DIY- (এসো নিজে করি) 🐟কার্টুন পেপার দিয়ে মাছের ওয়ালমেট 🐟[10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারো চলে এসেছি আপনাদের মাঝে আরো একটি ভিন্ন ধরনের ডাই প্রজেক্ট নিয়ে। আমার আজকের ডাই প্রজেক্টটি আপনাদের কেমন লাগবে জানিনা। তারপরও চেষ্টা করেছি নতুন কোন ডাই প্রজেক্ট এনে আপনাদের ভালো লাগানোর জন্য জন্য। আমার আজকের ডাই কার্টুন পেপার দিয়ে মাছের ওয়ালমেট। এই ডাই বানাতে আমার আজকে অনেক সময় লেগেছে। আমি আবারও ইউনিক একটি ডাই নিয়ে আপনাদের কাছে চলে আসলাম।
মাছ পছন্দ করে না এমন কেউ নেই। আমার কাছেও মাছ অনেক ভালো লাগে সেটা কাগজ, কার্টুন বা বাস্তবের যাই হোক না কেন? অনেক দিন ধরে ভাবছিলাম একটা ওয়ালমেট বানাবো। কিন্তু কি ওয়ালমেট বানাবো মাথায় আসেনা। সবাই ফুলের ওয়ালমেট বানিয়ে শেয়ার করে এমনকি আমি নিজেও অনেক ফুলের ওয়ালমেট বানিয়েছি তার জন্য আর ফুলের ওয়ালমেট ভালো লাগেনি। আপনারা আবার এটা মনে করবেন না আমার কাছে ফুলের ওয়ালমেট ভালো লাগেনা বলে আপনাদের ওয়ালমেট পছন্দ করি না সেটা কিন্তু না।
ভাবতে ভাবতে ঘরে থাকা অ্যাকুরিয়ামের দিকে চোখ পড়লো সেখানের রঙিন মাছগুলো দেখে ভাবলাম রঙিন মাছ দিয়ে ওয়ালমেট বানালে হয়তো ভালো লাগবে। জানিনা কতটুকু পেরেছি তবে চেষ্টা করেছি আমার মাছের ওয়ালমেটের মাধ্যমে আপনাদের একটু আনন্দ দিতে।শত ব্যস্ততার মাঝেও যখন সুন্দর একটি ওয়ালমেট বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো।
🐟প্রয়োজনীয় উপকরণ🐟
১.কার্টুন পেপার
২.কাঁচি
৩.গাম
৪.পোস্টার রং
৫.সুতা
৬.পেন্সিল
৭.তুলি
🐟 প্রক্রিয়াকরণ🐟
🐟ধাপ ১🐟
প্রথমে পেন্সিল দিয়ে কার্টুনের মধ্যে সুন্দর করে মাছ এঁকে নিব। তারপর কাঁচির সাহায্যে মাছগুলো সুন্দরভাবে কেটে নেবে। এখানে আমি ওয়ালমেট বানানোর জন্য আটটি মাছ কেটে নিয়েছি।
🐟ধাপ ২🐟
এরপর সবগুলো মাছকে আমি লাল কালার পোস্টার রং দিয়ে সুন্দরভাবে সম্পন্ন মাছের অংশ কালার করে নেব।
🐟ধাপ ৩🐟
এবার আমি মাছের চোখ এঁকে নেব। তার জন্য এখানে তুলির সাহায্যে কালো ও সাদা কালার পোস্টার রং দিয়ে সুন্দর করে মাছের চোখ এঁকে নিয়েছি।
🐟ধাপ ৪ 🐟
তারপর মাছের চোখের নিচের হলুদ কালার পোস্টার রং দিয়ে সুন্দরভাবে কালার করে নিয়েছি।
🐟 ধাপ ৫🐟
এরপর সম্পূর্ণ মাছের শরীরে সাদা, হলুদ ও নীল কালার দিয়ে ফোটা ফোটা দাগ দিয়ে দিলাম।
🐟 ধাপ ৬🐟
এরপর নীল কালার দিয়ে হালকা একটু পেঁচিয়ে মাছের লেজ দিয়ে দিলাম।
🐟 ধাপ ৭🐟
এবার আমি উলের সুতা দিয়ে সুন্দর করে চারটি ফুল বানিয়ে নিয়েছি।এরপর সেই ফুল ও মাছ একটা লম্বা সুতার মধ্যে গাম দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব।
🐟 শেষ ধাপ 🐟
আর এভাবেই শেষ হয়ে গেল আমার আজকের মাছের ওয়ালমেট।
🐟উপস্থাপনা🐟
এখন আপনাদের সাথে আমি কার্টুন পেপার দিয়ে মাছের ওয়ালমেট ছবি শেয়ার করব। এভাবে ওয়ালমেট বানিয়ে আমরা ঘরের সৌন্দর্য বাড়াতে পারি। আমার কাছে এই ওয়ালমেট অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেবেন। যাতে সামনে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
কার্টুন পেপার দিয়ে মাছের ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে আমি দেখে মুগ্ধ। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1515213807164948483?s=20&t=YIofkKovkKm-MG0PuUDKzw
😲😲অবাক করা একটি ডাই প্রজেক্ট এটি। দেখে আমি বেশ অবাক আপু। আপনি কার্টুন পেপার গুলো কেটে তার উপর রং দিয়ে খুব সুন্দর ভাবে মাছগুলোকে পেইন্টিং করেছেন। আসলে অনেক ভালো লেগেছে আপনার এই ডাই প্রজেক্টটি।
শুভকামনা রইল আপনার জন্য
আপু আপনি আমার এই ডাই পোস্ট দেখে অবাক হয়ে গেছেন জেনে খুব খুশি হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
কার্টুন পেপার দিয়ে মাছের ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ আপনার দক্ষতা দেখে আমি অবাক। এত সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। উপস্থাপন খুবই ভাল হয়েছে। ধাপে ধাপে উপস্থাপনটা সুন্দরভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
আপনার সুন্দর মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ইউনিক একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে রকম মাছের ওয়ালমেট আগে কখনো দেখিনি।ওয়ালমেট তৈরি করার পদ্ধতি গুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন।অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ওয়ালমেট আমাদের রুমের সৌন্দর্য আরো অনেকাংশে বৃদ্ধি করে দেয়। আপনি আপনার রুম সুন্দরভাবে সাজিয়েছেন তাও আবার মাছের প্রতিকৃতি দিয়ে।আপনার এই শৈল্পিকতার কোন তুলনা হয়
একদম ঠিক ওয়ালমেট আমাদের রুমের সৌন্দর্য অনেক বাড়িয়ে তুলে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনি খুব সুন্দর সুন্দর ড্রাই পজেক্টগুলো তৈরি করেন। দেখতে বেশ ভালো লাগে।আজকের কার্টুন পেপার দিয়ে মাছের ওয়ালমেট ও বেশ সুন্দর হয়েছে।কালার কম্বিনেশন টাও খুব সুন্দর। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আপু আপনার কাছে এতো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। খুব সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার তৈরি ওয়ালমেট টি দেখে মুগ্ধ না হয়ে পারলাম না আপু। মন চাচ্ছে আপনার থেকে এটা নিয়ে আমার বাসায় লাগিয়ে রাখি। দেওয়ালেও খুব মানাবে মনে হচ্ছে। কারণ অনেক সুন্দর হয়েছে যে। ধাপে ধাপে সুন্দর করে বানিয়েছেন। ধন্যবাদ।
আমার ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
কার্টুন পেপার দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন বিশেষ করে ওয়ালমেট এর সাথে ছোট ছোট মাছগুলো থাকায় দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আমি যখন ওয়ালমেট তৈরি করি তখন আমার কাছেও মাছগুলো অনেক ভালো লেগেছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
কার্টুন পেপার দিয়ে মাছের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ভাইয়া আপনার কাছে ভালোলাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।