শীতের সবজি দিয়ে মজাদার নিরামিষ রেসিপি।
হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন পোস্ট নিয়ে। সবসময় তো মাছ মাংসের রেসিপি শেয়ার করা হয় তাই আজ একটু নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। আমি শীতের সবজি দিয়ে নিরামিষ খেতে খুবই পছন্দ করি। তারজন্য মাঝে মাঝেই এই রেসিপি তৈরি করা হয়। এই রেসিপি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই সুস্বাদু। আপনাদের কাছে শীতের সবজি খেতে কেমন লাগে জানিনা তবে আমার কাছে অনেক ভালো লাগে।
এভাবে নিরামিষ রান্না করলে গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনি রুটি কিংবা পরোটার সাথে খেতেও দারুন লাগে। গরমের সময়ে তো বেশি সবজি পাওয়া যায় না আর যা পাওয়া যায় তা খেতে এতটা স্বাদ লাগে না যতটা না শীতের সময়ে লাগে। তারজন্য আমি চেষ্টা করি শীতের সময়ে মাছ মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজি রান্না করতে। এই রেসিপি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা যখন রান্না করে তখন আমার অন্য কোনো রেসিপির প্রয়োজন হয়না। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার এই রেসিপি খেতে ভালো লাগবে না। কিন্তু এখন রান্না করতে করতে ঠিক হয়ে গিয়েছে। আমার এই রেসিপি আশা করি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
| নাম | পরিমাণ |
|---|---|
| ফুলকপি | একটি |
| গাজর | একটি |
| মূলা | একটি |
| আলু | কয়েকটি |
| টমেটো | কয়েকটি |
| পেঁয়াজ | একটি |
| রসুন | একটি |
| ধনিয়া পাতা | স্বাদ মতো |
| লবণ | স্বাদ মতো |
| তেল | পরিমাণ মতো |
| কাঁচা মরিচ | কয়েকটি |
| জিরা গুঁড়া | হাফ চামচ |
| মরিচ গুঁড়া | এক চামচ |
| হলুদ গুঁড়া | এক চামচ |
| ধনিয়া গুড়া | হাফ চামচ |
| আদা বাটা | হাফ চামচ |
| রসুন বাটা | হাফ চামচ |
রেসিপি তৈরির ধাপসমূহ
😋১ম ধাপ😋
প্রথমে সবগুলো সবজি ছোট ছোট পিস করে কেটে নেবো। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে পাতিলে নিয়ে নেবো।
😋২য় ধাপ😋
এবার টমেটো গুলো ভালো করে ধুয়ে চিরচির করে ধুয়ে নেবো।
😋৩য় ধাপ😋
এখন কাঁচামরিচ ভালো করে ধুয়ে চির করে কেটে নেবো।
😋৪র্থ ধাপ😋
এবার সবগুলো গুঁড়া মশলা দিয়ে দেবো।
😋৫ম ধাপ😋
এখন সবগুলো একসাথে মিশিয়ে নেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার চুলা জ্বালিয়ে দেবো।
😋৬ষ্ট ধাপ😋
এবার সিদ্ধ হয়ে গেলে চামচ দিয়ে সবজি গুলো একটু ভেঙ্গে নেবো।
😋৭ম ধাপ😋
এখন চুলায় কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো।
😋৮ম ধাপ😋
এবার পেঁয়াজ ও রসুন দিয়ে দেবো। এরপর লাল করে একটু ভেজে নেবো।
😋৯ম ধাপ😋
এখন পেঁয়াজ রসুন পাতিলে ঢেলে নেবো।এরপর সবগুলো মিশিয়ে নেবো।
😋শেষ ধাপ😋
সবশেষে এবার ধনিয়া পাতা দিয়ে দেবো। এরপর সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে শীতের সবজি দিয়ে মজাদার নিরামিষ রেসিপি। এবার সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য চলে যাবো।
😋 উপস্থাপনা 😋
এরপর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি তো দেখছি শীতের সবজির নিরামিষ রেসিপি তৈরি করলেন খুব ইউনিক ভাবে। এভাবে কখনো কিন্তু এই রেসিপিটা খাওয়া হয়নি। যার কারণে অসম্ভব ভালো লাগলো রেসিপিটি। একেবারে ভিন্ন রকম ভাবে কিন্তু এটা তৈরি করেছেন আপনি। কেউ চাইলে কিন্তু আপনার এই রেসিপিটা তৈরি করতে পারবে। কারণ আপনি খুব সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন। রেসিপিটা এত বেশি লোভনীয় লাগতেছে যে, ইচ্ছে করছে এখনই তুলে নিয়ে খেয়ে ফেলি। শীতের সময় এরকম রেসিপি তৈরি করার জন্য যদি টমেটো এবং ধনিয়া পাতা ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো লাগে।
ভাইয়া যেহেতু এভাবে কখনো খাওয়া হয়নি তাই আপুকে আজকেই বলবেন তৈরি করে দিতে। আশা করি খেয়ে মজা পাবেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
শীতের সবজিগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি শীতের সবজি দিয়ে মজাদার নিরামিষ রেসিপি শেয়ার করেছেন। দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আর যেকোনো রেসিপি সাথে টমেটো দিলে খেতে বেশ মজা হয়। কালার টাও বেশ সুন্দর এসেছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু যেকোনো রেসিপির মধ্যে টমেটো দিলে খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ।
অনেক গুলো সবজি দিয়ে নিরামিষ করেছেন।আসলে আপু এমন অনেক সবজি দিয়ে নিরামিষ করলে অনেক ভালো লাগে। বিশেষ করে রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য। রেসিপির কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এভাবে সবজি রান্না করলে ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আসলে কয়েক প্রকার সবজীর এমন নিরামিষ খাবার গুলো খেতে বেশ ভালোই লাগে ৷ আপনি বেশ যত্ন সহকারে শীতের বিভিন্ন সবজি দিয়ে একটি মজাদার নিরামিষ রেসিপি তৈরি করেছেন ৷ আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ অনেক লোভনীয় হয়েছে খেতেও নিশ্চয়ই খেতে মজাদার হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ৷
হ্যাঁ ভাইয়া খেতে খুবই মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
শীতের সবজি দিয়ে নিরামিষ রেসিপি করলে ভীষণ ভালো লাগে।তবে আমরা নিরামিষ সবজিতে পেঁয়াজ দেই না।আপনার রেসিপিটি কিন্তু ভিষণ সুস্বাদু হয়েছে তা বোঝা যাচ্ছে। ধন্যবাদ সুন্দর একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।
আমরাও প্রথমে দেই না তবে সবশেষে তেলে ভেজে একটু দেওয়া হয়। এতে করে এর স্বাদ বেড়ে যায়। ধন্যবাদ।
আপু আপনি ঠিকই বলেছেন, নিরামিষ খাবার গুলো গরম গরম ভাতের সাথে খেতে যতটা ভালো লাগে, তেমনি রুটি কিংবা পরোটার সাথে খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। আর শীতকালীন সবজি যদি এভাবে মিক্সড করে রান্না করা যায় তাহলে তা খেতে সত্যি মজার হয়। অনেক অনেক ধন্যবাদ আপু, শীতের সবজি দিয়ে মজাদার নিরামিষ রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি তো দেখছি শীতের সবজি দিয়ে মজাদার নিরামিষ রেসিপি তৈরি করেছেন। শীতের সবজি দিয়ে এভাবে কখনো নিরামিষ তৈরি করা হয়নি। আপনি অনেক কিছুর মিশ্রণে এই রেসিপিটা তৈরি করেছেন, যেটা আমার খুবই ইউনিক লেগেছে। আপনার তৈরি করা এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক বেশি লোভনীয় লাগতেছে। নিশ্চয়ই অনেক বেশি মজা করে খাওয়া হয়েছিল এই মজাদার রেসিপিটা। আপনি এত সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে, আমি শিখে নিতে পারলাম এই রেসিপিটা তৈরি করার পদ্ধতি।
আপু যেহেতু কখনো তৈরি করা হয়নি তাই বলবো আজই তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
কি আর বলব আপু রেসিপি কালার এত সুন্দর হল দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এমনিতেই শীতকালীন শাক সবজি গুলো আমার খেতে খুবই ভালো লাগে। আপনি এত লোভনীয় ভাবে শেয়ার করলেন। কালার কম্বিনেশন এবং রেসিপি উপস্থাপনা অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে শেয়ার করলেন।
আপু খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
শীতের সবজির অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটা দেখেই জিভে জল চলে এল।আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এটা ঠিক বলেছেন আপু, শীতের সময়ে শাকসবজি বেশি পাওয়া যায় এজন্য শাকসবজি বেশি খাওয়াই ভালো। আপনি কিন্তু মজাদার সবজি দিয়ে নিরামিষ তৈরি করলেন। পরোটা বলেন গরম ভাত বলেন দুটোর সাথেই খেতে মজা হবে 🌼
হ্যাঁ ভাইয়া শীতের সময়ে প্রচুর শাকসবজি পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।