।