রঙিন কাগজ দিয়ে জামার অরিগ্যামি
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। কারণ ছেলেটা আজ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তার জন্য কিছু ভালো লাগে না। তবে দু'দিন আগে পোস্ট তৈরি করে রেখেছি বলে সমস্যা হয়নি। আমি এই সপ্তাহে চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। সেই হিসেবে আজকেও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি। আজ আপনাদের দেখাবো রঙিন কাগজ দিয়ে জামা বানানোর অরিগ্যামি। আমার কাছে এই অরিগ্যামি অনেক ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে।
আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আমার এই অরিগ্যামি তৈরি করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। আমি এই অরিগ্যামি দু'দিন আগে করেছিলাম। তারজন্য মাঝে মাঝে কিছু পোস্ট রেডি করে রাখলে কাজে লাগে। হঠাৎ নিজেও অসুস্থ হয়ে পড়তে পারি কিংবা পরিবারের কেউ অসুস্থ হতে পারে অথবা মেহমান চলে আসতে পারে তখন খুব বিপদে পড়তে হয়। যাই হোক এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যখন সম্পূর্ণ বানানো শেষ হলো তখন দেখতে খুবই ভালো লেগেছে। সত্যিই রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো জিনিস দেখতে অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে জামার অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
জামা বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে রঙিন কাগজ তিন ভাঁজ করে নেব। এরপর প্রথম ভাঁজের মধ্যে আবারও ভাঁজ করে নেব।
𒆜২য় ধাপ𒆜
এরপর সেই ভাঁজ উল্টিয়ে আবারও ভাঁজ করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এবার অর্ধেকের বেশি অংশ নিয়ে মাঝখান বরাবর ভাঁজ করে নেব। এরপর সেই দুই ভাঁজের মাঝখানে অল্প করে ভাঁজ করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এখন নিচের অংশের দু'পাশের ভাঁজ অংশ টান দিয়ে ফ্রগের ডিজাইন দিয়ে নেব। উপরের একপাশের অংশ ভাঁজ করে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এরপর অপর পাশও ভাঁজ করে নেব।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার ভাঁজ অংশের মাঝখানের ফাঁকা অংশ ভাঁজ করে নেব। এরপর উল্টিয়ে ভাঁজ করে নেব।
𒆜৭ম ধাপ𒆜
এখন উপরের ছোট অংশ ভাঁজ করে নেব। এরপর নিচের দুই কোণা চিকন করে ভাঁজ করে নেব।
𒆜৮ম ধাপ𒆜
তারপর নিচের দুই কোণা চিকন করে লম্বা ভাবে ভাঁজ করে নেব। এরপর উল্টিয়ে উপরের অংশ ভাঁজ করে একপাশের হাতা বানিয়ে নেব।
𒆜শেষ ধাপ𒆜
এরপর অপর পাশের হাতাও বানিয়ে নেবো। সবশেষে কালো কলম দিয়ে জামার উপর সুন্দর ডিজাইন করে নিলাম। বানাতে যতটা না সমস্যা হয়েছে লিখতে গিয়ে তারচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে। ভাঁজ গুলো মনে রাখা খুবই কষ্টকর। যাই হোক শেষ হয়ে গেল আমার অরিগ্যামি বানানো।
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের জামার অরিগামি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
কাগজ দিয়ে জামার অরিগ্যামি খুবই সুন্দর লাগতেছে আপু। সাইন পেন দিয়ে ফোঁটা ফোঁটা দাগ দেওয়ার কারনে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। ছোট বাচ্চারা এধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখলে ভীষণ খুশি হয়। আমার ভাগ্নি এধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো ভীষণ পছন্দ করে। ধন্যবাদ আপনাকে আপু।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি সত্যিই আমি তো দেখি একদম অবাক হয়ে গেছি।
এ ধরনের অরিগামি গুলো দেখতে অনেক সুন্দর দেখায়।
আপনার প্রস্তুত করা অরিগামী সত্যিই অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
আমার কাছেও এই ধরনের অরিগ্যামি দেখতে অনেক ভালো লাগে।। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটা জামার অরিগ্যামি তৈরি করেছেন, যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রঙিন কাগজ ব্যবহার করে এরকম কিছু তৈরি করতে অনেক কষ্ট হয়, তবে তৈরি করার পর দেখতে অনেক ভালো লাগে। তেমনি আপনার তৈরি করা জামার অরিগ্যামি দেখতেও দারুন লাগছে। কলম দিয়ে ফোটা এবং ফুলগুলো অঙ্কন করাতে কারণে দেখতে একটু বেশি ভালো লাগছে।
আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার একটি জামার অরিগামি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার অরিগামি টা। ধন্যবাদ আপনাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি জামা তৈরি করে ফেলেছেন আপনি৷ এই জামাটি যদি আরো একটু বড় হতো তাহলে এই জামাটি গায়ে দেওয়া যেত।
আর এই জামার মধ্যে আপনি যে ডিজাইনগুলো দিয়েছেন তা একদম অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি জামার অরিগামি শেয়ার করার জন্য।
ভাইয়া তাহলে কাপড় দিয়ে আপনি এমন করে জামা বানিয়ে নেবন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে আপনি জামার খুব চমৎকার একটি অরিগ্যামী তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ ভালো লাগে। জামার এই অরিগামি তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে জামা তৈরির অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে আপু। বিশেষ করে আপনি নীল কাগজের উপরে খুব সুন্দর পেইন্টিং করলেন তাতে আরো খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ড্রেস তৈরি করলেন হয়তো ড্রেসটি বাস্তবে হলে আমি নিয়ে নিতাম। অনেক ভালো লেগেছে আপনার রঙিন কাগজের তৈরি জামা। আমাদের সাথে শেয়ার করার জন্য খুব ভালো লাগলো।
আপু বাস্তবে আমি কিছুই পারিনা। সেলাই কাজ একদমই পারিনা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও অসাধারন আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে একটি জামার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের জামা তৈরি অসাধারণ হয়েছে। তবে কিছু কিছু কাজ আপু আগে থেকে করে রাখলে ভালো হয়। যেমন এই পোস্টটি আপনি দুইদিন আগে করে রেখেছেন। তবে আপনার রঙিন কাগজের জামার উপরে ছোট ছোট ডিজাইনগুলো করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের জামা তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে আমার এই অরিগ্যামি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজের ড্রেসটি খুবই সুন্দর হয়েছে আপু।রঙিন কাগজের কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ড্রেসের অরিগামি করে আবার কলম দিয়ে ডিজাইন করলেন,আরও বেশি আকর্ষনীয় লাগছে ড্রেসটি।অনেক ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।