Diy- বিশেষ ক্রিসমাস সপ্তাহ "রঙিন কাগজ দিয়ে কার্ড" ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য 🦊

in আমার বাংলা ব্লগ5 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর সকল বাংলাদেশী ও ভারতীয় বন্ধুদের আমার পক্ষ থেকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ ক্রিসমাসের দ্বিতীয় দিন। এজন্য আজ আমি বিশেষ ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনাদের সবার কাছে আমার নিমন্ত্রণ কার্ড নিয়ে চলে আসলাম। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জন্য এই কার্ড। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন ডাই নিমন্ত্রণ কার্ড। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে।


IMG_20211226_173106.jpg


প্রয়োজনীয় উপকরণ


IMG20211226184911.jpg


১. রঙিন কাগজ

২. পেন্সল

৩. গাম

৪. স্কেল

৫. পুঁতি

৬. কাঁচি

৭. কলম

৮. সাদা কাগজ

৯.কালো কাগজ



ধাপ ১


IMG20211226134720.jpg


প্রথমে কমলা রঙের পেপার নিলাম। এরপর এটিকে পাখার মত করে ভাঁজ করে নেব। পাখার মত বানানোর পরে এটি খুবই সুন্দর লাগছে। যখন স্কুলে পড়তাম তখন গরম লাগলে এরকম করে বানিয়ে বাতাস করতাম।কখনো ভাবি নি এভাবে করে কার্ড বানানো যায়। এভাবে করে দুইটা পাখা বানিয়ে নেব।



ধাপ ২


IMG20211226134952.jpg


IMG20211226143033.jpg


এবার একপাশে আঠা লাগিয়ে নেব তারপর আরেক পাশের সাথে মিলিয়ে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। এরপর শুকানোর জন্য রেখে দেব। কারণ সাথে সাথে যদি আমরা এটা দিয়ে কাজ করি তাহলে আঠা গুলো ভালোভাবে লাগবে না বারবার খুলে যাবে। এজন্য পাঁচ মিনিট রেখে দেওয়াই ভালো। এভাবে করে দুটো পাখার মধ্যে আঠা লাগিয়ে শুকানোর জন্য রেখে দেব।



ধাপ ৩


IMG_20211226_144750.jpg


এরপরে পাকা দুটো যখন শুকিয়ে যাবে তখন আর একটি কমলা কালার পেপার নেব। এবার পেপারটি সমান করে দুই ভাঁজ করে নেব। তারপরে ভাঁজ খুলে আঠা লাগানো দুটো পাখা এর মধ্যে লাগিয়ে নেব। তারপরে আবারো শুকানোর জন্য পাঁচ মিনিট রেখে দেবো। এখন আমাদের প্রায় অর্ধেক কার্ড হয়ে গেছে।



ধাপ ৪


IMG_20211226_150940.jpg


এরপরে আরেকটি সাদা পেপার নিয়ে এতে সমান মাপ দিয়ে মাঝখানে কিছু অংশ অল্প একটু লম্বা করে কেটে নেব। তারপরে কেটে নেওয়া অংশ তিনটি ভাঁজ করে নেবে। এরপরে এতে আমি আমার বাংলা ব্লগ লিখে নিলাম।



ধাপ ৫


IMG_20211226_151402.jpg


এবার এই সাদা পেপার ভাঁজ করে একপাশে আঠা লাগিয়ে কার্ডের মধ্যে নিয়ে লাগিয়ে নেব। তারপরে উল্টিয়ে সাদা পেপারের আরেক পাশে আঠা লাগিয়ে আবারো চাপ দিয়ে লাগিয়ে নেব। এরপরে আরো পাঁচ মিনিট রেখে দেবো একটি শুকানোর জন্য।



শেষ ধাপ


IMG_20211226_172122.jpg


আমি আগে থেকে ছোট ছোট লাভ ফুল এগুলো বানিয়ে রেখে ছিলাম এবার এই কার্ডের মধ্যে সবগুলো আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে সাজিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমাদের আজকের সুন্দর একটি কার্ড।

IMG_20211226_184644.jpg


অবশেষে আমাদের সুন্দর একটি নিমন্ত্রণ কার্ড তৈরি হয়ে গেল। আমার এই কার্ড বানিয়ে আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বিভিন্ন কালারের ফুল বা অন্য কালারের রঙ্গিন কাগজ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই কার্ডটি যেকোনো জন্মদিন, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন। আমার বাংলা ব্লগের সকল সদস্যরা অনেক সময় নিয়ে এই ডাই পড়ার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKjwZbPAMBasfs2MV73QCqFuAt1sApAaP6PiH9RwQkXEF8TyaiXiZZ9U5bxdmd...TFsE6jv9VziAydZJDnHhTRwR8oymmuksM7BuvbBrkaD4QN8GxBNEaH6fm18BqBPKHYq8wPkPZHzH2as97CweyF5V769rsPLKDuJuvbbsog7JKZnjAUWz5FDxp6 (1).png

Sort:  
 5 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার করা আমার বাংলা ব্লগের কার্ডটি সত্যি অসাধারণ হয়েছে ।আপনি চমৎকারভাবে কার্ডটি তৈরি করেছেন। যেটি আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকারভাবে দেখিয়েছেন, যা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে আপনি কিভাবে কার্ড টি তৈরি করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 years ago 

ধন্যবাদ আপু মনি আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন সবসময়। আপনার জন্য অনেক শুভকামনা আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36