✍️ DIY (এসো নিজে করি) || রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি (তাঁরা) ওয়ালমেট || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য✍️
আসসালামু আলাইকুম, "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আশা করি সবাই ভালো আছেন,সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের সামনে আজকে আরো একটা সুন্দর ডাই (যার নাম রঙিন কাগজ দিয়ে তাঁরা) নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছেই আমার বানানো এই তাঁরা ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিন একটি করে নতুন নতুন ডাই উপহার দিতে পারি।
আমারা বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার জন্য নিজের দক্ষতাকে কাজে লাগাচ্ছি প্রতিনিয়ত। আমার খুবই ভালো লাগে এমন একটা পরিপূর্ন কমিউনিটির একজন সদস্য হতে পেরে। এই কমিউনিটিতে কাজ করতে পারায় আমি নিজেকে ধন্য মনে করি। এটাই আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক কিভাবে রঙিন কাগজ দিয়ে তাঁরা বানানো হয়।
উপকরণ
১. রঙিন কাগজ
২. পেন্সিল
৩. গাম
৪. স্কেল
৫. কাচি
৬. পুঁতি
🖊️প্রথম ধাপ🖊️
প্রথমে একটি রঙ্গিন কাগজ নিয়ে এর সবসাইডে স্কেল ধরে 14.5 সেন্টিমিটার করে কেটে নিতে হবে। যেহেতু আমি তাঁরা বানাবো তার জন্য স্কেল ধরে সবদিকে সমান রাখা ভালো। এতে করে তাঁরার চারপাশে সমান থাকবে।
🖊️দ্বিতীয় ধাপ🖊️
এবার একে তিনকোনা মানে ত্রিভুজের মত আকৃতি দিতে হবে। তিনটা কোনা যাতে সমান থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।
🖊️তৃতীয় ধাপ🖊️
এবার আমি এই ত্রিভুজ এর মধ্যে পেন্সিল ও স্কেল ধরে সুন্দরভাবে লম্বালম্বি করে দাগ কেটে নেব। যাতে করে আমার কাটার জন্য সুবিধা হয়। এসময় কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে তাও বুঝতে পারব।
🖊️চতুর্থ ধাপ🖊️
এখন আমি একটি কেচির সাহায্যে সুন্দরভাবে দাগ বরাবর কেটে নেব। এমন ভাবে কাটতে হবে যাতে কোনো আঁকাবাঁকা না হয়। তাহলে তাঁরা দেখতে সুন্দর লাগবে না।
🖊️পঞ্চম ধাপ🖊️
কাটা শেষ হয়ে গেলে এবার আমি ভাঁজ করা দুপাশ খুলে নেব। এখন দেখেন কত সুন্দর লাগছে দু'পাশে। সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে বলে এত সুন্দর লাগছে।
🖊️ষষ্ঠ ধাপ🖊️
এখন আমি একদম শেষের দুই সাইডের দুই কাটা অংশের মধ্যে একটু গাম লাগিয়ে নেব। এবার কাটা অংশ দুটো একসাথে নিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে।
🖊️সপ্তম ধাপ🖊️
এভাবে সম্পূর্ণ কাটা অংশগুলো গাম দিয়ে লাগিয়ে নিতে হবে। তাহলে আমাদের তাঁরার একটি অংশ শেষ হয়ে যাবে।
🖊️অষ্টম ধাপ🖊️
একই রকম করে তাঁরার সবগুলো অংশ বানিয়ে নেব। সবগুলো অংশ বানানোর পরে দেখেন কতটা সুন্দর লাগছে।
🖊️শেষ ধাপ🖊️
এবার আমি তাঁরার দুটি অংশ গাম দিয়ে লাগিয়ে নেব।
তারপর পরে আরও একটি অংশ লাগাতে হবে। এভাবে করে সবগুলো অংশ লাগিয়ে নেব। এরপরে মাঝখানে একটি পুঁতি দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে আমাদের আজকের রঙিন কাগজ দিয়ে তাঁরা।
অনেক অপেক্ষার পর বানানো হয়ে গেলো আমাদের তাঁরা। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ডাই বানাতে আমার খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানিয়ে দেয়ালে লাগালে যেন দেয়ালের সৌন্দর্য অনেক বেড়ে যায়। আমার এই তাঁরা দেখে আশা করি সবার ভালো লাগবে। আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে।
বাহ, আপু আপনি অসাধারণ ভাবে তারার ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ওয়ালমেট টিতে রঙ্গিন কাগজ ব্যবহার করায় দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আপনার উপস্থাপনাটি আমার কাছে অনেক ভালো লেগেছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ,আপনার জন্য দোয়া রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন সব সময় যেন এভাবে চেষ্টা করে আপনাদের ভাল কিছু উপহার দিতে পারে।
আপনার রঙিন কাগজের তারার ওয়ালমেট তিন সত্যি দারুন লেগেছে অসাধারণ ছিল। সত্যিই প্রশংসনীয় ছিল আপনার কাজটি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এবং অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আমাদের সাথে এত সুন্দর একটি ওয়ালম্যাট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
অনেক সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। দোয়া করবেন সবসময় যেন আরো ভালো কিছু সামনে উপর দিতে পারি।
ওয়াও! আপু অসাধারণ একটি তারা বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে। দেখতে একেবারে অসাধারণ লাগছে। ওয়াল হ্যাংগিং অবস্থায় আরো সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা অবিরাম।
জি ভাইয়া ঠিক বলছেন ওয়ালে দেখতে অনেক সুন্দর লাগে এবং রুমের সৌন্দর্য অনেক বাড়িয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য দোয়া করবেন সবসময়।
রঙিন কাগজ দিয়ে আপনার ওয়ালমেট টি সত্যি সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ওয়ালমেট এর কালার টা দারুণ চমৎকার হয়েছে ।ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আপনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। যে টি আমার কাছে খুবই ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সবসময় গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য। সত্যি সবসময় উৎসাহ পাই। দোয়া করবেন আপু।
আপনি কাগজের তৈরি অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে খুব নিখুঁত করে বানাইছেন। শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় এবং রুমের সৌন্দর্য করা যায়। দোয়া করবেন ভাইয়া।